সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

১২ ফেব্রুয়ারি থেকে যাত্রা শুরু করছে দেশের নতুন ইকমার্স

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:০২ এম
১২ ফেব্রুয়ারি থেকে যাত্রা শুরু করছে দেশের নতুন ইকমার্স
48

কার্টআপ লিমিটেড, ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ব্যবসায়িক অঙ্গ প্রতিষ্ঠান, বাংলাদেশের অনলাইন শপিং এক্সপেরিয়েন্সে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে। কার্টআপ প্ল্যাটফর্মটি সম্পূর্ণ দেশীয় উদ্যোগে দেশের মানুষের চাহিদার কথা মাথায় রেখে তৈরী করা হয়েছে। অনলাইন শপিংকে আরো সহজ করতে সাশ্রয়ী মূল্য, অথেনটিক পণ্য ও দ্রুততম সময়ে ডেলিভারিকে প্রাধান্য দেয়া হয়েছে।

কার্টআপ অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহার করে সহজেই দেশের যেকোনো প্রান্ত থেকে পণ্য অর্ডার করা যাবে। নিজস্ব বিসতৃত লজিস্টিক নেটওয়ার্কের সাহায্যে ডেলিভারি হবে নিরাপদ ও দ্রুততম সময়ে। ইলেকট্রনিক্স, ফ্যাশন, হোম অ্যাপ্লায়েন্স, গ্রোসারি, কসমেটিকসহ বিভিন্ন ক্যাটেগরিতে প্রায় ১০ লক্ষেরও বেশি পণ্য থাকছে প্ল্যাটফর্মটিতে। বিশ্বস্ত ব্র্যান্ডসসহ প্রায় ২ হাজারের বেশি ভেরিফাইড সেলাররা কার্টআপের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন। এছাড়াও, উন্নত কাস্টমার সার্ভিস বজায় রাখতে ৭-দিনের রিটার্ন পলিসি ও প্রফেশনাল কাস্টমার সাপোর্টও থাকছে।

কার্টআপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফুয়াদ আরেফিন বলেন, “কার্টআপ এমন একটি মার্কেটপ্লেস হবে যেটি গ্রাহকের বিশ্বাস, দক্ষতা এবং সন্তুষ্টিকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাবে।” তিনি আরও যোগ করেন, “আমরা বাংলাদেশে ই-কমার্সের জন্য একটি নতুন স্ট্যান্ডার্ড তৈরী করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের প্ল্যাটফর্ম গ্রাহক ও বিক্রেতা উভয়ের প্রত্যাশা পূরণের জন্য তৈরি করা হয়েছে, যা একটি উন্নত অনলাইন শপিং অভিজ্ঞতা নিশ্চিত করবে।”

কার্টআপ লিমিটেড ১২ ফেব্রুয়ারি, ২০২৫ “কার্টআপ কার্নিভাল” লঞ্চ ক্যাম্পেইনের মাধ্যমে যাত্রা শুরু করতে যাচ্ছে। ক্যাম্পেইন চলাকালীন সময়ে ক্রেতারা বিভিন্ন পণ্যে এক্সাইটিং ডিসকাউন্ট, ফ্ল্যাশ সেল, ফ্রি ডেলিভারি, ম্যাজিক ভাউচার, ক্যাশব্যাক অফার উপভোগ করতে পারবেন। আপডেট পেতে গ্রাহকদের কার্টআপ মোবাইল অ্যাপ ডাউনলোড করতে এবং ব্র্যান্ডটির সোশ্যাল মিডিয়া পেইজে চোখ রাখতে বলা হয়েছে।

জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১১:৫৭ এম
জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের সেবায় খুশি কলাপাড়ার সেবাগ্রহীতাগণ

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৭:৩২ পিএম
সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের সেবায় খুশি কলাপাড়ার সেবাগ্রহীতাগণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : কলাপাড়া উপজেলায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সেবায় দিন দিন বাড়ছে সাধারণ মানুষের সন্তুষ্টি। দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে কাজী নজরুল ইসলাম সেবাগ্রহীতাদের যথাসময়ে সেবা প্রদানের মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
সেবাগ্রহীতাদের অভিযোগ ছিল— আগে দলিল নিবন্ধন, খতিয়ান যাচাই বা জমি সংক্রান্ত বিভিন্ন কাগজপত্রে অযথা দেরি হতো। কিন্তু বর্তমান সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের দায়িত্ব গ্রহণের পর থেকে সেই ভোগান্তি অনেকটাই কমে এসেছে। তিনি অফিসে নিয়মিত উপস্থিত থেকে নিজে তদারকি করছেন প্রতিটি কাজ।
একজন সেবাগ্রহীতা রিফাত হোসেন বলেন, “আগে একটি দলিল রেজিস্ট্রেশনে অনেক সময় লেগে যেত। এখন খুব দ্রুত ও ঝামেলাহীনভাবে কাজ শেষ হচ্ছে। কর্মকর্তা নিজে আমাদের সাথে কথা বলেন এবং সমস্যার সমাধান করে দেন।”

নতুন অফিস ও দ্রুত সেবা কার্যক্রম:

বর্তমান সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের দায়িত্ব গ্রহণের পর তার হাত ধরে কলাপাড়ায় চালু হয়েছে আধুনিক সুবিধাসম্পন্ন নতুন অফিস। এখানে সহজ ও দ্রুত পদ্ধতিতে দলিল যাচাই, রেজিস্ট্রেশন ও প্রয়োজনীয় কাগজপত্র প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম শুরু হয়েছে। ফলে সাধারণ মানুষ এখন আগের তুলনায় দ্রুত ও ঝামেলাহীনভাবে সেবা পাচ্ছেন।

একজন সেবাগ্রহীতা বলেন, “নতুন অফিসে এসে বুঝতে পারছি কাজ কতটা সহজ হয়েছে, সিস্টেমে দ্রুত কাগজপত্র তৈরি হয়ে যাচ্ছে, অতিরিক্ত ঝামেলা নেই।”

অন্য একজন জানান, “আগে দিনকে দিন ঘুরতে হতো। এখন একদিনেই কাজ শেষ হয়। সাব-রেজিস্ট্রার সাহেব সবসময় আমাদের কথা শুনেন এবং সাহায্য করেন।”
অন্য একজন প্রবীণ নাগরিক ফুয়াদ হাসান জানান, “আমরা যে সেবা পাওয়ার কথা, তা এখন সহজে পাচ্ছি। সাব-রেজিস্ট্রার সাহেবের ব্যবহারও অত্যন্ত ভদ্র ও আন্তরিক।”
স্থানীয়দের মতে, দায়িত্বশীলতা ও স্বচ্ছতার মাধ্যমে কাজী নজরুল ইসলাম শুধু সেবাগ্রহীতাদের আস্থা অর্জন করেননি, বরং সরকারি সেবা ব্যবস্থার প্রতি মানুষের আস্থাও বাড়াচ্ছেন।

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি ঘোষণা 

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫, ৩:২০ পিএম
বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি ঘোষণা 

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির (বাকসাস) কার্যনির্বাহী কমিটি (২০২৫-২৬) ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলার ক্যাম্পাস প্রতিনিধি এইচ এম সাইফুল ইসলাম সাব্বির ও সাধারণ সম্পাদক মানবজমিনের শিহাব আল নাসিম।

শুক্রবার (২৭ জুন) বাকসাস’র উপদেষ্টা পরিষদ এই কমিটি চূড়ান্ত অনুমোদন করে। এতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সকালের সময়ের ক্যাম্পাস প্রতিনিধি মেহেদী হাসান তাওহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক আজকের কাগজের জিসান আহমেদ কাব্য, সাংগঠনিক সম্পাদক সময়ের কণ্ঠস্বরের এস এম মঈন এবং অর্থ ও দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন সংগ্রাম প্রতিদিনের আরমানুজ্জামান সৈকত।

এ ছাড়াও কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ডেইলি ক্যাম্পাসের কাজী আল তাজরীমিন, মানবতার কণ্ঠের রাসেল রানা ও দৈনিক সংগ্রাম প্রতিদিনের শান্তা আক্তার।

আগামী এক বছরের জন্য কার্যনির্বাহী এই কমিটি অনুমোদন করেন বাঙলা কলেজ সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা ও আজকের পত্রিকার সিনিয়র অপরাধ বিষয়ক প্রতিবেদক আমানুর রহমান রনি, মোহনার টেলিভিশনের প্রধান প্রতিবেদক এবং বাকসাস’স প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা মো. মনিরুল ইসলাম, বাকসাস’র সাবেক সভাপতি এবং এখন টেলিভিশনের অ্যাসিসট্যান্ট নিউজ এডিটর মো. নাজমুল হোসেন এবং বাকসাস’র সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলার নিজস্ব প্রতিবেদক (অনুসন্ধান) জাফর ইকবাল।