সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

শত কোটি টাকা রাজস্ব ফাঁকি দেয়া কে এই শরীফ জহির??

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ৫:৩০ এম
শত কোটি টাকা রাজস্ব ফাঁকি দেয়া কে এই শরীফ জহির??
50

ডেস্ক রিপোর্ট :: 

আওয়ামীলীগের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রী কার্যালয়ের মূখ্যসচিব আহমেদ কায়কাউস, সাবেক মন্ত্রী পলকসহ উচ্চ পর্যায়ের মন্ত্রী ও সরকারী কর্মকর্তাদের দহররম মহররম সম্পর্ক থাকলেও ক্ষমতার পটপরিবর্তনে ১৮০ ডিগ্রী বাক নিয়ে তিনি হয়ে গেছেন বর্তমান সরকারের লোক। বিগত সরকারের সময় শত শত কোটি রাজস্ব ফাঁকি দেয়া কে এই শরীফ জহির?

পানামা পেপার্সে নাম আসা বাংলাদেশিদের নিয়ে কয়েক বছর আগে থেকেই দুর্নীতি দমন কমিশন (দুদক), বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদদফতরসহ সরকারের বিভিন্ন সংস্থা অনুসন্ধান ও তদন্ত চালিয়ে আসছিল। বিষয়টি তখন আলোচিত হয়ে উঠলে উচ্চ আদালত থেকে তাদের তালিকা চাওয়া হয় বাংলাদেশ ব্যাংকের কাছে।

পরে ২০২২ সালের ২৬ জানুয়ারি পানামা ও প্যারাডাইস পেপারস কেলেঙ্কারিতে নাম আসা ৬৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা হাইকোর্টের (উচ্চ আদালত) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চে দাখিল করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এবং বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে পানামা পেপারসে ৪৩ ও প্যারাডাইস পেপারসে ২৬ জনের নাম রয়েছে। সেই তালিকাতেও এই শরীফ জহিরের নাম রয়েছে বলে দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে।

বর্তমান সময়ে আবার সুবিধাভোগী হওয়ায় পূনরায় আলোচনায় এসেছে কে এই শরীফ জহির, কী তার পরিচয়? বাড়িই বা কোথায়?- এসব নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে মানুষের মুখে মুখে। ২০১৯ সালের ৩০ মে এর একটি নথি থেকে দেখা যায়, শরীফ জহিরের মালিকানাধীন অনন্ত ডেনিম টেকনোলজি লিঃ কর কমিশনার বরাবর মামলার প্রতিবেদন উপস্থাপন করেন বেশ কয়েকজন রাজস্ব কর্মকর্তা।

যুগ্ন কমিশনার জনাব মশিউর রহমানের সার্বিক তত্ত্বাবধানে সাতজন কর্মকর্তা শুল্ককর ফাঁকির বিষয়টি তদন্ত করে ফাঁকির বিষয়টি উদঘাটন করেন। তদন্তকারী টীমে ছিলেন ঢাকার কাস্টমস বন্ড কমিশনারেট ঢাকার উপ কমিশনার রেজভী আহম্মেদ, রাজস্ব কর্মকর্তা মনোয়ার হোসেন, রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ সাকের আহমেদ , সহকারী রাজস্ব কর্মকর্তা আবুল কালাম আজাদ , সহকারী রাজস্ব কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, সহকারী রাজস্ব কর্মকর্তা মৌসুমী আক্তার এবং সহকারী রাজস্ব কর্মকর্তা স্বপন কুমার রায়।

বন্ড সুবিধায় কাচামাল এনে খোলাবাজারে বিক্রি করা হচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে ২১/০৫/২০১৯ তারিখ তারা সরেজমিন পরিদর্শন করেন এবং অনন্ত ডেনিমের জেনারেল ম্যানেজার মাইনুল ইসলাম চৌধুরীর নিকট থেকে লিখিত বিবৃতি নেয়া হয়।

তথ্য উপাত্ত বিশ্লেষন করে দেখা যায় বন্ড সুবিধায় ২৩৪১১৩৪ কেজি ডেনিম ফেব্রিক্স এর শুল্কায়নযোগ্য মূল্য ১০৮,৪৩,৩৪,৪৪৬ টাকা এবং উহার উপর প্রযোজ্য শুল্ক করাদির পরিমান ৯৯,৬২,৯২,০৪১ টাকা ও ২৯১১৪৭৫ কেজি ডাইস কেমিক্যালের শুল্কায়নযোগ্য মূল্য ১১১৪৩৫০১৯ যার বিপরীতে প্রযোজ্য শুল্ক করাদির পরিমান ৪০৬৭৪২৮৮ টাকা। মোট ১০৩,৬৯,৬৬৩২৯ (কথায়ঃ একশত তিন কোটি উনসত্তর লক্ষ্য ছিষ্টটি হাজার টাকা অনন্ত ডেনিম টেকনোলজি লিঃ এর নিকট আদায় যোগ্য। উল্লেখ্য প্রতিষ্ঠানটি দ্য কাস্টমস এক্ট ১৯৬৯ এর সেকশন ১৩ এর সঙ্গে পঠিতব্য বন্ড লাইসেন্সের শর্ত ও একই এক্ট এর সেকশন ৮৬, ৯৭ ও ১১৪ এর বিধান এবং বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সিং বিধিমালা ২০০৮ অনুযায়ী দন্ডযোগ্য এবং দন্ডিত অর্থ আদায়যোগ্য। কিন্তু প্রতিবারের মতো নানান টালবাহানা এবং আহমেদ কায়কাউসের সাথে সম্পর্ককে কাজে লাগিয়ে সবকিছু ম্যানেজ করে বের হয়ে যায় চতুর এই শরীফ জহির।

খোঁজ নিয়ে জানা যায়, ইউসিবিএল ব্যাংকের বর্তমান চেয়ারম্যান এই শরীফ জহির বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রফতানিকারক প্রতিষ্ঠানের (বিজিএমইএ) সদস্য। অনন্ত গ্রুপের এমডি শরীফ জহিরের চট্টগ্রাম ইপিজেডে জেড অ্যান্ড জেড ইন্টিমেন্টস কারখানা রয়েছে । এ ছাড়া আদমজী ইপিজেডে ৫টি কারখানা রয়েছে।

জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১১:৫৭ এম
জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের সেবায় খুশি কলাপাড়ার সেবাগ্রহীতাগণ

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৭:৩২ পিএম
সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের সেবায় খুশি কলাপাড়ার সেবাগ্রহীতাগণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : কলাপাড়া উপজেলায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সেবায় দিন দিন বাড়ছে সাধারণ মানুষের সন্তুষ্টি। দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে কাজী নজরুল ইসলাম সেবাগ্রহীতাদের যথাসময়ে সেবা প্রদানের মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
সেবাগ্রহীতাদের অভিযোগ ছিল— আগে দলিল নিবন্ধন, খতিয়ান যাচাই বা জমি সংক্রান্ত বিভিন্ন কাগজপত্রে অযথা দেরি হতো। কিন্তু বর্তমান সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের দায়িত্ব গ্রহণের পর থেকে সেই ভোগান্তি অনেকটাই কমে এসেছে। তিনি অফিসে নিয়মিত উপস্থিত থেকে নিজে তদারকি করছেন প্রতিটি কাজ।
একজন সেবাগ্রহীতা রিফাত হোসেন বলেন, “আগে একটি দলিল রেজিস্ট্রেশনে অনেক সময় লেগে যেত। এখন খুব দ্রুত ও ঝামেলাহীনভাবে কাজ শেষ হচ্ছে। কর্মকর্তা নিজে আমাদের সাথে কথা বলেন এবং সমস্যার সমাধান করে দেন।”

নতুন অফিস ও দ্রুত সেবা কার্যক্রম:

বর্তমান সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের দায়িত্ব গ্রহণের পর তার হাত ধরে কলাপাড়ায় চালু হয়েছে আধুনিক সুবিধাসম্পন্ন নতুন অফিস। এখানে সহজ ও দ্রুত পদ্ধতিতে দলিল যাচাই, রেজিস্ট্রেশন ও প্রয়োজনীয় কাগজপত্র প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম শুরু হয়েছে। ফলে সাধারণ মানুষ এখন আগের তুলনায় দ্রুত ও ঝামেলাহীনভাবে সেবা পাচ্ছেন।

একজন সেবাগ্রহীতা বলেন, “নতুন অফিসে এসে বুঝতে পারছি কাজ কতটা সহজ হয়েছে, সিস্টেমে দ্রুত কাগজপত্র তৈরি হয়ে যাচ্ছে, অতিরিক্ত ঝামেলা নেই।”

অন্য একজন জানান, “আগে দিনকে দিন ঘুরতে হতো। এখন একদিনেই কাজ শেষ হয়। সাব-রেজিস্ট্রার সাহেব সবসময় আমাদের কথা শুনেন এবং সাহায্য করেন।”
অন্য একজন প্রবীণ নাগরিক ফুয়াদ হাসান জানান, “আমরা যে সেবা পাওয়ার কথা, তা এখন সহজে পাচ্ছি। সাব-রেজিস্ট্রার সাহেবের ব্যবহারও অত্যন্ত ভদ্র ও আন্তরিক।”
স্থানীয়দের মতে, দায়িত্বশীলতা ও স্বচ্ছতার মাধ্যমে কাজী নজরুল ইসলাম শুধু সেবাগ্রহীতাদের আস্থা অর্জন করেননি, বরং সরকারি সেবা ব্যবস্থার প্রতি মানুষের আস্থাও বাড়াচ্ছেন।

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি ঘোষণা 

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫, ৩:২০ পিএম
বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি ঘোষণা 

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির (বাকসাস) কার্যনির্বাহী কমিটি (২০২৫-২৬) ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলার ক্যাম্পাস প্রতিনিধি এইচ এম সাইফুল ইসলাম সাব্বির ও সাধারণ সম্পাদক মানবজমিনের শিহাব আল নাসিম।

শুক্রবার (২৭ জুন) বাকসাস’র উপদেষ্টা পরিষদ এই কমিটি চূড়ান্ত অনুমোদন করে। এতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সকালের সময়ের ক্যাম্পাস প্রতিনিধি মেহেদী হাসান তাওহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক আজকের কাগজের জিসান আহমেদ কাব্য, সাংগঠনিক সম্পাদক সময়ের কণ্ঠস্বরের এস এম মঈন এবং অর্থ ও দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন সংগ্রাম প্রতিদিনের আরমানুজ্জামান সৈকত।

এ ছাড়াও কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ডেইলি ক্যাম্পাসের কাজী আল তাজরীমিন, মানবতার কণ্ঠের রাসেল রানা ও দৈনিক সংগ্রাম প্রতিদিনের শান্তা আক্তার।

আগামী এক বছরের জন্য কার্যনির্বাহী এই কমিটি অনুমোদন করেন বাঙলা কলেজ সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা ও আজকের পত্রিকার সিনিয়র অপরাধ বিষয়ক প্রতিবেদক আমানুর রহমান রনি, মোহনার টেলিভিশনের প্রধান প্রতিবেদক এবং বাকসাস’স প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা মো. মনিরুল ইসলাম, বাকসাস’র সাবেক সভাপতি এবং এখন টেলিভিশনের অ্যাসিসট্যান্ট নিউজ এডিটর মো. নাজমুল হোসেন এবং বাকসাস’র সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলার নিজস্ব প্রতিবেদক (অনুসন্ধান) জাফর ইকবাল।