সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

মহিপুরে সমিতির নির্বাচনে নির্বাচিত হলেন।

মহিপুর প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১১ মে, ২০২৫, ৬:২২ পিএম
মহিপুরে সমিতির নির্বাচনে নির্বাচিত হলেন।
43

পটুয়াখালীর ঐতিহ্যবাহী মহিপুর সমবায় ঋণদান ও সর্বোন্নতি বিধায়ক সমিতি লিমিটেডের (এসআরওএসবিএস) ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (১০ মে) সকাল ১০টায় মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। সন্ধ্যা সাড়ে সাতটায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন এসআরওএসবি সমিতির নির্বাচন কমিটির সভাপতি ও পটুয়াখালী জেলা সমবায় উপ-সহকারী নিবন্ধক মোঃ কামরুজ্জামান।

নির্বাচনে মোঃ সাইফুল ইসলাম (সোহাগ হাওলাদার) ছাতা প্রতীক নিয়ে ১৬১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী তোফাজ্জল হোসেন সিপাহী আনারস প্রতীকে ৭৬৬ ভোট পেয়েছেন। সভাপতি পদে ৪৮ টি ভোট বাতিল হয়েছে।

সহ-সভাপতি পদে মোঃ রফিকুল ইসলাম মন্টু ভদ্র তালা চাবি প্রতীকে ১০৪৩টি ভোট পেয়ে বেসরকারি নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলমগীর হোসেন মৃধা পেয়েছেন ৭৮৮ ভোট। অপর প্রতিদ্বন্দী প্রার্থী মোঃ শাহআলম মাতুব্বর টিউবয়েল প্রতীকে পেয়েছেন ৫৪৪ ভোটে পেয়েছেন। সহ-সভাপতি পদে ৫৭ টি ভোট বাতিল হয়েছে।

পরিচালক পদে (সদস্য) ১নং ইউনিটি মোহাম্মদ খলিলুর রহমান এবং ৪ নং ইউনিটে মোঃ সেরাজুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
২ নং ইউনিটে সদস্য পদে মোঃ শহিদ হাওলাদার কলস প্রতীকে ১৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ সুলতান ফরাজী মোরগ প্রতীকে পেয়েছেন ১২৩ ভোট। ২নং ইউনিটি ছয়টি ভোট বাতিল হয়েছে।

৩নং ইউনিটে সদস্য পদে মোঃ সোহাগ গাজী কলস প্রতীকে ১৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ সেলিম মুন্সী মোরগ প্রতীকে পেয়েছেন ১৩২ ভোট। অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ মাসুম বিল্লাহ গাজী মাছ প্রতীকে ৫৮ ভোট পেয়েছেন। ৩নং ইউনিটে ৮ টি ভোট বাতিল হয়েছে।

৫নং ইউনিটে মোঃ আইউব আকন ফিরোজ মাছ প্রতীকে ২৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ হাবিবুর রহমান ঘোড়া প্রতীকে ১৩৬ ভোট পেয়েছেন। অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ ফারুক হাওলাদার তালগাছ প্রতীকে ৭৩ ভোট পেয়েছেন। এ ইউনিটে বাতিল হয়েছে ১৩ টি ভোট।

৬ নং ইউনিটে মোঃ মাহবুবুর রহমান মাছ প্রতীকে ৩০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ শহিদুল ইসলাম মোরগ প্রতীকে ৮৪ ভোট পেয়েছেন। এই ইউনিটে ৭ টি ভোট বাতিল হয়েছে।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন উপজেলা মাধ্যমিক ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান। নির্বাচন পরিচালনা করেছেন পটুয়াখালী জেলা সমবায় উপ-সহকারী নিবন্ধক মোঃ কামরুজ্জামান, পটুয়াখালী জেলা সমবায় পরিদর্শক মোহাম্মদ নাজমুল হাসান ও এসআরওএসবি সমিতির ৮ নং সদস্য মোঃ মিজানুর রহমান রিপন। বরিশাল সর্ববৃহৎ মহিপুর এসআরওএসবিএস সমিতির ২ হাজার ৮’শ ৫৫ জন ভোটারের মধ্যে ২ হাজার ৪’শ ৩২ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন।

প্রিজাইডিং অফিসার মোঃ মনিরুজ্জামান বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কোনো ধরনের অপ্রতিকর ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মহিপুর থানা পুলিশ তৎপর ছিল।

জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১১:৫৭ এম
জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের সেবায় খুশি কলাপাড়ার সেবাগ্রহীতাগণ

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৭:৩২ পিএম
সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের সেবায় খুশি কলাপাড়ার সেবাগ্রহীতাগণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : কলাপাড়া উপজেলায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সেবায় দিন দিন বাড়ছে সাধারণ মানুষের সন্তুষ্টি। দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে কাজী নজরুল ইসলাম সেবাগ্রহীতাদের যথাসময়ে সেবা প্রদানের মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
সেবাগ্রহীতাদের অভিযোগ ছিল— আগে দলিল নিবন্ধন, খতিয়ান যাচাই বা জমি সংক্রান্ত বিভিন্ন কাগজপত্রে অযথা দেরি হতো। কিন্তু বর্তমান সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের দায়িত্ব গ্রহণের পর থেকে সেই ভোগান্তি অনেকটাই কমে এসেছে। তিনি অফিসে নিয়মিত উপস্থিত থেকে নিজে তদারকি করছেন প্রতিটি কাজ।
একজন সেবাগ্রহীতা রিফাত হোসেন বলেন, “আগে একটি দলিল রেজিস্ট্রেশনে অনেক সময় লেগে যেত। এখন খুব দ্রুত ও ঝামেলাহীনভাবে কাজ শেষ হচ্ছে। কর্মকর্তা নিজে আমাদের সাথে কথা বলেন এবং সমস্যার সমাধান করে দেন।”

নতুন অফিস ও দ্রুত সেবা কার্যক্রম:

বর্তমান সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের দায়িত্ব গ্রহণের পর তার হাত ধরে কলাপাড়ায় চালু হয়েছে আধুনিক সুবিধাসম্পন্ন নতুন অফিস। এখানে সহজ ও দ্রুত পদ্ধতিতে দলিল যাচাই, রেজিস্ট্রেশন ও প্রয়োজনীয় কাগজপত্র প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম শুরু হয়েছে। ফলে সাধারণ মানুষ এখন আগের তুলনায় দ্রুত ও ঝামেলাহীনভাবে সেবা পাচ্ছেন।

একজন সেবাগ্রহীতা বলেন, “নতুন অফিসে এসে বুঝতে পারছি কাজ কতটা সহজ হয়েছে, সিস্টেমে দ্রুত কাগজপত্র তৈরি হয়ে যাচ্ছে, অতিরিক্ত ঝামেলা নেই।”

অন্য একজন জানান, “আগে দিনকে দিন ঘুরতে হতো। এখন একদিনেই কাজ শেষ হয়। সাব-রেজিস্ট্রার সাহেব সবসময় আমাদের কথা শুনেন এবং সাহায্য করেন।”
অন্য একজন প্রবীণ নাগরিক ফুয়াদ হাসান জানান, “আমরা যে সেবা পাওয়ার কথা, তা এখন সহজে পাচ্ছি। সাব-রেজিস্ট্রার সাহেবের ব্যবহারও অত্যন্ত ভদ্র ও আন্তরিক।”
স্থানীয়দের মতে, দায়িত্বশীলতা ও স্বচ্ছতার মাধ্যমে কাজী নজরুল ইসলাম শুধু সেবাগ্রহীতাদের আস্থা অর্জন করেননি, বরং সরকারি সেবা ব্যবস্থার প্রতি মানুষের আস্থাও বাড়াচ্ছেন।

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি ঘোষণা 

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫, ৩:২০ পিএম
বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি ঘোষণা 

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির (বাকসাস) কার্যনির্বাহী কমিটি (২০২৫-২৬) ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলার ক্যাম্পাস প্রতিনিধি এইচ এম সাইফুল ইসলাম সাব্বির ও সাধারণ সম্পাদক মানবজমিনের শিহাব আল নাসিম।

শুক্রবার (২৭ জুন) বাকসাস’র উপদেষ্টা পরিষদ এই কমিটি চূড়ান্ত অনুমোদন করে। এতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সকালের সময়ের ক্যাম্পাস প্রতিনিধি মেহেদী হাসান তাওহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক আজকের কাগজের জিসান আহমেদ কাব্য, সাংগঠনিক সম্পাদক সময়ের কণ্ঠস্বরের এস এম মঈন এবং অর্থ ও দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন সংগ্রাম প্রতিদিনের আরমানুজ্জামান সৈকত।

এ ছাড়াও কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ডেইলি ক্যাম্পাসের কাজী আল তাজরীমিন, মানবতার কণ্ঠের রাসেল রানা ও দৈনিক সংগ্রাম প্রতিদিনের শান্তা আক্তার।

আগামী এক বছরের জন্য কার্যনির্বাহী এই কমিটি অনুমোদন করেন বাঙলা কলেজ সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা ও আজকের পত্রিকার সিনিয়র অপরাধ বিষয়ক প্রতিবেদক আমানুর রহমান রনি, মোহনার টেলিভিশনের প্রধান প্রতিবেদক এবং বাকসাস’স প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা মো. মনিরুল ইসলাম, বাকসাস’র সাবেক সভাপতি এবং এখন টেলিভিশনের অ্যাসিসট্যান্ট নিউজ এডিটর মো. নাজমুল হোসেন এবং বাকসাস’র সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলার নিজস্ব প্রতিবেদক (অনুসন্ধান) জাফর ইকবাল।