বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

মহিপুরে কৃষকের ৪টি গরু বিষ প্রয়োগে হত্যা ,অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে 

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ৭:০৪ পিএম
মহিপুরে কৃষকের ৪টি গরু বিষ প্রয়োগে হত্যা ,অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে 
44

পটুয়াখালীর মহিপুরে আপন বড় ভাইয়ের বিরুদ্ধে বিষ প্রয়োগে ছোট ভাইয়ের ৪টি গরু হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ জুন) সকালে ধূলাসার ইউনিয়নের চরগঙ্গামতি এলাকায় এ ঘটনা ঘটে। খবর শুনে নি:স্ব কৃষকের বাড়িতে ছুটে আসছেন এলাকার মানুষ। এ ঘটনায় আপন বড় ভাই দুলাল শরিফের বিরুদ্ধে মহিপুর থানায় একটি অভিযোগ দিয়েছেন বেলাল শরীফ। 

মৃত গরু চারটির বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা বলে ধারণা করে এলাকাবাসী। পরম যত্নে লালন পালন করা গরু হারিয়ে দিশেহারা কৃষক বেলাল শরীফ। 

এর আগে বুধবার দিবাগত রাতে গরুগুলো অসুস্থ হয়ে পড়ে। বৃহস্পতিবার সকালে অসুস্থ অবস্থায় দুটি গরু ও শুক্রবার সকালে পেটে বাচ্চাসহ ১টি মারা যায়। 

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় ঘাস খেয়ে ৪টি গরু গোয়ালে আসে। বৃহস্পতিবার সকালে গরুগুলো অসুস্থ হয়ে পড়লে গরুর মালিক বেলাল শরীফ তাৎক্ষণিক উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ডাক্তারের শরণাপন্ন হন। ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে গরুর শরীরে বিষ পুশ করা হয়েছে বলে জানান।

বৃহস্পতিবার সকালে গরুগুলো বেশি অসুস্থ হয়ে দুটি মারা যায়। শুক্রবার সকালে গাভিন গরুটি মারা গেছে। বাকি একটি গোয়ালে অসুস্থ অবস্থায় আছে। 

ভুক্তভোগী গরুর মালিক বেলাল শরীফ আক্ষেপ করে বলেন, আমার বড় ভাইয়ের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে। তিনি কিছুদিন আগে আমাকে নিঃস্ব করার হুমকি দিয়েছেন। তিনিই আমার গরুগুলো হত্যা করেছেন। আমি এর বিচার চাই। 

স্থানীয় বাসিন্দারা বলেন, বড় ভাই দুলাল শরীফের সাথে জমি-জমা সংক্রান্ত বিরোধ রয়েছে। কিছুদিন আগে দুলাল শরীফ নিজের গাছ কেটে বেলাল শরীফের নামে মামলা দিয়েছিলো। পরে তদন্তে সেটি মিথ্যা প্রমাণিত হয়েছে। 

তবে সকল অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত দুলাল শরীফ বলেন, আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আমি অমানুষের মতো কাজ করতে পারি না। 

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য কুলসুম আক্তার বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। ঘটনাটি মর্মান্তিক সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের সনাক্ত করে বিচারের আওতায় আনার জোর দাবি জানাই।

কলাপাড়া প্রাণীসম্পদ অধিদপ্তরের ফিল্ড  অফিসার মোঃ বসির উদ্দিন বলেন, আমি ঘটনা শুনে সরেজমিনে গিয়ে গরুগুলোর চিকিৎসা করেছি। প্রাথমিক তদন্তে গরুগুলো বিষক্রিয়ায় মারা গেছে বলে ধারণা করা যাচ্ছে। 

মহিপুর থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১১:৫৭ এম
জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের সেবায় খুশি কলাপাড়ার সেবাগ্রহীতাগণ

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৭:৩২ পিএম
সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের সেবায় খুশি কলাপাড়ার সেবাগ্রহীতাগণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : কলাপাড়া উপজেলায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সেবায় দিন দিন বাড়ছে সাধারণ মানুষের সন্তুষ্টি। দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে কাজী নজরুল ইসলাম সেবাগ্রহীতাদের যথাসময়ে সেবা প্রদানের মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
সেবাগ্রহীতাদের অভিযোগ ছিল— আগে দলিল নিবন্ধন, খতিয়ান যাচাই বা জমি সংক্রান্ত বিভিন্ন কাগজপত্রে অযথা দেরি হতো। কিন্তু বর্তমান সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের দায়িত্ব গ্রহণের পর থেকে সেই ভোগান্তি অনেকটাই কমে এসেছে। তিনি অফিসে নিয়মিত উপস্থিত থেকে নিজে তদারকি করছেন প্রতিটি কাজ।
একজন সেবাগ্রহীতা রিফাত হোসেন বলেন, “আগে একটি দলিল রেজিস্ট্রেশনে অনেক সময় লেগে যেত। এখন খুব দ্রুত ও ঝামেলাহীনভাবে কাজ শেষ হচ্ছে। কর্মকর্তা নিজে আমাদের সাথে কথা বলেন এবং সমস্যার সমাধান করে দেন।”

নতুন অফিস ও দ্রুত সেবা কার্যক্রম:

বর্তমান সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের দায়িত্ব গ্রহণের পর তার হাত ধরে কলাপাড়ায় চালু হয়েছে আধুনিক সুবিধাসম্পন্ন নতুন অফিস। এখানে সহজ ও দ্রুত পদ্ধতিতে দলিল যাচাই, রেজিস্ট্রেশন ও প্রয়োজনীয় কাগজপত্র প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম শুরু হয়েছে। ফলে সাধারণ মানুষ এখন আগের তুলনায় দ্রুত ও ঝামেলাহীনভাবে সেবা পাচ্ছেন।

একজন সেবাগ্রহীতা বলেন, “নতুন অফিসে এসে বুঝতে পারছি কাজ কতটা সহজ হয়েছে, সিস্টেমে দ্রুত কাগজপত্র তৈরি হয়ে যাচ্ছে, অতিরিক্ত ঝামেলা নেই।”

অন্য একজন জানান, “আগে দিনকে দিন ঘুরতে হতো। এখন একদিনেই কাজ শেষ হয়। সাব-রেজিস্ট্রার সাহেব সবসময় আমাদের কথা শুনেন এবং সাহায্য করেন।”
অন্য একজন প্রবীণ নাগরিক ফুয়াদ হাসান জানান, “আমরা যে সেবা পাওয়ার কথা, তা এখন সহজে পাচ্ছি। সাব-রেজিস্ট্রার সাহেবের ব্যবহারও অত্যন্ত ভদ্র ও আন্তরিক।”
স্থানীয়দের মতে, দায়িত্বশীলতা ও স্বচ্ছতার মাধ্যমে কাজী নজরুল ইসলাম শুধু সেবাগ্রহীতাদের আস্থা অর্জন করেননি, বরং সরকারি সেবা ব্যবস্থার প্রতি মানুষের আস্থাও বাড়াচ্ছেন।

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি ঘোষণা 

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫, ৩:২০ পিএম
বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি ঘোষণা 

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির (বাকসাস) কার্যনির্বাহী কমিটি (২০২৫-২৬) ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলার ক্যাম্পাস প্রতিনিধি এইচ এম সাইফুল ইসলাম সাব্বির ও সাধারণ সম্পাদক মানবজমিনের শিহাব আল নাসিম।

শুক্রবার (২৭ জুন) বাকসাস’র উপদেষ্টা পরিষদ এই কমিটি চূড়ান্ত অনুমোদন করে। এতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সকালের সময়ের ক্যাম্পাস প্রতিনিধি মেহেদী হাসান তাওহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক আজকের কাগজের জিসান আহমেদ কাব্য, সাংগঠনিক সম্পাদক সময়ের কণ্ঠস্বরের এস এম মঈন এবং অর্থ ও দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন সংগ্রাম প্রতিদিনের আরমানুজ্জামান সৈকত।

এ ছাড়াও কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ডেইলি ক্যাম্পাসের কাজী আল তাজরীমিন, মানবতার কণ্ঠের রাসেল রানা ও দৈনিক সংগ্রাম প্রতিদিনের শান্তা আক্তার।

আগামী এক বছরের জন্য কার্যনির্বাহী এই কমিটি অনুমোদন করেন বাঙলা কলেজ সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা ও আজকের পত্রিকার সিনিয়র অপরাধ বিষয়ক প্রতিবেদক আমানুর রহমান রনি, মোহনার টেলিভিশনের প্রধান প্রতিবেদক এবং বাকসাস’স প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা মো. মনিরুল ইসলাম, বাকসাস’র সাবেক সভাপতি এবং এখন টেলিভিশনের অ্যাসিসট্যান্ট নিউজ এডিটর মো. নাজমুল হোসেন এবং বাকসাস’র সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলার নিজস্ব প্রতিবেদক (অনুসন্ধান) জাফর ইকবাল।