সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

বিডিকলিং আইটি’র নতুন কমিউনিকেশন পার্টনার ব্ল্যাকবোর্ড স্ট্র্যাটেজিস

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ১:৩১ পিএম
বিডিকলিং আইটি’র নতুন কমিউনিকেশন পার্টনার ব্ল্যাকবোর্ড স্ট্র্যাটেজিস
43

দেশের শীর্ষস্থানীয় আইটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিডিকলিং আইটি লিমিটেডের কৌশলগত যোগাযোগ অংশীদার হিসেবে (স্ট্র্যাটেজিক কমিউনিকেশন পার্টনার) নিযুক্ত হয়েছে এশিয়াটিক থ্রিসিক্সটি’র অঙ্গপ্রতিষ্ঠান ব্ল্যাকবোর্ড স্ট্র্যাটেজিস। এ উপলক্ষে, সম্প্রতি দু’পক্ষের মাঝে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। আজ, ৯ ডিসেম্বর, ঢাকার বনশ্রীতে অবস্থিত বিডিকলিং আইটি লিমিটেডের কর্পোরেট অফিসে এর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিডিকলিং আইটি লিমিটেডের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাবিনা আক্তার; প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মনির হোসেন; অ্যাডমিন ও এইচআর হেড ক্যাপ্টেন মোঃ নাহিদ হাসান (অব:); পিআর ও মার্কেটিং ম্যানেজার শরীফ আহমেদ; এবং নুসরাত ইসলাম, সিনিয়র এক্সিকিউটিভ, এইচআর এবং অ্যাডমিন। ব্ল্যাকবোর্ড স্ট্র্যাটেজিসের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর ইশতিয়াক হোসেন সহ অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন। এই অংশীদারিত্বের আওতায় বিডিকলিং আইটি লিমিটেডের সামগ্রিক লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে উদ্ভাবনী যোগাযোগ কৌশল (কমিউনিকেশন স্ট্র্যাটেজি) তৈরি করতে কার্যকর ভূমিকা রাখবে ব্ল্যাকবোর্ড স্ট্র্যাটেজিস। এছাড়া, বিডিকলিংয়ের সার্বিক ব্র্যান্ড কমিউনিকেশন সলিউশন নিয়ে কাজ করবে নতুন কমিউনিকেশন পার্টনার। দক্ষভাবে বাজার সুনাম ব্যবস্থাপনার মাধ্যমে বিডিকলিং আইটি লিমিটেডকে জনসাধারণের আরও কাছাকাছি নিয়ে যেতে এবং অংশীজনদের সাথে সম্পর্ক বজায় রাখতে সাহায্য করবে ব্ল্যাকবোর্ড স্ট্র্যাটেজিস। বিডিকলিং আইটি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মনির হোসেন বলেন, “ডেটা এন্ট্রি’র পাশাপাশি মোবাইল অ্যাপ্লিকেশন, ব্লকচেইন, কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স) ও মেশিন লার্নিং ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি আমরা। আমাদের বিস্তৃত সেবার মাধ্যমে স্থানীয় ও আন্তর্জাতিক ক্লায়েন্টের প্রয়োজন পূরণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ব্ল্যাকবোর্ড স্ট্র্যাটেজিসের সাথে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা এই খাতে নতুন উচ্চতায় পৌঁছাতে পারবো বলে আশাবাদী আমরা। তরুণ প্রজন্মের ক্ষমতায়ন এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে একযোগে কাজ করবো আমরা।” তথ্য প্রযুক্তি খাত সংশ্লিষ্ট দক্ষতা অর্জন করতে তরুণদের সাহায্য করছে বিডিকলিং আইটি লিমিটেড। প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনের পর তরুণরা এই খাতের উন্নয়নে ভূমিকা রাখছে; ফলে বেকারত্বের হার কমছে। সমাজ থেকে বেকারত্ব দূর করার লক্ষ্যে এভাবেই নিজেদের প্রচেষ্টা অব্যাহত রাখতে বদ্ধপরিকর এই প্রতিষ্ঠানটি। ২০১৩ সাল থেকে বিভিন্ন আন্তর্জাতিক ক্লায়েন্টের জন্য অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, ইউআই/ইউএক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং ও মোশন গ্রাফিক্স সহ বিভিন্ন আইটি সমাধান এবং ব্যবসায়িক সহায়তা প্রদান করে আসছে প্রতিষ্ঠানটি। এখন পর্যন্ত ৪ হাজারেরও বেশি প্রকল্প বাস্তবায়ন করেছে বিডিকলিং আইটি লিমিটেড।

জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১১:৫৭ এম
জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের সেবায় খুশি কলাপাড়ার সেবাগ্রহীতাগণ

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৭:৩২ পিএম
সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের সেবায় খুশি কলাপাড়ার সেবাগ্রহীতাগণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : কলাপাড়া উপজেলায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সেবায় দিন দিন বাড়ছে সাধারণ মানুষের সন্তুষ্টি। দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে কাজী নজরুল ইসলাম সেবাগ্রহীতাদের যথাসময়ে সেবা প্রদানের মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
সেবাগ্রহীতাদের অভিযোগ ছিল— আগে দলিল নিবন্ধন, খতিয়ান যাচাই বা জমি সংক্রান্ত বিভিন্ন কাগজপত্রে অযথা দেরি হতো। কিন্তু বর্তমান সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের দায়িত্ব গ্রহণের পর থেকে সেই ভোগান্তি অনেকটাই কমে এসেছে। তিনি অফিসে নিয়মিত উপস্থিত থেকে নিজে তদারকি করছেন প্রতিটি কাজ।
একজন সেবাগ্রহীতা রিফাত হোসেন বলেন, “আগে একটি দলিল রেজিস্ট্রেশনে অনেক সময় লেগে যেত। এখন খুব দ্রুত ও ঝামেলাহীনভাবে কাজ শেষ হচ্ছে। কর্মকর্তা নিজে আমাদের সাথে কথা বলেন এবং সমস্যার সমাধান করে দেন।”

নতুন অফিস ও দ্রুত সেবা কার্যক্রম:

বর্তমান সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের দায়িত্ব গ্রহণের পর তার হাত ধরে কলাপাড়ায় চালু হয়েছে আধুনিক সুবিধাসম্পন্ন নতুন অফিস। এখানে সহজ ও দ্রুত পদ্ধতিতে দলিল যাচাই, রেজিস্ট্রেশন ও প্রয়োজনীয় কাগজপত্র প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম শুরু হয়েছে। ফলে সাধারণ মানুষ এখন আগের তুলনায় দ্রুত ও ঝামেলাহীনভাবে সেবা পাচ্ছেন।

একজন সেবাগ্রহীতা বলেন, “নতুন অফিসে এসে বুঝতে পারছি কাজ কতটা সহজ হয়েছে, সিস্টেমে দ্রুত কাগজপত্র তৈরি হয়ে যাচ্ছে, অতিরিক্ত ঝামেলা নেই।”

অন্য একজন জানান, “আগে দিনকে দিন ঘুরতে হতো। এখন একদিনেই কাজ শেষ হয়। সাব-রেজিস্ট্রার সাহেব সবসময় আমাদের কথা শুনেন এবং সাহায্য করেন।”
অন্য একজন প্রবীণ নাগরিক ফুয়াদ হাসান জানান, “আমরা যে সেবা পাওয়ার কথা, তা এখন সহজে পাচ্ছি। সাব-রেজিস্ট্রার সাহেবের ব্যবহারও অত্যন্ত ভদ্র ও আন্তরিক।”
স্থানীয়দের মতে, দায়িত্বশীলতা ও স্বচ্ছতার মাধ্যমে কাজী নজরুল ইসলাম শুধু সেবাগ্রহীতাদের আস্থা অর্জন করেননি, বরং সরকারি সেবা ব্যবস্থার প্রতি মানুষের আস্থাও বাড়াচ্ছেন।

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি ঘোষণা 

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫, ৩:২০ পিএম
বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি ঘোষণা 

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির (বাকসাস) কার্যনির্বাহী কমিটি (২০২৫-২৬) ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলার ক্যাম্পাস প্রতিনিধি এইচ এম সাইফুল ইসলাম সাব্বির ও সাধারণ সম্পাদক মানবজমিনের শিহাব আল নাসিম।

শুক্রবার (২৭ জুন) বাকসাস’র উপদেষ্টা পরিষদ এই কমিটি চূড়ান্ত অনুমোদন করে। এতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সকালের সময়ের ক্যাম্পাস প্রতিনিধি মেহেদী হাসান তাওহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক আজকের কাগজের জিসান আহমেদ কাব্য, সাংগঠনিক সম্পাদক সময়ের কণ্ঠস্বরের এস এম মঈন এবং অর্থ ও দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন সংগ্রাম প্রতিদিনের আরমানুজ্জামান সৈকত।

এ ছাড়াও কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ডেইলি ক্যাম্পাসের কাজী আল তাজরীমিন, মানবতার কণ্ঠের রাসেল রানা ও দৈনিক সংগ্রাম প্রতিদিনের শান্তা আক্তার।

আগামী এক বছরের জন্য কার্যনির্বাহী এই কমিটি অনুমোদন করেন বাঙলা কলেজ সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা ও আজকের পত্রিকার সিনিয়র অপরাধ বিষয়ক প্রতিবেদক আমানুর রহমান রনি, মোহনার টেলিভিশনের প্রধান প্রতিবেদক এবং বাকসাস’স প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা মো. মনিরুল ইসলাম, বাকসাস’র সাবেক সভাপতি এবং এখন টেলিভিশনের অ্যাসিসট্যান্ট নিউজ এডিটর মো. নাজমুল হোসেন এবং বাকসাস’র সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলার নিজস্ব প্রতিবেদক (অনুসন্ধান) জাফর ইকবাল।