সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

‘বিএনপি ধনী-গরিবের ভারসাম্য রেখে আগামীর বাংলাদেশ গড়তে চায়’

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:০০ এম
‘বিএনপি ধনী-গরিবের ভারসাম্য রেখে আগামীর বাংলাদেশ গড়তে চায়’
49

বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় এলে ধনী-গরিবের ভারসাম্য রক্ষা করে আগামীর বাংলাদেশ গড়তে চায় জানিয়েছেন দলটির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

তিনি বলেন, ফ্যাসিবাদ আওয়ামী সরকারের সময়ে আমরা দেখেছি যারা ধনী ছিল তারা আরও ধনী হয়ে গেছে। আর যারা গরিব ছিল তারা আরও গরিব হয়েছে। এটা বিএনপি বিশ্বাস করে না। বিএনপি বিশ্বাস করে ধনী-গরিবের ভারসাম্য রেখে আমাদের আগামীর ভবিষ্যৎ আগামীর বাংলাদেশ গড়তে হবে।

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কাওলা সিভিল এভিয়েশন হাইস্কুলের সামনে ঢাকা মহানগর উত্তর বিমানবন্দর থানা বিএনপির কর্মিসভা ও রাষ্ট্র সংস্কারের ৩১ দফার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, গত ১৭ বছর স্বৈরাচার শেখ হাসিনার সরকার শুধু তাদের গুটি কয়েক লোকজনকে ধনীর পর ধনী বানিয়ে দিয়েছে। স্বৈরাচার আওয়ামী লীগ তারা মেগা প্রজেক্ট বানিয়ে দেশের উন্নয়নের নামে নিজেদের পকেটের উন্নয়ন করেছে। কিন্তু আমরা মেগা প্রজেক্ট করবো- বাংলাদেশের দরিদ্র মানুষগুলোর উন্নয়নের জন্য, অসহায় মানুষগুলোর জন্য, যাতে ধনী আর গরিবের ভারসাম্য আমরা রক্ষা করতে পারি।

বাংলাদেশের মানুষ ৩১ দফার মাধ্যমেই রাষ্ট্র কাঠামো মেরামত ও সংস্কার চায় উল্লেখ করে আমিনুল হক বলেন, ৩১ দফার সংস্কারের মাধ্যমে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, বাংলাদেশের মানুষের শিক্ষাব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন ও বাংলাদেশের মানুষের দারিদ্র্যবিমোচন আমরা করতে পারব।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বিএনপি জনগণের দল, জনগণের পাশে থেকে কাজ করে। তারেক রহমানের নির্দেশে করোনাকালীন কঠিন সময়ে জনগণের পাশে থেকে লাশ দাফন করাসহ দরিদ্রদের পাশে ত্রাণসামগ্রী নিয়ে গিয়েছিল বিএনপি। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণের পাশে ছিল না। তারা ঘরে বসে এসি রুমে বসে অসহায় মানুষের মৃত্যু দেখেছে। তারা কেউ মাঠে যায়নি।

নব্য বিএনপি সেজে আওয়ামী লীগের লোকজন চাঁদাবাজি দখলদারি লুটতরাজসহ বিভিন্ন ধরনের অপকর্ম করে বিএনপির ওপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করছে বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করে বলেন, এ জন্য আমাদের দলের সকল নেতাকর্মীদের সর্তক দৃষ্টি রাখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মো. মোস্তফা জামান।

বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক মনির হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, আক্তার হোসেন, এম কফিল উদ্দিন আহমেদ, আফাজ উদ্দিন, হাজী মো. ইউসুফ, মো. শাহ আলম, মাহাবুব আলম মন্টু, মহানগর বিএনপি সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, মহানগর সদস্য আলী আকবর আলী, রেজাউর রহমান ফাহিম, ফারুক হোসেন ভূঁইয়া, শামীম পারভেজ, নুরুল হুদা ভূঁইয়া নূরু, মোতালেব হোসেন রতন, রফিকুল ইসলাম খান, এম এস আহমাদ আলী, ইব্রাহিম খলিল, তাসলিমা রিতা, সাবেক সদস্য আলাউদ্দিন সরকার টিপু, ঢাকা মহানগর উত্তর মহিলা দলের আহ্বায়ক নায়েব ইউসুফ ও সদস্য সচিব অ্যাড রুনা লায়লা রুনা, জাসাস ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরিফুল ইসলাম স্বপন, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ, সদস্যসচিব মহসীন সিদ্দিকী রনী, শ্রমিক দল মহানগর উত্তর সদস্য সচিব কামরুজ্জামান, তাঁতীদল ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক শামসুন্নাহার বেগম, এ ছাড়াও দক্ষিণখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হেলাল উদ্দিন তালুকদার, যুগ্ম আহ্বায়ক দেওয়ান মো. নাজিম উদ্দীন, আমিরুল ইসলাম বাবলু, বিমানবন্দর থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন তারেক, যুগ্ম আহ্বায়ক মন্জুর হোসেন পাটোয়ারী, বশির আহমেদ, মাসুদ আহমেদ খান, শরীফ উল্লাহ জাহেদ, মো. জালাল, জুলহাস ভূঁইয়া, বিমানবন্দর সাংগঠনিক ওয়ার্ড সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক রানা হোসেন রুবেল, সিনিয়র সহসভাপতি আবু বক্কর সিদ্দিক, উত্তরা পশ্চিম থানা বিএনপির নেতা মো. আব্দুস ছালাম, খিলক্ষেত থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন দেওয়ান, সিএম আনোয়ার হোসেন, ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী জিন্নাত আলী, ভাষানটেক বিএনপির আহ্বায়ক কাদির মাহমুদ, উত্তরাপূর্ব থানা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. এফ ইসলাম চন্দন, উত্তরা পূর্ব থানা বিএনপির আহ্বায়ক শাহআলম, যুগ্ম আহ্বায়ক আমিনুল হক, এসআই টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন।

জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১১:৫৭ এম
জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের সেবায় খুশি কলাপাড়ার সেবাগ্রহীতাগণ

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৭:৩২ পিএম
সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের সেবায় খুশি কলাপাড়ার সেবাগ্রহীতাগণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : কলাপাড়া উপজেলায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সেবায় দিন দিন বাড়ছে সাধারণ মানুষের সন্তুষ্টি। দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে কাজী নজরুল ইসলাম সেবাগ্রহীতাদের যথাসময়ে সেবা প্রদানের মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
সেবাগ্রহীতাদের অভিযোগ ছিল— আগে দলিল নিবন্ধন, খতিয়ান যাচাই বা জমি সংক্রান্ত বিভিন্ন কাগজপত্রে অযথা দেরি হতো। কিন্তু বর্তমান সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের দায়িত্ব গ্রহণের পর থেকে সেই ভোগান্তি অনেকটাই কমে এসেছে। তিনি অফিসে নিয়মিত উপস্থিত থেকে নিজে তদারকি করছেন প্রতিটি কাজ।
একজন সেবাগ্রহীতা রিফাত হোসেন বলেন, “আগে একটি দলিল রেজিস্ট্রেশনে অনেক সময় লেগে যেত। এখন খুব দ্রুত ও ঝামেলাহীনভাবে কাজ শেষ হচ্ছে। কর্মকর্তা নিজে আমাদের সাথে কথা বলেন এবং সমস্যার সমাধান করে দেন।”

নতুন অফিস ও দ্রুত সেবা কার্যক্রম:

বর্তমান সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের দায়িত্ব গ্রহণের পর তার হাত ধরে কলাপাড়ায় চালু হয়েছে আধুনিক সুবিধাসম্পন্ন নতুন অফিস। এখানে সহজ ও দ্রুত পদ্ধতিতে দলিল যাচাই, রেজিস্ট্রেশন ও প্রয়োজনীয় কাগজপত্র প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম শুরু হয়েছে। ফলে সাধারণ মানুষ এখন আগের তুলনায় দ্রুত ও ঝামেলাহীনভাবে সেবা পাচ্ছেন।

একজন সেবাগ্রহীতা বলেন, “নতুন অফিসে এসে বুঝতে পারছি কাজ কতটা সহজ হয়েছে, সিস্টেমে দ্রুত কাগজপত্র তৈরি হয়ে যাচ্ছে, অতিরিক্ত ঝামেলা নেই।”

অন্য একজন জানান, “আগে দিনকে দিন ঘুরতে হতো। এখন একদিনেই কাজ শেষ হয়। সাব-রেজিস্ট্রার সাহেব সবসময় আমাদের কথা শুনেন এবং সাহায্য করেন।”
অন্য একজন প্রবীণ নাগরিক ফুয়াদ হাসান জানান, “আমরা যে সেবা পাওয়ার কথা, তা এখন সহজে পাচ্ছি। সাব-রেজিস্ট্রার সাহেবের ব্যবহারও অত্যন্ত ভদ্র ও আন্তরিক।”
স্থানীয়দের মতে, দায়িত্বশীলতা ও স্বচ্ছতার মাধ্যমে কাজী নজরুল ইসলাম শুধু সেবাগ্রহীতাদের আস্থা অর্জন করেননি, বরং সরকারি সেবা ব্যবস্থার প্রতি মানুষের আস্থাও বাড়াচ্ছেন।

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি ঘোষণা 

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫, ৩:২০ পিএম
বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি ঘোষণা 

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির (বাকসাস) কার্যনির্বাহী কমিটি (২০২৫-২৬) ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলার ক্যাম্পাস প্রতিনিধি এইচ এম সাইফুল ইসলাম সাব্বির ও সাধারণ সম্পাদক মানবজমিনের শিহাব আল নাসিম।

শুক্রবার (২৭ জুন) বাকসাস’র উপদেষ্টা পরিষদ এই কমিটি চূড়ান্ত অনুমোদন করে। এতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সকালের সময়ের ক্যাম্পাস প্রতিনিধি মেহেদী হাসান তাওহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক আজকের কাগজের জিসান আহমেদ কাব্য, সাংগঠনিক সম্পাদক সময়ের কণ্ঠস্বরের এস এম মঈন এবং অর্থ ও দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন সংগ্রাম প্রতিদিনের আরমানুজ্জামান সৈকত।

এ ছাড়াও কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ডেইলি ক্যাম্পাসের কাজী আল তাজরীমিন, মানবতার কণ্ঠের রাসেল রানা ও দৈনিক সংগ্রাম প্রতিদিনের শান্তা আক্তার।

আগামী এক বছরের জন্য কার্যনির্বাহী এই কমিটি অনুমোদন করেন বাঙলা কলেজ সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা ও আজকের পত্রিকার সিনিয়র অপরাধ বিষয়ক প্রতিবেদক আমানুর রহমান রনি, মোহনার টেলিভিশনের প্রধান প্রতিবেদক এবং বাকসাস’স প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা মো. মনিরুল ইসলাম, বাকসাস’র সাবেক সভাপতি এবং এখন টেলিভিশনের অ্যাসিসট্যান্ট নিউজ এডিটর মো. নাজমুল হোসেন এবং বাকসাস’র সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলার নিজস্ব প্রতিবেদক (অনুসন্ধান) জাফর ইকবাল।