রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

ফ্যাসিস্ট আওয়ামীলীগের সন্ত্রাসী চান মিয়া মাঝিসহ ১০ জনের নামে হত্যার পরিকল্পনা, ঘর ভাঙচুর, চুরি ও চাঁদাবাজির মামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ১১:১৯ এম
ফ্যাসিস্ট আওয়ামীলীগের সন্ত্রাসী চান মিয়া মাঝিসহ ১০ জনের নামে হত্যার পরিকল্পনা, ঘর ভাঙচুর, চুরি ও চাঁদাবাজির মামলা
45

স্টাফ রিপোর্টারঃ ফ্যাসিস্ট আওয়ামীলীগের সরকারের সময়য়ে ৩০ডিসেম্বর ২০১৮ সনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোট মনোনীত প্রার্থী আলহাজ শামীম বিন সাঈদীর ধানের শীষ প্রতিকের পক্ষে জেলা বিএনপি সদস্য মোঃ জহিরুল ইসলাম কলিম নির্বাচন করতে ঢাকা থেকে তার পিরোজপুরের বাড়িতে গেলে ফ্যাসিস্ট আওয়ামীলীগের সন্ত্রাসী পিরোজপুর জেলা কৃষক লীগের সভাপতি চান মিয়া মাঝির নেতৃত্বে ২৮ ডিসেম্বর২০১৮ সন্ধ্যায় ২০-২৫ জন অস্ত্রসহ সন্ত্রাসী বাড়ির চান মিয়া মাঝির সামনে ব্রীজের ঢালে মোঃ জহিরুল ইসলাম কলিমের গাড়ি থামিয়ে গাড়ি ভাঙচুর করে এবং গাড়ির মধ্যে থাকা ধানের শীষ প্রতীকের পোষ্টার ও লিফলেট ছিনিয়ে নিয়ে পাশেই খালে ফেলে দেয় এবং তাকে জানে মেরে ফেলার হুমকি দেয়।এসময় ফ্যাসিস্ট আওয়ামীলীগের সরকারের সন্ত্রাসীরা কয়েক রাউন্ড গুলি ছোড়ে।

পরের দিন আবার ফ্যাসিস্ট আওয়ামীলীগের সন্ত্রাসী পিরোজপুর জেলা কৃষক লীগের সভাপতি চান মিয়া মাঝির নেতৃত্বে ২৯ ডিসেম্বর২০১৮ বিকেল পাঁচ ঘটিকায় মোঃ জহিরুল ইসলাম কলিম এর বাড়িতে ৫০-৬০ জন আওয়ামীলীগের সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র, বোমা, চাইনিজ কুড়াল, রামদা, হকিস্টিক ও দেশীয় লাঠি সোটাসহ হামলা চালায়।সন্ত্রাসীরা মোঃ জহিরুল ইসলাম কলিমের বাড়ির সামনে বন্দুক ও পিস্তল দিয়ে ২০-২৫ রাউন্ড গুলি ও ৮-১০টি বোমা ফাতিয়ে আতঙ্ক তৈরি করে সন্ত্রাসীরা ঘরে মুল গেইট দাও দিয়ে কুপিয়ে ঘরের ভিতরে ঢুঁকে সন্ত্রাসী তাণ্ডব চালায় মোঃ চান মিয়া মাঝি, মোঃ নাসির উদ্দিন হাওলাদার, মুরাদ হোসেন মাঝি, হারুনার রশিদ বাদশা, মোঃ মাসুদ মাঝি, রশিদ শাহরিয়ার রেশাদ মাঝি, লোকমান হোসেন হাওলাদার, মহিউদ্দিন হাওলাদার ঝন্টু, সামশুদ্দিন কালু, মোঃ সাখাওয়াত হোসেন মল্লিকসহ অজ্ঞাত ২৫-৩০ জন।এসময় ফ্যাসিস্ট আওয়ামীলীগের সন্ত্রাসীরা ঘরের আসবাবপত্র ব্যপক ভাঙচুর করে এবং তার স্ত্রী ও মায়ের স্বর্ণালংকার, মোবাইল চুরি করে নিয়ে যায়। এই সকল সন্ত্রাসীরা মোঃ জহিরুল ইসলাম কলিম এর মা ও স্ত্রীর কাছে ২০ লক্ষ টাকা চাদা দাবী করে না দিলে মোঃ জহিরুল ইসলাম কলিমকে মেরে ফেলার হুমকি দেয় এবং এই সকল ফ্যাসিস্ট আওয়ামীলীগের সন্ত্রাসীরা মোঃ জহিরুল ইসলাম কলিম এর ৮ বছরের শিশু সন্তানকে তুলে নিয়ে যাওয়ার হুমকী দেয়।পর এই ফ্যাসিস্ট আওয়ামীলীগের সন্ত্রাসীদের অত্যাচারে বাধ্য হয়ে ২০২১ সনে তার গ্রামের বাড়ি ছেড়ে পরিবারের সকল সদস্যদের নিয়ে ঢাকায় আসতে বাধ্য হয়।

এবিষয়ে সাত বছর পরে পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করে মোঃ জহিরুল ইসলাম কলিম মামলা নং ০৪/৬২ তারিখ-০৭-০৪-২০২৫ইং ধারা-৩৪১/৩০৭/৪২৭/৩৮০/৩৮৫/৫০৬ পেনাল কোড ।

জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১১:৫৭ এম
জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের সেবায় খুশি কলাপাড়ার সেবাগ্রহীতাগণ

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৭:৩২ পিএম
সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের সেবায় খুশি কলাপাড়ার সেবাগ্রহীতাগণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : কলাপাড়া উপজেলায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সেবায় দিন দিন বাড়ছে সাধারণ মানুষের সন্তুষ্টি। দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে কাজী নজরুল ইসলাম সেবাগ্রহীতাদের যথাসময়ে সেবা প্রদানের মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
সেবাগ্রহীতাদের অভিযোগ ছিল— আগে দলিল নিবন্ধন, খতিয়ান যাচাই বা জমি সংক্রান্ত বিভিন্ন কাগজপত্রে অযথা দেরি হতো। কিন্তু বর্তমান সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের দায়িত্ব গ্রহণের পর থেকে সেই ভোগান্তি অনেকটাই কমে এসেছে। তিনি অফিসে নিয়মিত উপস্থিত থেকে নিজে তদারকি করছেন প্রতিটি কাজ।
একজন সেবাগ্রহীতা রিফাত হোসেন বলেন, “আগে একটি দলিল রেজিস্ট্রেশনে অনেক সময় লেগে যেত। এখন খুব দ্রুত ও ঝামেলাহীনভাবে কাজ শেষ হচ্ছে। কর্মকর্তা নিজে আমাদের সাথে কথা বলেন এবং সমস্যার সমাধান করে দেন।”

নতুন অফিস ও দ্রুত সেবা কার্যক্রম:

বর্তমান সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের দায়িত্ব গ্রহণের পর তার হাত ধরে কলাপাড়ায় চালু হয়েছে আধুনিক সুবিধাসম্পন্ন নতুন অফিস। এখানে সহজ ও দ্রুত পদ্ধতিতে দলিল যাচাই, রেজিস্ট্রেশন ও প্রয়োজনীয় কাগজপত্র প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম শুরু হয়েছে। ফলে সাধারণ মানুষ এখন আগের তুলনায় দ্রুত ও ঝামেলাহীনভাবে সেবা পাচ্ছেন।

একজন সেবাগ্রহীতা বলেন, “নতুন অফিসে এসে বুঝতে পারছি কাজ কতটা সহজ হয়েছে, সিস্টেমে দ্রুত কাগজপত্র তৈরি হয়ে যাচ্ছে, অতিরিক্ত ঝামেলা নেই।”

অন্য একজন জানান, “আগে দিনকে দিন ঘুরতে হতো। এখন একদিনেই কাজ শেষ হয়। সাব-রেজিস্ট্রার সাহেব সবসময় আমাদের কথা শুনেন এবং সাহায্য করেন।”
অন্য একজন প্রবীণ নাগরিক ফুয়াদ হাসান জানান, “আমরা যে সেবা পাওয়ার কথা, তা এখন সহজে পাচ্ছি। সাব-রেজিস্ট্রার সাহেবের ব্যবহারও অত্যন্ত ভদ্র ও আন্তরিক।”
স্থানীয়দের মতে, দায়িত্বশীলতা ও স্বচ্ছতার মাধ্যমে কাজী নজরুল ইসলাম শুধু সেবাগ্রহীতাদের আস্থা অর্জন করেননি, বরং সরকারি সেবা ব্যবস্থার প্রতি মানুষের আস্থাও বাড়াচ্ছেন।

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি ঘোষণা 

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫, ৩:২০ পিএম
বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি ঘোষণা 

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির (বাকসাস) কার্যনির্বাহী কমিটি (২০২৫-২৬) ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলার ক্যাম্পাস প্রতিনিধি এইচ এম সাইফুল ইসলাম সাব্বির ও সাধারণ সম্পাদক মানবজমিনের শিহাব আল নাসিম।

শুক্রবার (২৭ জুন) বাকসাস’র উপদেষ্টা পরিষদ এই কমিটি চূড়ান্ত অনুমোদন করে। এতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সকালের সময়ের ক্যাম্পাস প্রতিনিধি মেহেদী হাসান তাওহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক আজকের কাগজের জিসান আহমেদ কাব্য, সাংগঠনিক সম্পাদক সময়ের কণ্ঠস্বরের এস এম মঈন এবং অর্থ ও দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন সংগ্রাম প্রতিদিনের আরমানুজ্জামান সৈকত।

এ ছাড়াও কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ডেইলি ক্যাম্পাসের কাজী আল তাজরীমিন, মানবতার কণ্ঠের রাসেল রানা ও দৈনিক সংগ্রাম প্রতিদিনের শান্তা আক্তার।

আগামী এক বছরের জন্য কার্যনির্বাহী এই কমিটি অনুমোদন করেন বাঙলা কলেজ সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা ও আজকের পত্রিকার সিনিয়র অপরাধ বিষয়ক প্রতিবেদক আমানুর রহমান রনি, মোহনার টেলিভিশনের প্রধান প্রতিবেদক এবং বাকসাস’স প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা মো. মনিরুল ইসলাম, বাকসাস’র সাবেক সভাপতি এবং এখন টেলিভিশনের অ্যাসিসট্যান্ট নিউজ এডিটর মো. নাজমুল হোসেন এবং বাকসাস’র সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলার নিজস্ব প্রতিবেদক (অনুসন্ধান) জাফর ইকবাল।