রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

প্রধান উপদেষ্টার হাত থেকে শাপলা কাব এওয়ার্ড নিলেন কলাপাড়ার সুন্নাহ

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি। প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫, ৪:১২ পিএম
প্রধান উপদেষ্টার হাত থেকে শাপলা কাব এওয়ার্ড নিলেন কলাপাড়ার সুন্নাহ
52

কাব কার্নিভাল বাংলাদেশ স্কাউটস এর কাব কার্নিভাল ২০২৫ উদ্বোধন অনুষ্ঠানে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড.মো.ইউনুস এর হাত থেকে শাপলা কাব এওয়ার্ড গ্রহণ করলেন কলাপাড়া মঙ্গলসুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী উম্মে হাবিবা সুন্নাহ। সোমবার(২৩ জুন) বেলা সাড়ে ১১টায় স্কাউটস কাব কার্নিভাল উদ্বোধন শেষে এ সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। উম্মে হাবিবা সুন্নাহ ২০২৪ সনের স্কাউট শাপলা কাব এওয়ার্ড মূল্যায়নে বরিশাল অঞ্চলে ১ম স্থান অধিকার করেছেন। তিনি বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ পটুয়াখালীর ৬ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তার বাবা আহসান হাবিব চুন্নু বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র‍্যাকের এলাকা ব্যবস্থাপক হিসেবে বরিশালে কর্মরত। তার মা রাবেয়া সুলতানা রিপা স্কুল শিক্ষিকা। সুন্নাহ’র গ্রামের বাড়ি উপজেলার লালুয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামে। 

উম্মে হাবিবা সুন্নাহ বলেন, এ অর্জন আমার পিতা-মাতা এবং শিক্ষদের। লেখা-পড়া করে আমি একজন ডাক্তার  হয়ে অসহায় মানুষের চিকিৎসা দিতে চাই।এ জন্য সকলের দোয়া কামনা করছি। 

মঙ্গলসুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুস সাকিব খান কনা জানান, উম্মে হাবিবা সুন্নাহ আমার বিদ্যালয় থেকে শাপলা কাব এওয়ার্ড মূল্যায়নে বরিশাল অঞ্চলে ১ম হওয়ায় শিক্ষক হিসেবে নিজেকে ধন্য মনে করছি। আমি তার সর্বোচ্চ সাফল্য কামনা করছি। 

বাংলাদেশ স্কাউটস কলাপাড়া উপজেলা সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিউল ইসলাম জানান, কলাপাড়া উপজেলায় ২০২৪ সনের শাপলা কাপ অ্যাওয়ার্ড মূল্যায়নের ২৭ জন এবং প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড মূল্যায়নের ১০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। উম্মে হাবিবের সুন্নাহ শাপলা কাব আওয়ার্ডে বরিশাল অঞ্চলে প্রথম স্থান অধিকার করেছেন। কলাপাড়া উপজেলা স্কাউটস এর সার্বিক উন্নয়নে সর্বোচ্চ কাজ করে যাচ্ছি আমরা। 

জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১১:৫৭ এম
জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের সেবায় খুশি কলাপাড়ার সেবাগ্রহীতাগণ

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৭:৩২ পিএম
সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের সেবায় খুশি কলাপাড়ার সেবাগ্রহীতাগণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : কলাপাড়া উপজেলায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সেবায় দিন দিন বাড়ছে সাধারণ মানুষের সন্তুষ্টি। দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে কাজী নজরুল ইসলাম সেবাগ্রহীতাদের যথাসময়ে সেবা প্রদানের মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
সেবাগ্রহীতাদের অভিযোগ ছিল— আগে দলিল নিবন্ধন, খতিয়ান যাচাই বা জমি সংক্রান্ত বিভিন্ন কাগজপত্রে অযথা দেরি হতো। কিন্তু বর্তমান সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের দায়িত্ব গ্রহণের পর থেকে সেই ভোগান্তি অনেকটাই কমে এসেছে। তিনি অফিসে নিয়মিত উপস্থিত থেকে নিজে তদারকি করছেন প্রতিটি কাজ।
একজন সেবাগ্রহীতা রিফাত হোসেন বলেন, “আগে একটি দলিল রেজিস্ট্রেশনে অনেক সময় লেগে যেত। এখন খুব দ্রুত ও ঝামেলাহীনভাবে কাজ শেষ হচ্ছে। কর্মকর্তা নিজে আমাদের সাথে কথা বলেন এবং সমস্যার সমাধান করে দেন।”

নতুন অফিস ও দ্রুত সেবা কার্যক্রম:

বর্তমান সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের দায়িত্ব গ্রহণের পর তার হাত ধরে কলাপাড়ায় চালু হয়েছে আধুনিক সুবিধাসম্পন্ন নতুন অফিস। এখানে সহজ ও দ্রুত পদ্ধতিতে দলিল যাচাই, রেজিস্ট্রেশন ও প্রয়োজনীয় কাগজপত্র প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম শুরু হয়েছে। ফলে সাধারণ মানুষ এখন আগের তুলনায় দ্রুত ও ঝামেলাহীনভাবে সেবা পাচ্ছেন।

একজন সেবাগ্রহীতা বলেন, “নতুন অফিসে এসে বুঝতে পারছি কাজ কতটা সহজ হয়েছে, সিস্টেমে দ্রুত কাগজপত্র তৈরি হয়ে যাচ্ছে, অতিরিক্ত ঝামেলা নেই।”

অন্য একজন জানান, “আগে দিনকে দিন ঘুরতে হতো। এখন একদিনেই কাজ শেষ হয়। সাব-রেজিস্ট্রার সাহেব সবসময় আমাদের কথা শুনেন এবং সাহায্য করেন।”
অন্য একজন প্রবীণ নাগরিক ফুয়াদ হাসান জানান, “আমরা যে সেবা পাওয়ার কথা, তা এখন সহজে পাচ্ছি। সাব-রেজিস্ট্রার সাহেবের ব্যবহারও অত্যন্ত ভদ্র ও আন্তরিক।”
স্থানীয়দের মতে, দায়িত্বশীলতা ও স্বচ্ছতার মাধ্যমে কাজী নজরুল ইসলাম শুধু সেবাগ্রহীতাদের আস্থা অর্জন করেননি, বরং সরকারি সেবা ব্যবস্থার প্রতি মানুষের আস্থাও বাড়াচ্ছেন।

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি ঘোষণা 

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫, ৩:২০ পিএম
বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি ঘোষণা 

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির (বাকসাস) কার্যনির্বাহী কমিটি (২০২৫-২৬) ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলার ক্যাম্পাস প্রতিনিধি এইচ এম সাইফুল ইসলাম সাব্বির ও সাধারণ সম্পাদক মানবজমিনের শিহাব আল নাসিম।

শুক্রবার (২৭ জুন) বাকসাস’র উপদেষ্টা পরিষদ এই কমিটি চূড়ান্ত অনুমোদন করে। এতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সকালের সময়ের ক্যাম্পাস প্রতিনিধি মেহেদী হাসান তাওহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক আজকের কাগজের জিসান আহমেদ কাব্য, সাংগঠনিক সম্পাদক সময়ের কণ্ঠস্বরের এস এম মঈন এবং অর্থ ও দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন সংগ্রাম প্রতিদিনের আরমানুজ্জামান সৈকত।

এ ছাড়াও কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ডেইলি ক্যাম্পাসের কাজী আল তাজরীমিন, মানবতার কণ্ঠের রাসেল রানা ও দৈনিক সংগ্রাম প্রতিদিনের শান্তা আক্তার।

আগামী এক বছরের জন্য কার্যনির্বাহী এই কমিটি অনুমোদন করেন বাঙলা কলেজ সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা ও আজকের পত্রিকার সিনিয়র অপরাধ বিষয়ক প্রতিবেদক আমানুর রহমান রনি, মোহনার টেলিভিশনের প্রধান প্রতিবেদক এবং বাকসাস’স প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা মো. মনিরুল ইসলাম, বাকসাস’র সাবেক সভাপতি এবং এখন টেলিভিশনের অ্যাসিসট্যান্ট নিউজ এডিটর মো. নাজমুল হোসেন এবং বাকসাস’র সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলার নিজস্ব প্রতিবেদক (অনুসন্ধান) জাফর ইকবাল।