সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

পটুয়াখালী ভার্সিটির, আইকিউএসি-র নতুন পরিচালক ড. মাহবুব রব্বানী।

জাকির হোসেন, দুমকি প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫, ৬:৫৪ পিএম
পটুয়াখালী ভার্সিটির, আইকিউএসি-র নতুন পরিচালক ড. মাহবুব রব্বানী।
45



পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (IQAC)-এর নতুন পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন হর্টিকালচার বিভাগের খ্যাতিমান অধ্যাপক ড. মাহবুব রব্বানী। (রবিবার) তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন। দুই বছর মেয়াদি এই নিয়োগে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গুণগত মানোন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত অফিস আদেশে জানানো হয়, সদ্য বিদায়ী পরিচালক প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন, দায়িত্ব হস্তান্তর করেন। নতুন পরিচালক প্রশাসনিক দিকনির্দেশনা, সম্পদ ব্যবস্থাপনা এবং IQAC সংশ্লিষ্ট সব কার্যক্রমের তত্ত্বাবধানে যুক্ত হবেন।

প্রসঙ্গত, ড. মাহবুব রব্বানী পবিপ্রবির একজন অভিজ্ঞ ও গবেষণানুরাগী শিক্ষক। তিনি মনবুসু বৃত্তি নিয়ে জাপানের শিনশু ও গিফু বিশ্ববিদ্যালয় থেকে যথাক্রমে এমএস ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন । তিনি জাপানিজ সোসাইটি ফর হর্টিকালচারাল সায়েন্স-এর ‘ইয়ারলি বেস্ট রিসার্চ অ্যাওয়ার্ড’ প্রাপ্ত একজন গবেষক হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছেন। তিনি World Bank, Cordaid, Cimmit, Ucdavis, এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে বেশ কিছু গবেষনা প্রকল্প পরিচালনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ৩টি আধুনিক গবেষণাগার (Biotech Lab, Posthervast Lab and Germplasm Centre) প্রতিষ্ঠা করেন । তার গবেষনার উল্লেখযোগ্য অর্জন হচ্ছে বিলুপ্ত প্রায় দেশীয়ফলের ৯টি জাত উদ্ভাবন, যা National Seed Board, Ministry of Agriculture এর অনুমোদন প্রাপ্ত। তার তত্ত্বাবধানে 60 জন MS এবং 8 জন PhD অধ্যয়নের সুযোগ পেয়েছেন। IQAC কে কান্খিত উচ্চতায় নিয়ে যেতে তার দক্ষতা এবং অভিগ্গতা ফলপ্রসু অবদান রাখবে বলে আশা করা যায়।

২০২২ সালে তিনি আলপার-ডোজার (AD) সায়েন্টিফিক ইনডেক্সে বিশ্বের শীর্ষ গবেষকদের একজন হিসেবে তালিকাভুক্ত হন। তিনি শেরে-বাংলা হলের প্রভোস্ট, গবেষণা ও প্রশিক্ষণ দপ্তরের পরিচালক, বিশ্ববিদ্যালয় জার্নালের চিফ এডিটরসহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন।

জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১১:৫৭ এম
জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের সেবায় খুশি কলাপাড়ার সেবাগ্রহীতাগণ

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৭:৩২ পিএম
সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের সেবায় খুশি কলাপাড়ার সেবাগ্রহীতাগণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : কলাপাড়া উপজেলায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সেবায় দিন দিন বাড়ছে সাধারণ মানুষের সন্তুষ্টি। দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে কাজী নজরুল ইসলাম সেবাগ্রহীতাদের যথাসময়ে সেবা প্রদানের মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
সেবাগ্রহীতাদের অভিযোগ ছিল— আগে দলিল নিবন্ধন, খতিয়ান যাচাই বা জমি সংক্রান্ত বিভিন্ন কাগজপত্রে অযথা দেরি হতো। কিন্তু বর্তমান সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের দায়িত্ব গ্রহণের পর থেকে সেই ভোগান্তি অনেকটাই কমে এসেছে। তিনি অফিসে নিয়মিত উপস্থিত থেকে নিজে তদারকি করছেন প্রতিটি কাজ।
একজন সেবাগ্রহীতা রিফাত হোসেন বলেন, “আগে একটি দলিল রেজিস্ট্রেশনে অনেক সময় লেগে যেত। এখন খুব দ্রুত ও ঝামেলাহীনভাবে কাজ শেষ হচ্ছে। কর্মকর্তা নিজে আমাদের সাথে কথা বলেন এবং সমস্যার সমাধান করে দেন।”

নতুন অফিস ও দ্রুত সেবা কার্যক্রম:

বর্তমান সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের দায়িত্ব গ্রহণের পর তার হাত ধরে কলাপাড়ায় চালু হয়েছে আধুনিক সুবিধাসম্পন্ন নতুন অফিস। এখানে সহজ ও দ্রুত পদ্ধতিতে দলিল যাচাই, রেজিস্ট্রেশন ও প্রয়োজনীয় কাগজপত্র প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম শুরু হয়েছে। ফলে সাধারণ মানুষ এখন আগের তুলনায় দ্রুত ও ঝামেলাহীনভাবে সেবা পাচ্ছেন।

একজন সেবাগ্রহীতা বলেন, “নতুন অফিসে এসে বুঝতে পারছি কাজ কতটা সহজ হয়েছে, সিস্টেমে দ্রুত কাগজপত্র তৈরি হয়ে যাচ্ছে, অতিরিক্ত ঝামেলা নেই।”

অন্য একজন জানান, “আগে দিনকে দিন ঘুরতে হতো। এখন একদিনেই কাজ শেষ হয়। সাব-রেজিস্ট্রার সাহেব সবসময় আমাদের কথা শুনেন এবং সাহায্য করেন।”
অন্য একজন প্রবীণ নাগরিক ফুয়াদ হাসান জানান, “আমরা যে সেবা পাওয়ার কথা, তা এখন সহজে পাচ্ছি। সাব-রেজিস্ট্রার সাহেবের ব্যবহারও অত্যন্ত ভদ্র ও আন্তরিক।”
স্থানীয়দের মতে, দায়িত্বশীলতা ও স্বচ্ছতার মাধ্যমে কাজী নজরুল ইসলাম শুধু সেবাগ্রহীতাদের আস্থা অর্জন করেননি, বরং সরকারি সেবা ব্যবস্থার প্রতি মানুষের আস্থাও বাড়াচ্ছেন।

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি ঘোষণা 

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫, ৩:২০ পিএম
বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি ঘোষণা 

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির (বাকসাস) কার্যনির্বাহী কমিটি (২০২৫-২৬) ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলার ক্যাম্পাস প্রতিনিধি এইচ এম সাইফুল ইসলাম সাব্বির ও সাধারণ সম্পাদক মানবজমিনের শিহাব আল নাসিম।

শুক্রবার (২৭ জুন) বাকসাস’র উপদেষ্টা পরিষদ এই কমিটি চূড়ান্ত অনুমোদন করে। এতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সকালের সময়ের ক্যাম্পাস প্রতিনিধি মেহেদী হাসান তাওহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক আজকের কাগজের জিসান আহমেদ কাব্য, সাংগঠনিক সম্পাদক সময়ের কণ্ঠস্বরের এস এম মঈন এবং অর্থ ও দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন সংগ্রাম প্রতিদিনের আরমানুজ্জামান সৈকত।

এ ছাড়াও কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ডেইলি ক্যাম্পাসের কাজী আল তাজরীমিন, মানবতার কণ্ঠের রাসেল রানা ও দৈনিক সংগ্রাম প্রতিদিনের শান্তা আক্তার।

আগামী এক বছরের জন্য কার্যনির্বাহী এই কমিটি অনুমোদন করেন বাঙলা কলেজ সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা ও আজকের পত্রিকার সিনিয়র অপরাধ বিষয়ক প্রতিবেদক আমানুর রহমান রনি, মোহনার টেলিভিশনের প্রধান প্রতিবেদক এবং বাকসাস’স প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা মো. মনিরুল ইসলাম, বাকসাস’র সাবেক সভাপতি এবং এখন টেলিভিশনের অ্যাসিসট্যান্ট নিউজ এডিটর মো. নাজমুল হোসেন এবং বাকসাস’র সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলার নিজস্ব প্রতিবেদক (অনুসন্ধান) জাফর ইকবাল।