সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

পটুয়াখালী ভার্সিটির,র কৃষি অনুষদের ডিনের দায়িত্ব গ্রহণ।

জাকির হোসেন, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫, ৮:০২ পিএম
পটুয়াখালী ভার্সিটির,র কৃষি অনুষদের ডিনের দায়িত্ব গ্রহণ।
47


পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কৃষি অনুষদের ডিন হিসেবে আজ দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন খ্যাতিমান শিক্ষাবিদ প্রফেসর ড. মোঃ দেলোয়ার হোসেন। এ উপলক্ষে কৃষি অনুষদ মিলনায়তনে এক হৃদয়গ্রাহী আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষকবৃন্দ এবং কর্মচারী প্রতিনিধিরা।

সভায় সভাপতিত্ব করেন নবনিযুক্ত ডিন প্রফেসর ড. মোঃ দেলোয়ার হোসেন নিজেই, এ অনুষ্ঠানের সূচনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। সঞ্চালনার দায়িত্বে ছিলেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. কবিরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন— “বিশ্ববিদ্যালয় মানেই একটি বুদ্ধিবৃত্তিক নন্দনকানন, যেখানে অনুষদগুলো তার প্রাণ। সেই প্রাণের কেন্দ্রবিন্দু হলেন ডিন। একজন দক্ষ, দায়িত্বশীল ও দূরদর্শী ডিন যেমন একটি অনুষদকে সমৃদ্ধ করতে পারেন, তেমনি তিনি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রগতিতেও অসামান্য ভূমিকা রাখতে পারেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, প্রফেসর দেলোয়ার হোসেন তাঁর নিষ্ঠা, সততা ও একাডেমিক প্রজ্ঞার মাধ্যমে কৃষি অনুষদকে আরও উচ্চতায় নিয়ে যাবেন। তাঁর নেতৃত্বে গবেষণা ও শিক্ষার নতুন দ্বার উন্মোচিত হবে।”

তিনি আরও বলেন, “আমরা পবিপ্রবিকে একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রত্যয়ে এগিয়ে যাচ্ছি। এই অভিযাত্রায় প্রত্যেক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি একে অপরকে সহযোগিতা করতে হবে। শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে কৃষি অনুষদের ভূমিকা অপরিসীম। আমি প্রত্যাশা করি, আমাদের নবনিযুক্ত ডিন এই গুরুদায়িত্ব আন্তরিকতার সঙ্গে পালন করবেন এবং শিক্ষাব্যবস্থায় একটি নতুন দিগন্ত উন্মোচন করবেন।”

বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণের ক্ষেত্রে কৃষি অনুষদের অগ্রণী ভূমিকা রয়েছে। নতুন ডিন সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবেন—এই বিশ্বাস আমার দৃঢ়। আমি অনুরোধ জানাই, শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ তাঁর পাশে থাকবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর মোঃ আবদুল লতিফ, সদ্য সাবেক ডিন প্রফেসর ড. পূণেনর্দু বিশ্বাস, প্রফেসর এম. জহুরুল হক, প্রফেসর ড. মোঃ আলমগীর কবির, প্রফেসর ড. মোঃ আবু ইউসুফ, প্রফেসর ড. মোঃ কামরুল হাসান প্রমুখ।

সভায় বক্তারা নবনিযুক্ত ডিনকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন এবং তাঁর প্রতি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তাঁরা বলেন, “পবিপ্রবির কৃষি অনুষদ দীর্ঘদিন ধরেই গবেষণা ও শিক্ষার ক্ষেত্রে অনন্য অবদান রেখে চলেছে। প্রফেসর দেলোয়ার হোসেনের হাত ধরে এই অনুষদ আরও গৌরবোজ্জ্বল পথ রচনা করবে।”

নবনিযুক্ত ডিন প্রফেসর ড. মোঃ দেলোয়ার হোসেন তাঁর বক্তব্যে বলেন, “এই দায়িত্ব আমার কাছে শুধু প্রশাসনিক পদ নয়—এটি একটি পবিত্র আমানত। আমি শিক্ষার্থীদের কল্যাণ, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং গবেষণার প্রসারে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব। আমি সবার দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি।”

অনুষ্ঠানের এক আবেগঘন মুহূর্তে সদ্য প্রয়াত রিজেন্ট বোর্ড সদস্য ও ভাষা ও যোগাযোগ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ জিল্লুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

একটি প্রজ্ঞাবান নেতৃত্বের সূচনা হলো আজ—যার প্রত্যাশা, কৃষি অনুষদের নতুন অধ্যায় রচিত হবে আন্তরিকতা, একাগ্রতা ও অবিচল পেশাদারিত্বের আলোকে।

জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১১:৫৭ এম
জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের সেবায় খুশি কলাপাড়ার সেবাগ্রহীতাগণ

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৭:৩২ পিএম
সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের সেবায় খুশি কলাপাড়ার সেবাগ্রহীতাগণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : কলাপাড়া উপজেলায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সেবায় দিন দিন বাড়ছে সাধারণ মানুষের সন্তুষ্টি। দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে কাজী নজরুল ইসলাম সেবাগ্রহীতাদের যথাসময়ে সেবা প্রদানের মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
সেবাগ্রহীতাদের অভিযোগ ছিল— আগে দলিল নিবন্ধন, খতিয়ান যাচাই বা জমি সংক্রান্ত বিভিন্ন কাগজপত্রে অযথা দেরি হতো। কিন্তু বর্তমান সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের দায়িত্ব গ্রহণের পর থেকে সেই ভোগান্তি অনেকটাই কমে এসেছে। তিনি অফিসে নিয়মিত উপস্থিত থেকে নিজে তদারকি করছেন প্রতিটি কাজ।
একজন সেবাগ্রহীতা রিফাত হোসেন বলেন, “আগে একটি দলিল রেজিস্ট্রেশনে অনেক সময় লেগে যেত। এখন খুব দ্রুত ও ঝামেলাহীনভাবে কাজ শেষ হচ্ছে। কর্মকর্তা নিজে আমাদের সাথে কথা বলেন এবং সমস্যার সমাধান করে দেন।”

নতুন অফিস ও দ্রুত সেবা কার্যক্রম:

বর্তমান সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের দায়িত্ব গ্রহণের পর তার হাত ধরে কলাপাড়ায় চালু হয়েছে আধুনিক সুবিধাসম্পন্ন নতুন অফিস। এখানে সহজ ও দ্রুত পদ্ধতিতে দলিল যাচাই, রেজিস্ট্রেশন ও প্রয়োজনীয় কাগজপত্র প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম শুরু হয়েছে। ফলে সাধারণ মানুষ এখন আগের তুলনায় দ্রুত ও ঝামেলাহীনভাবে সেবা পাচ্ছেন।

একজন সেবাগ্রহীতা বলেন, “নতুন অফিসে এসে বুঝতে পারছি কাজ কতটা সহজ হয়েছে, সিস্টেমে দ্রুত কাগজপত্র তৈরি হয়ে যাচ্ছে, অতিরিক্ত ঝামেলা নেই।”

অন্য একজন জানান, “আগে দিনকে দিন ঘুরতে হতো। এখন একদিনেই কাজ শেষ হয়। সাব-রেজিস্ট্রার সাহেব সবসময় আমাদের কথা শুনেন এবং সাহায্য করেন।”
অন্য একজন প্রবীণ নাগরিক ফুয়াদ হাসান জানান, “আমরা যে সেবা পাওয়ার কথা, তা এখন সহজে পাচ্ছি। সাব-রেজিস্ট্রার সাহেবের ব্যবহারও অত্যন্ত ভদ্র ও আন্তরিক।”
স্থানীয়দের মতে, দায়িত্বশীলতা ও স্বচ্ছতার মাধ্যমে কাজী নজরুল ইসলাম শুধু সেবাগ্রহীতাদের আস্থা অর্জন করেননি, বরং সরকারি সেবা ব্যবস্থার প্রতি মানুষের আস্থাও বাড়াচ্ছেন।

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি ঘোষণা 

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫, ৩:২০ পিএম
বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি ঘোষণা 

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির (বাকসাস) কার্যনির্বাহী কমিটি (২০২৫-২৬) ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলার ক্যাম্পাস প্রতিনিধি এইচ এম সাইফুল ইসলাম সাব্বির ও সাধারণ সম্পাদক মানবজমিনের শিহাব আল নাসিম।

শুক্রবার (২৭ জুন) বাকসাস’র উপদেষ্টা পরিষদ এই কমিটি চূড়ান্ত অনুমোদন করে। এতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সকালের সময়ের ক্যাম্পাস প্রতিনিধি মেহেদী হাসান তাওহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক আজকের কাগজের জিসান আহমেদ কাব্য, সাংগঠনিক সম্পাদক সময়ের কণ্ঠস্বরের এস এম মঈন এবং অর্থ ও দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন সংগ্রাম প্রতিদিনের আরমানুজ্জামান সৈকত।

এ ছাড়াও কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ডেইলি ক্যাম্পাসের কাজী আল তাজরীমিন, মানবতার কণ্ঠের রাসেল রানা ও দৈনিক সংগ্রাম প্রতিদিনের শান্তা আক্তার।

আগামী এক বছরের জন্য কার্যনির্বাহী এই কমিটি অনুমোদন করেন বাঙলা কলেজ সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা ও আজকের পত্রিকার সিনিয়র অপরাধ বিষয়ক প্রতিবেদক আমানুর রহমান রনি, মোহনার টেলিভিশনের প্রধান প্রতিবেদক এবং বাকসাস’স প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা মো. মনিরুল ইসলাম, বাকসাস’র সাবেক সভাপতি এবং এখন টেলিভিশনের অ্যাসিসট্যান্ট নিউজ এডিটর মো. নাজমুল হোসেন এবং বাকসাস’র সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলার নিজস্ব প্রতিবেদক (অনুসন্ধান) জাফর ইকবাল।