বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

গোপালগঞ্জের শ্রীধাম ওড়াকান্দিতে শ্রীশ্রী হরি—গুরুচাঁদ মতুয়া মিশনের সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত।

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ৮:৩৪ পিএম
গোপালগঞ্জের শ্রীধাম ওড়াকান্দিতে শ্রীশ্রী হরি—গুরুচাঁদ মতুয়া মিশনের সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত।
42

গোপালগঞ্জ, ১২ জুন \ গোপালগঞ্জের শ্রীধাম ওড়াকান্দিতে শ্রীশ্রী হরি—গুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন—১৪৩২ অনুষ্ঠিত হয়েছে। বুধবার গভীর রাতে শেষ হয় এ অধিবেশন। এর আগে সকাল ১১টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় জেলার কাশিয়ানী উপজেলার শ্রীধাম ওড়াকান্দি ঠাকুরবাড়িতে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে এ অধিবেশনের শুভ উদ্বোধন করেন শ্রীধাম ওড়াকান্দির গদিসমাসীন ঠাকুর মহামতুয়াচার্য শ্রী অভিতাভ ঠাকুর।


দিনভর নানা আয়োজন শেষে সন্ধ্যায় সংগঠনের সভাপতি মতুয়াচার্য শ্রী পদ্মনাভ ঠাকুরের সভাপতিত্বে শুরু হয় সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন। মঙ্গল আশীর্বাণী প্রদান করেন শ্রীশ্রী হরি—গুরুচাঁদ মতুয়া মিশন যুব সংসদ ও আন্তর্জাতিক মতুয়া প্রচার মহাসংঘের সভাপতি মতুয়াচার্য শ্রী সম্পদ ঠাকুর এবং শ্রীধাম ওড়াকান্দির মতুয়াচার্য শ্রীমান অংশজিৎ ঠাকুর। মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন শ্রীশ্রী হরি—গুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিশির কুমার বড়াল। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মতুয়া শ্রী দেবাশীষ বিশ্বাস । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক মতুয়া শ্রী মিন্টু বিশ্বাস ও মতুয়া শ্রী অসীম কুমার মজুমদার। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গুরু গোঁসাইবৃন্দ। উপস্থিত ছিলেন পূর্ণব্রহ্ম শ্রীশ্রী হরিচাঁদ মন্দির রমনা ঢাকার সভাপতি এ্যাডভোকেট কালীপদ মৃধা, মতুয়া মিশনের সিনিয়র সহ—সভাপতি মতুয়ারত্ন নিত্যানন্দ মজুমদার, মতুয়ারত দশরথ মন্ডল, মতুয়ারত্ন শংকর গোসাই সহ সিনিয়র নেতৃবৃন্দ।


অধিবেশন শেষে রাত ২টার দিকে, সংগঠনের নবগঠিত কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। সভাপতি মতুয়াচার্য শ্রী পদ্মনাভ ঠাকুর, নির্বাহী সভাপতি মতুয়ামাতা শ্রীমতি সুবর্ণা ঠাকুর, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিশির কুমার বড়াল, যুগ্ম সাধারণ সম্পাদক মতুয়া শ্রী দেবাশীষ বিশ্বাস এবং পাঁচজন সাংগঠনিক সম্পাদক মতুয়া মিন্টু বিশ্বাস , মতুয়া শ্রী অসীম কুমার মজুমদার, মতুয়া শ্রী অসীম কুমার পাল, মতুয়া শ্রী চন্দন বল ও মতুয়া শ্রীমতি শিউলী রানী রায় সহ ৫০১ সদস্যবিশিষ্ট নতুন নির্বাচিত কমিটি ঘোষণা করা হয়।
এ অধিবেশনকে কেন্দ্র করে এদিন ওড়াকন্দি ঠাকুরবাড়িতে ঢল নামে মতুয়াভক্তদের। সংগঠনের বিভিন্ন জেলা কমিটির ভক্তবৃন্দ সমবেত হন সেখানে। কাশ—ডাঙ্কা বাজিয়ে দলে দলে উপস্থিত হন মতুয়ারা। পূণ্য অর্জনে তারা সেখানকার কামনাসাগর পুকুরে স্নান সেরে প্রণাম জানান হরিচাঁদ—গুরুচাঁদ মন্দিরে। সেখানে দিনভর চলে পূজা—পার্বন আর প্রসাদ বিতরণসহ নানা আয়োজন। শ্রীশ্রী হরি সংগীত ও মহা সংকীর্তন পরিবেশন করেন মতুয়ারত্ন শ্রীসদানন্দ বড়াল, শ্রী দশরথ মন্ডল, শ্রী হরিপদ ধর ও শ্রী বিমল কৃষ্ণ মৃধা। কবিগান পরিবেশন করেন লোককবি মতুয়া শ্রী তন্ময় বিশ^াস ও তার দল।

জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১১:৫৭ এম
জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের সেবায় খুশি কলাপাড়ার সেবাগ্রহীতাগণ

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৭:৩২ পিএম
সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের সেবায় খুশি কলাপাড়ার সেবাগ্রহীতাগণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : কলাপাড়া উপজেলায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সেবায় দিন দিন বাড়ছে সাধারণ মানুষের সন্তুষ্টি। দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে কাজী নজরুল ইসলাম সেবাগ্রহীতাদের যথাসময়ে সেবা প্রদানের মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
সেবাগ্রহীতাদের অভিযোগ ছিল— আগে দলিল নিবন্ধন, খতিয়ান যাচাই বা জমি সংক্রান্ত বিভিন্ন কাগজপত্রে অযথা দেরি হতো। কিন্তু বর্তমান সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের দায়িত্ব গ্রহণের পর থেকে সেই ভোগান্তি অনেকটাই কমে এসেছে। তিনি অফিসে নিয়মিত উপস্থিত থেকে নিজে তদারকি করছেন প্রতিটি কাজ।
একজন সেবাগ্রহীতা রিফাত হোসেন বলেন, “আগে একটি দলিল রেজিস্ট্রেশনে অনেক সময় লেগে যেত। এখন খুব দ্রুত ও ঝামেলাহীনভাবে কাজ শেষ হচ্ছে। কর্মকর্তা নিজে আমাদের সাথে কথা বলেন এবং সমস্যার সমাধান করে দেন।”

নতুন অফিস ও দ্রুত সেবা কার্যক্রম:

বর্তমান সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের দায়িত্ব গ্রহণের পর তার হাত ধরে কলাপাড়ায় চালু হয়েছে আধুনিক সুবিধাসম্পন্ন নতুন অফিস। এখানে সহজ ও দ্রুত পদ্ধতিতে দলিল যাচাই, রেজিস্ট্রেশন ও প্রয়োজনীয় কাগজপত্র প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম শুরু হয়েছে। ফলে সাধারণ মানুষ এখন আগের তুলনায় দ্রুত ও ঝামেলাহীনভাবে সেবা পাচ্ছেন।

একজন সেবাগ্রহীতা বলেন, “নতুন অফিসে এসে বুঝতে পারছি কাজ কতটা সহজ হয়েছে, সিস্টেমে দ্রুত কাগজপত্র তৈরি হয়ে যাচ্ছে, অতিরিক্ত ঝামেলা নেই।”

অন্য একজন জানান, “আগে দিনকে দিন ঘুরতে হতো। এখন একদিনেই কাজ শেষ হয়। সাব-রেজিস্ট্রার সাহেব সবসময় আমাদের কথা শুনেন এবং সাহায্য করেন।”
অন্য একজন প্রবীণ নাগরিক ফুয়াদ হাসান জানান, “আমরা যে সেবা পাওয়ার কথা, তা এখন সহজে পাচ্ছি। সাব-রেজিস্ট্রার সাহেবের ব্যবহারও অত্যন্ত ভদ্র ও আন্তরিক।”
স্থানীয়দের মতে, দায়িত্বশীলতা ও স্বচ্ছতার মাধ্যমে কাজী নজরুল ইসলাম শুধু সেবাগ্রহীতাদের আস্থা অর্জন করেননি, বরং সরকারি সেবা ব্যবস্থার প্রতি মানুষের আস্থাও বাড়াচ্ছেন।

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি ঘোষণা 

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫, ৩:২০ পিএম
বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি ঘোষণা 

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির (বাকসাস) কার্যনির্বাহী কমিটি (২০২৫-২৬) ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলার ক্যাম্পাস প্রতিনিধি এইচ এম সাইফুল ইসলাম সাব্বির ও সাধারণ সম্পাদক মানবজমিনের শিহাব আল নাসিম।

শুক্রবার (২৭ জুন) বাকসাস’র উপদেষ্টা পরিষদ এই কমিটি চূড়ান্ত অনুমোদন করে। এতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সকালের সময়ের ক্যাম্পাস প্রতিনিধি মেহেদী হাসান তাওহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক আজকের কাগজের জিসান আহমেদ কাব্য, সাংগঠনিক সম্পাদক সময়ের কণ্ঠস্বরের এস এম মঈন এবং অর্থ ও দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন সংগ্রাম প্রতিদিনের আরমানুজ্জামান সৈকত।

এ ছাড়াও কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ডেইলি ক্যাম্পাসের কাজী আল তাজরীমিন, মানবতার কণ্ঠের রাসেল রানা ও দৈনিক সংগ্রাম প্রতিদিনের শান্তা আক্তার।

আগামী এক বছরের জন্য কার্যনির্বাহী এই কমিটি অনুমোদন করেন বাঙলা কলেজ সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা ও আজকের পত্রিকার সিনিয়র অপরাধ বিষয়ক প্রতিবেদক আমানুর রহমান রনি, মোহনার টেলিভিশনের প্রধান প্রতিবেদক এবং বাকসাস’স প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা মো. মনিরুল ইসলাম, বাকসাস’র সাবেক সভাপতি এবং এখন টেলিভিশনের অ্যাসিসট্যান্ট নিউজ এডিটর মো. নাজমুল হোসেন এবং বাকসাস’র সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলার নিজস্ব প্রতিবেদক (অনুসন্ধান) জাফর ইকবাল।