সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

ক্লাব বিশ্বকাপে দাপট দেখাচ্ছে ব্রাজিলের ক্লাবগুলো

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫, ১:৪০ পিএম
ক্লাব বিশ্বকাপে দাপট দেখাচ্ছে ব্রাজিলের ক্লাবগুলো
54

ক্লাব বিশ্বকাপে নিজ নিজ গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ব্রাজিলের চার ক্লাব বোতাফাগো (ওপরে বাঁয়ে, ফ্লামেঙ্গো (ওপরে ডানে), পালমেইরাস (নিচে ডানে) ও ফ্লুমিনেন্স (নিচে বাঁয়ে)। ছবি: সংগৃহীত

৩২ দল নিয়ে নতুন আঙ্গিকে যুক্তরাষ্ট্রের মাটিতে হচ্ছে ক্লাব বিশ্বকাপ। ছয়টি মহাদেশের সেরা দলগুলো খেলছে এই বিশ্বকাপে। স্বাভাবিকভাবেই ক্লাব ফুটবলের পাওয়ারহাউস খ্যাত ইউরোপের ক্লাবগুলোই এই টুর্নামেন্টে আধিপত্য করবে বলে মনে করা হচ্ছিল। কিন্তু পাশার দান উলটে দিয়েছে দক্ষিণ আমেরিকার ক্লাবগুলো। বিশেষ করে ব্রাজিলিয়ান ক্লাবগুলোর সামনে ম্লান ইউরোপের জায়ান্টরাও। এবারের চ্যাম্পিয়ন্স লিগজয়ী পিএসজি ও কনফারেন্স লিগজয়ী চেলসি তো শিকার হয়েছে অঘটনের।

ক্লাব বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম দুই রাউন্ডের খেলা শেষে পয়েন্ট টেবিলে রাজত্ব করছে ব্রাজিলের ক্লাবগুলো। এবারের আসরে ব্রাজিলের চারটি ক্লাব–পালমেইরাস, বোতাফাগো, ফ্লুমিনেন্স ও ফ্লামেঙ্গো অংশ নিয়েছে। এই চারটি ক্লাবই নিজ নিজ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। ফ্লামেঙ্গো এরই মধ্যে নকআউট পর্ব নিশ্চিত করেছে। বাকি তিনটি দলও ভালোভাবেই নকআউটে ওঠার লড়াইয়ে টিকে আছে।


গ্রুপ ‘এ’র শীর্ষে থাকা পালমেইরাসের সংগ্রহ ৪ পয়েন্ট। এই গ্রুপেই আছে লিওনেল মেসির ইন্টার মায়ামিও। মেসির দলেরও সংগ্রহ ৪ পয়েন্ট, কিন্তু গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুইয়ে আছে তারা। এই গ্রুপের প্রতিটি দলের সামনেই এখনও নকআউট পর্বের দরজা খোলা আছে। মঙ্গলবার (২৪ জুন) গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে পালমেইরাস ও ইন্টার মায়ামি। এই ম্যাচে জয়ী দল গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরের রাউন্ডে যাবে। আর ড্র হলে দুই দলই পাবে পরের রাউন্ডের টিকিট। সে ক্ষেত্রে ব্রাজিলের ক্লাবটিই গ্রুপ চ্যাম্পিয়ন হবে।


এই ম্যাচে হেরে গেলেও নকআউট পর্বে ওঠার সুযোগ থাকবে। সে জন্য পোর্তো ও আল আহলির মধ্যকার গ্রুপের অন্য ম্যাচটা ড্র হতে হবে অথবা জয়ী দলকে ন্যুনতম ব্যবধানে জয় পেতে হবে।


গ্রুপ ‘বি’র শীর্ষে আছে ব্রাজিলের আরেক ক্লাব বোতাফাগো। প্রথম দুই রাউন্ডেই জয় পাওয়ায় ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। প্রথম ম্যাচে সিয়াটল সাউন্ডার্সকে হারানোরর পর দ্বিতীয় ম্যাচে ইউরোপের চ্যাম্পিয়ন পিএসজিকে ১-০ গোলে হারিয়ে চমক দেখিয়েছে ব্রাজিলের ক্লাবটি।


তবে, ৬ পয়েন্ট নিয়েও নকআউট পর্বে খেলা নিশ্চিত নয় বোতাফাগোর। সে জন্য শেষ ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে নিদেনপক্ষে ড্র করতে হবে তাদের। হারলেও সুযোগ থাকবে। তবে সেক্ষত্রে হয় মাদ্রিদের দলটির কাছে ন্যুনতম ব্যবধানে হারা লাগবে অথবা সিয়াটল সাউন্ডার্সের বিপক্ষে পিএসজিকে জয়বঞ্চিত থাকা লাগবে।


গ্রুপ ‘ডি’তে থাকা আরেক ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গো এরই মধ্যে নকআউট পর্বে খেলা নিশ্চিত করেছে। ২ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট সংগ্রহ করেছে ফেলিপে লুইসের দল।  ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে চেলসি। ইএস তিউনিসের বিপক্ষে জয় দিয়ে শুরু করার পর তারা হারিয়েছে কনফারেন্স লিগের চ্যাম্পিয়ন চেলসিকেও। শেষ ম্যাচে এলএএফসির বিপক্ষে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নেবে ফ্লামেঙ্গো।


ব্রাজিলের আরেক দল ফ্লুমিনেন্সও নিজ গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে। বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে ড্র এবং কোরিয়ান ক্লয়াব উলসানকে হারিয়ে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে ব্রাজিলের অন্যতম সফল ক্লাবটি। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুইয়ে ডর্টমুন্ড। ফ্লুমিনেন্স শেষ ম্যাচে মামেলদি সানডাউনসের বিপক্ষে ড্র করলেই নকআউট পর্বে জায়গা পাবে।


ক্লাব বিশ্বকাপের আগের আসরগুলোতেও ভালো রেকর্ড ব্রাজিলের ক্লাবগুলোর। ব্রাজিলের তিন ক্লাব এখন পর্যন্ত চারবার চ্যাম্পিয়ন হয়েছে। কোরিন্থিয়াস দুইবার, ইন্টারন্যাসিওনাল ও সাও পাওলো একবার করে চ্যাম্পিয়ন হয়েছে।

জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১১:৫৭ এম
জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের সেবায় খুশি কলাপাড়ার সেবাগ্রহীতাগণ

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৭:৩২ পিএম
সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের সেবায় খুশি কলাপাড়ার সেবাগ্রহীতাগণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : কলাপাড়া উপজেলায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সেবায় দিন দিন বাড়ছে সাধারণ মানুষের সন্তুষ্টি। দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে কাজী নজরুল ইসলাম সেবাগ্রহীতাদের যথাসময়ে সেবা প্রদানের মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
সেবাগ্রহীতাদের অভিযোগ ছিল— আগে দলিল নিবন্ধন, খতিয়ান যাচাই বা জমি সংক্রান্ত বিভিন্ন কাগজপত্রে অযথা দেরি হতো। কিন্তু বর্তমান সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের দায়িত্ব গ্রহণের পর থেকে সেই ভোগান্তি অনেকটাই কমে এসেছে। তিনি অফিসে নিয়মিত উপস্থিত থেকে নিজে তদারকি করছেন প্রতিটি কাজ।
একজন সেবাগ্রহীতা রিফাত হোসেন বলেন, “আগে একটি দলিল রেজিস্ট্রেশনে অনেক সময় লেগে যেত। এখন খুব দ্রুত ও ঝামেলাহীনভাবে কাজ শেষ হচ্ছে। কর্মকর্তা নিজে আমাদের সাথে কথা বলেন এবং সমস্যার সমাধান করে দেন।”

নতুন অফিস ও দ্রুত সেবা কার্যক্রম:

বর্তমান সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের দায়িত্ব গ্রহণের পর তার হাত ধরে কলাপাড়ায় চালু হয়েছে আধুনিক সুবিধাসম্পন্ন নতুন অফিস। এখানে সহজ ও দ্রুত পদ্ধতিতে দলিল যাচাই, রেজিস্ট্রেশন ও প্রয়োজনীয় কাগজপত্র প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম শুরু হয়েছে। ফলে সাধারণ মানুষ এখন আগের তুলনায় দ্রুত ও ঝামেলাহীনভাবে সেবা পাচ্ছেন।

একজন সেবাগ্রহীতা বলেন, “নতুন অফিসে এসে বুঝতে পারছি কাজ কতটা সহজ হয়েছে, সিস্টেমে দ্রুত কাগজপত্র তৈরি হয়ে যাচ্ছে, অতিরিক্ত ঝামেলা নেই।”

অন্য একজন জানান, “আগে দিনকে দিন ঘুরতে হতো। এখন একদিনেই কাজ শেষ হয়। সাব-রেজিস্ট্রার সাহেব সবসময় আমাদের কথা শুনেন এবং সাহায্য করেন।”
অন্য একজন প্রবীণ নাগরিক ফুয়াদ হাসান জানান, “আমরা যে সেবা পাওয়ার কথা, তা এখন সহজে পাচ্ছি। সাব-রেজিস্ট্রার সাহেবের ব্যবহারও অত্যন্ত ভদ্র ও আন্তরিক।”
স্থানীয়দের মতে, দায়িত্বশীলতা ও স্বচ্ছতার মাধ্যমে কাজী নজরুল ইসলাম শুধু সেবাগ্রহীতাদের আস্থা অর্জন করেননি, বরং সরকারি সেবা ব্যবস্থার প্রতি মানুষের আস্থাও বাড়াচ্ছেন।

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি ঘোষণা 

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫, ৩:২০ পিএম
বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি ঘোষণা 

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির (বাকসাস) কার্যনির্বাহী কমিটি (২০২৫-২৬) ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলার ক্যাম্পাস প্রতিনিধি এইচ এম সাইফুল ইসলাম সাব্বির ও সাধারণ সম্পাদক মানবজমিনের শিহাব আল নাসিম।

শুক্রবার (২৭ জুন) বাকসাস’র উপদেষ্টা পরিষদ এই কমিটি চূড়ান্ত অনুমোদন করে। এতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সকালের সময়ের ক্যাম্পাস প্রতিনিধি মেহেদী হাসান তাওহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক আজকের কাগজের জিসান আহমেদ কাব্য, সাংগঠনিক সম্পাদক সময়ের কণ্ঠস্বরের এস এম মঈন এবং অর্থ ও দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন সংগ্রাম প্রতিদিনের আরমানুজ্জামান সৈকত।

এ ছাড়াও কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ডেইলি ক্যাম্পাসের কাজী আল তাজরীমিন, মানবতার কণ্ঠের রাসেল রানা ও দৈনিক সংগ্রাম প্রতিদিনের শান্তা আক্তার।

আগামী এক বছরের জন্য কার্যনির্বাহী এই কমিটি অনুমোদন করেন বাঙলা কলেজ সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা ও আজকের পত্রিকার সিনিয়র অপরাধ বিষয়ক প্রতিবেদক আমানুর রহমান রনি, মোহনার টেলিভিশনের প্রধান প্রতিবেদক এবং বাকসাস’স প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা মো. মনিরুল ইসলাম, বাকসাস’র সাবেক সভাপতি এবং এখন টেলিভিশনের অ্যাসিসট্যান্ট নিউজ এডিটর মো. নাজমুল হোসেন এবং বাকসাস’র সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলার নিজস্ব প্রতিবেদক (অনুসন্ধান) জাফর ইকবাল।