শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

বিসিবির নতুন সভাপতি বুলবুল

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩০ মে, ২০২৫, ৭:৫৮ পিএম
বিসিবির নতুন সভাপতি বুলবুল
46

নানা নাটকীয়তার পর অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল। বিসিবির ইতিহাসে ১৮তম বোর্ড সভাপতি হিসেবে ফারুক আহমেদের স্থলাভিষিক্ত হলেন সাবেক এই ক্রিকেটার।
শেখ হাসিনা সরকারের পতনের পর অন্যান্য অনেক ক্ষেত্রের মতো পরিবর্তন এসেছিল বিসিবিতেও। তারই অংশ হিসেবে নাজমুল হাসান পাপনের পরিবর্তে বিসিবি সভাপতি হয়েছিলেন সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ। তবে ৯ মাস পেরোনোর আগেই অন্য পরিচালকদের আস্থা হারিয়েছেন তিনি।


নানা অনিয়ম-দুর্নীতি এবং পরিচালকদের অনাস্থার অভিযোগে গতকাল (২৯ মে) ফারুকের বিসিবির পরিচালক পদের মনোনয়ন বাতিল করে জাতীয় ক্রীড়া পরিষদ। ফলে গঠনতন্ত্র অনুযায়ী, বিসিবি সভাপতির পদও বাতিল হয় ফারুকের। কারণ বিসিবির সভাপতি হতে হলে অবশ্যই পরিচালক হতে হয়।এদিকে, ফারুককে অপসারণের আগেই আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে যোগাযোগ করে রেখেছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক আইসিসিতে কর্মরত ছিলেন। মন্ত্রণালয়ের ইশারা পেয়ে সেই চাকরি ছাড়েন তিনি।


গতকাল ফারুকের পরিচালক পদ থেকে মনোনয়ন বাতিলের দিনে জাতীয় ক্রীড়া পরিষদ কাউন্সিলর হিসেবে মনোনীত করে বুলবুলকে। আর আজ (৩০ মে) এনএসসির ক্ষমতাবলে বিসিবির পরিচালক হয়েছেন তিনি। এখন হলেন বিসিবি প্রেসিডেন্ট। সিনিয়র সহ-সভাপতি হয়েছেন নাজমুল আবেদীন ফাহিম ও সহ-সভাপতি হয়েছেন আরেক পরিচালক ফাহিম সিনহা।


জাতীয় ক্রীড়া পরিষদ অর্থাৎ এনএসসির কোটায় ৫ জন কাউন্সিলর এবং ২ জন পরিচালক হতে পারেন। সেই ক্ষমতাবলে এর আগে বোর্ড পরিচালক ছিলেন আহমেদ সাজ্জাদুল আলম ববি ও জালাল ইউনুস। তবে আগস্টে সরকার পরিবর্তনের পর ইউনুস পদত্যাগ করেন এবং সাজ্জাদকে অপসারণ করা হয়।ববি এবং ইউনুসকে অপসারণের পর এনএসসি তাদের স্থলাভিষিক্ত করে ফারুক আহমেদ এবং নাজমুল আবেদীন ফাহিমকে দিয়ে। ফাহিম বর্তমানে বোর্ড পরিচালক এবং ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত আছেন। তবে ফারুক আহমেদকে অপসারণের পর সেই জায়গায় এবার বুলবুলকে এনেছে এনএসসি।


আজ বিসিবির ডাকা জরুরি সভায় সভাপতি নির্বাচিত হন বুলবুল। বিসিবির নিয়মানুযায়ী, এরকম পরিস্থিতিতে একজন বোর্ড পরিচালক সভাপতির নাম প্রস্তাব রাখেন। আর বাকি পরিচালকরা সেখানে সমর্থন বা অসমর্থন জানান। সংখ্যাগরিষ্ঠের সমর্থনে নির্বাচিত হন সভাপতি। আজকের নির্বাচনে উপস্থিত ছিলেন না পরিচালকদের সবাই৷ বাংলাদেশের পাকিস্তান সিরিজ উপলক্ষে দেশের বাইরে আছেন অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। তিনিসহ আরও একজন যোগ দিয়েছেন ভার্চুয়ালি। তবে বাকিরা সবাই সশরীরে উপস্থিত ছিলেন সভায়৷ আর তাদের সংখ্যাগরিষ্ঠের সমর্থনেই সভাপতি হলেন বুলবুল।

জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১১:৫৭ এম
জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের সেবায় খুশি কলাপাড়ার সেবাগ্রহীতাগণ

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৭:৩২ পিএম
সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের সেবায় খুশি কলাপাড়ার সেবাগ্রহীতাগণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : কলাপাড়া উপজেলায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সেবায় দিন দিন বাড়ছে সাধারণ মানুষের সন্তুষ্টি। দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে কাজী নজরুল ইসলাম সেবাগ্রহীতাদের যথাসময়ে সেবা প্রদানের মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
সেবাগ্রহীতাদের অভিযোগ ছিল— আগে দলিল নিবন্ধন, খতিয়ান যাচাই বা জমি সংক্রান্ত বিভিন্ন কাগজপত্রে অযথা দেরি হতো। কিন্তু বর্তমান সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের দায়িত্ব গ্রহণের পর থেকে সেই ভোগান্তি অনেকটাই কমে এসেছে। তিনি অফিসে নিয়মিত উপস্থিত থেকে নিজে তদারকি করছেন প্রতিটি কাজ।
একজন সেবাগ্রহীতা রিফাত হোসেন বলেন, “আগে একটি দলিল রেজিস্ট্রেশনে অনেক সময় লেগে যেত। এখন খুব দ্রুত ও ঝামেলাহীনভাবে কাজ শেষ হচ্ছে। কর্মকর্তা নিজে আমাদের সাথে কথা বলেন এবং সমস্যার সমাধান করে দেন।”

নতুন অফিস ও দ্রুত সেবা কার্যক্রম:

বর্তমান সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের দায়িত্ব গ্রহণের পর তার হাত ধরে কলাপাড়ায় চালু হয়েছে আধুনিক সুবিধাসম্পন্ন নতুন অফিস। এখানে সহজ ও দ্রুত পদ্ধতিতে দলিল যাচাই, রেজিস্ট্রেশন ও প্রয়োজনীয় কাগজপত্র প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম শুরু হয়েছে। ফলে সাধারণ মানুষ এখন আগের তুলনায় দ্রুত ও ঝামেলাহীনভাবে সেবা পাচ্ছেন।

একজন সেবাগ্রহীতা বলেন, “নতুন অফিসে এসে বুঝতে পারছি কাজ কতটা সহজ হয়েছে, সিস্টেমে দ্রুত কাগজপত্র তৈরি হয়ে যাচ্ছে, অতিরিক্ত ঝামেলা নেই।”

অন্য একজন জানান, “আগে দিনকে দিন ঘুরতে হতো। এখন একদিনেই কাজ শেষ হয়। সাব-রেজিস্ট্রার সাহেব সবসময় আমাদের কথা শুনেন এবং সাহায্য করেন।”
অন্য একজন প্রবীণ নাগরিক ফুয়াদ হাসান জানান, “আমরা যে সেবা পাওয়ার কথা, তা এখন সহজে পাচ্ছি। সাব-রেজিস্ট্রার সাহেবের ব্যবহারও অত্যন্ত ভদ্র ও আন্তরিক।”
স্থানীয়দের মতে, দায়িত্বশীলতা ও স্বচ্ছতার মাধ্যমে কাজী নজরুল ইসলাম শুধু সেবাগ্রহীতাদের আস্থা অর্জন করেননি, বরং সরকারি সেবা ব্যবস্থার প্রতি মানুষের আস্থাও বাড়াচ্ছেন।

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি ঘোষণা 

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫, ৩:২০ পিএম
বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি ঘোষণা 

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির (বাকসাস) কার্যনির্বাহী কমিটি (২০২৫-২৬) ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলার ক্যাম্পাস প্রতিনিধি এইচ এম সাইফুল ইসলাম সাব্বির ও সাধারণ সম্পাদক মানবজমিনের শিহাব আল নাসিম।

শুক্রবার (২৭ জুন) বাকসাস’র উপদেষ্টা পরিষদ এই কমিটি চূড়ান্ত অনুমোদন করে। এতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সকালের সময়ের ক্যাম্পাস প্রতিনিধি মেহেদী হাসান তাওহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক আজকের কাগজের জিসান আহমেদ কাব্য, সাংগঠনিক সম্পাদক সময়ের কণ্ঠস্বরের এস এম মঈন এবং অর্থ ও দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন সংগ্রাম প্রতিদিনের আরমানুজ্জামান সৈকত।

এ ছাড়াও কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ডেইলি ক্যাম্পাসের কাজী আল তাজরীমিন, মানবতার কণ্ঠের রাসেল রানা ও দৈনিক সংগ্রাম প্রতিদিনের শান্তা আক্তার।

আগামী এক বছরের জন্য কার্যনির্বাহী এই কমিটি অনুমোদন করেন বাঙলা কলেজ সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা ও আজকের পত্রিকার সিনিয়র অপরাধ বিষয়ক প্রতিবেদক আমানুর রহমান রনি, মোহনার টেলিভিশনের প্রধান প্রতিবেদক এবং বাকসাস’স প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা মো. মনিরুল ইসলাম, বাকসাস’র সাবেক সভাপতি এবং এখন টেলিভিশনের অ্যাসিসট্যান্ট নিউজ এডিটর মো. নাজমুল হোসেন এবং বাকসাস’র সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলার নিজস্ব প্রতিবেদক (অনুসন্ধান) জাফর ইকবাল।