শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

জাপানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা।

অনলাইন ডেস্ক, বাংলাদেশ সংলাপ প্রকাশিত: বুধবার, ২৮ মে, ২০২৫, ৮:৪২ এম
জাপানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা।
51

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাপানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। মঙ্গলবার (২৭ মে) রাত সোয়া ২টার দিকে হযরত শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

ক্যাথে প্যাসিফিকের ফ্লাইটে তিনি হংকং হয়ে টোকিওতে পৌঁছাবেন। সেখানে ৩০তম নিক্কেই ফোরাম ফিউচার অফ এশিয়াতে অংশগ্রহণ করবেন তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে জানা গেছে, ২৮ মে টোকিওর স্থানীয় সময় দুপুর আড়াইটায় নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সেখানে জাপানের রাষ্ট্রাচার প্রধান এবং দেশটির সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাবেন।

২৮ মে বিকেল ৫টায় জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের সভাপতি টারোআসো প্রধান উপদেষ্টার সঙ্গে তার আবাসস্থলে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এরপর নিপ্পন ফাউন্ডেশনের সভাপতি ইয়োহেই সাসাকাওয়া আয়োজিত একটি নৈশভোজে অংশগ্রহণ করবেন প্রধান উপদেষ্টা। নৈশভোজ শেষে জাপানের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে একটি মিথস্ক্রিয় বৈঠক করবেন।

২৯ মে সকালে নিক্কেই ফোরাম শুরুর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে নিক্কেইর উচ্চপদস্থ কর্মকর্তারা সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর সকাল ৯টায় ফোরামে অংশগ্রহণ করে উদ্বোধনী প্লেনারি সেশনে বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা।

নিক্কেই ফোরামের মহাসচিব ছাড়াও লাওস ও পালাউয়ের রাষ্ট্রপতি, জাপান ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী, ভিয়েতনাম এবং সিঙ্গাপুরের উপপ্রধানমন্ত্রী, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী, নীতিনির্ধারক, গবেষক, বুদ্ধিজীবী ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তা ফোরামে অংশগ্রহণ করবেন।

এরপর প্রধান উপদেষ্টা জাপানের স্বনামধন্য মিডিয়া সংস্থা নিক্কেই মিডিয়া, আসাহি টিভি এবং নিপ্পন টিভিকে সাক্ষাতকার দেবেন। যেখানে বাংলাদেশ এবং জাপানের মধ্যকার বহুমাত্রিক সম্পর্কের নানা দিক এবং ভবিষ্যৎ রূপরেখা প্রণয়নে এবং সমসাময়িক বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশের অবস্থান উঠে আসবে।

দুপুরে বাংলাদেশ দূতাবাস আয়োজিত একটি মানবসম্পদ উন্নয়ন সেমিনারে অংশগ্রহণ করবেন প্রধান উপদেষ্টা। প্রায় ৩০০ এর অধিক অংশগ্রহণকারী এই সেমিনারে উপস্থিত থাকবেন।

বিকেলে জাইকা সভাপতি ড. তানাকা আকি হিকো প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সাক্ষাতকালে বাংলাদেশের ভবিষ্যৎ অগ্রযাত্রায় জাইকার সহযোগিতা এবং বর্তমানে জাইকার অর্থায়নে চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হবে।

পরবর্তীতে প্রধান উপদেষ্টা জাপানের আরও ২টি মিডিয়া সংস্থা আসাহি সিম্বান এবং এনএইচকে সাক্ষাতকার দেবেন। সন্ধ্যায় প্রধান উপদেষ্টা নিক্কেই ফোরাম আয়োজিত নৈশভোজে অংশগ্রহণ করবেন।

পরদিন ৩০ মে সকালে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধান উপদেষ্টা এবং জাপানের প্রধানমন্ত্রী সিগেরু ইসহিবার নেতৃত্বে দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক হবে।

বৈঠকের আগে প্রধান উপদেষ্টাকে লালগালিচা সংবর্ধনা এবং গার্ড অফ অনার দেওয়া হবে। বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে কৌশলগত বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু, বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধি, কৃষি, অবকাঠামো, মানবসম্পদ উন্নয়ন ও সহযোগিতা এবং রোহিঙ্গা সমস্যা সমাধানসহ দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সার্বিক বিষয় নিয়ে আলোচনা হবে।

দুপুরে জেটরো সভাপতি কিমুরা ফুকুনারী প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। যেখানে বাংলাদেশ এবং জাপানের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।

বৈঠক শেষে বাংলাদেশের ব্যবসাবান্ধব পরিবেশ নিয়ে জাপানি বিনিয়োগকারীদের অবহিতকরণ এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ আকর্ষণের উদ্দেশ্যে একটি গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করবেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

এরপর প্রধান উপদেষ্টা বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ আহরণের উদ্দেশ্যে বাংলাদেশ বিজনেস সেমিনার শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। যেখানে বিশ্বখ্যাত কিছু কোম্পানির সিইও ও সোশ্যাল বিজনেস সার্কেলের অভিজ্ঞ ব্যক্তি এবং বাংলাদেশি ও জাপানি তরুণ প্রজন্মের সঙ্গে তিনি মতবিনিময় করবেন।

বিকেলে পোকা ইউনিভার্সিটি অফ জাপান প্রধান উপদেষ্টাকে একটি সম্মান সূচক ডক্টরেট ডিগ্রি দেবে। সেখানে তিনি বক্তব্য দেবেন।

সন্ধ্যায় বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক কমিউনিটি ইভেন্টে অংশগ্রহণ করবেন প্রধান উপদেষ্টা। সেখানে জাপানে বসবাসরত প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করবেন। অনুষ্ঠানে প্রবাসীদের উদ্দেশ্যে বক্তব্য রাখার পাশাপাশি তাদের সমস্যা এবং প্রত্যাশার কথা শুনবেন।

সফর শেষে প্রধান উপদেষ্টা ৩১ মে সকালে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে টোকিও থেকে সিঙ্গাপুর হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন।

প্রধান উপদেষ্টার এই সফরে দুদেশের মধ্যে বিনিয়োগ, জ্বালানি ও বিভিন্ন প্রযুক্তিগত খাতে সহযোগিতা বিষয়ক কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে।

এছাড়া বাজেট সহায়তা এবং জয়দেবপুর-ঈশ্বরদী রেলপথ ডুয়ালগেজ ডাবল লাইনে উন্নীতকরণে একচেঞ্জ অফ নোটস সই হবে বলে প্রত্যাশা করা যাচ্ছে।

জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১১:৫৭ এম
জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের সেবায় খুশি কলাপাড়ার সেবাগ্রহীতাগণ

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৭:৩২ পিএম
সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের সেবায় খুশি কলাপাড়ার সেবাগ্রহীতাগণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : কলাপাড়া উপজেলায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সেবায় দিন দিন বাড়ছে সাধারণ মানুষের সন্তুষ্টি। দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে কাজী নজরুল ইসলাম সেবাগ্রহীতাদের যথাসময়ে সেবা প্রদানের মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
সেবাগ্রহীতাদের অভিযোগ ছিল— আগে দলিল নিবন্ধন, খতিয়ান যাচাই বা জমি সংক্রান্ত বিভিন্ন কাগজপত্রে অযথা দেরি হতো। কিন্তু বর্তমান সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের দায়িত্ব গ্রহণের পর থেকে সেই ভোগান্তি অনেকটাই কমে এসেছে। তিনি অফিসে নিয়মিত উপস্থিত থেকে নিজে তদারকি করছেন প্রতিটি কাজ।
একজন সেবাগ্রহীতা রিফাত হোসেন বলেন, “আগে একটি দলিল রেজিস্ট্রেশনে অনেক সময় লেগে যেত। এখন খুব দ্রুত ও ঝামেলাহীনভাবে কাজ শেষ হচ্ছে। কর্মকর্তা নিজে আমাদের সাথে কথা বলেন এবং সমস্যার সমাধান করে দেন।”

নতুন অফিস ও দ্রুত সেবা কার্যক্রম:

বর্তমান সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের দায়িত্ব গ্রহণের পর তার হাত ধরে কলাপাড়ায় চালু হয়েছে আধুনিক সুবিধাসম্পন্ন নতুন অফিস। এখানে সহজ ও দ্রুত পদ্ধতিতে দলিল যাচাই, রেজিস্ট্রেশন ও প্রয়োজনীয় কাগজপত্র প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম শুরু হয়েছে। ফলে সাধারণ মানুষ এখন আগের তুলনায় দ্রুত ও ঝামেলাহীনভাবে সেবা পাচ্ছেন।

একজন সেবাগ্রহীতা বলেন, “নতুন অফিসে এসে বুঝতে পারছি কাজ কতটা সহজ হয়েছে, সিস্টেমে দ্রুত কাগজপত্র তৈরি হয়ে যাচ্ছে, অতিরিক্ত ঝামেলা নেই।”

অন্য একজন জানান, “আগে দিনকে দিন ঘুরতে হতো। এখন একদিনেই কাজ শেষ হয়। সাব-রেজিস্ট্রার সাহেব সবসময় আমাদের কথা শুনেন এবং সাহায্য করেন।”
অন্য একজন প্রবীণ নাগরিক ফুয়াদ হাসান জানান, “আমরা যে সেবা পাওয়ার কথা, তা এখন সহজে পাচ্ছি। সাব-রেজিস্ট্রার সাহেবের ব্যবহারও অত্যন্ত ভদ্র ও আন্তরিক।”
স্থানীয়দের মতে, দায়িত্বশীলতা ও স্বচ্ছতার মাধ্যমে কাজী নজরুল ইসলাম শুধু সেবাগ্রহীতাদের আস্থা অর্জন করেননি, বরং সরকারি সেবা ব্যবস্থার প্রতি মানুষের আস্থাও বাড়াচ্ছেন।

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি ঘোষণা 

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫, ৩:২০ পিএম
বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি ঘোষণা 

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির (বাকসাস) কার্যনির্বাহী কমিটি (২০২৫-২৬) ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলার ক্যাম্পাস প্রতিনিধি এইচ এম সাইফুল ইসলাম সাব্বির ও সাধারণ সম্পাদক মানবজমিনের শিহাব আল নাসিম।

শুক্রবার (২৭ জুন) বাকসাস’র উপদেষ্টা পরিষদ এই কমিটি চূড়ান্ত অনুমোদন করে। এতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সকালের সময়ের ক্যাম্পাস প্রতিনিধি মেহেদী হাসান তাওহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক আজকের কাগজের জিসান আহমেদ কাব্য, সাংগঠনিক সম্পাদক সময়ের কণ্ঠস্বরের এস এম মঈন এবং অর্থ ও দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন সংগ্রাম প্রতিদিনের আরমানুজ্জামান সৈকত।

এ ছাড়াও কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ডেইলি ক্যাম্পাসের কাজী আল তাজরীমিন, মানবতার কণ্ঠের রাসেল রানা ও দৈনিক সংগ্রাম প্রতিদিনের শান্তা আক্তার।

আগামী এক বছরের জন্য কার্যনির্বাহী এই কমিটি অনুমোদন করেন বাঙলা কলেজ সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা ও আজকের পত্রিকার সিনিয়র অপরাধ বিষয়ক প্রতিবেদক আমানুর রহমান রনি, মোহনার টেলিভিশনের প্রধান প্রতিবেদক এবং বাকসাস’স প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা মো. মনিরুল ইসলাম, বাকসাস’র সাবেক সভাপতি এবং এখন টেলিভিশনের অ্যাসিসট্যান্ট নিউজ এডিটর মো. নাজমুল হোসেন এবং বাকসাস’র সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলার নিজস্ব প্রতিবেদক (অনুসন্ধান) জাফর ইকবাল।