বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

কলাপাড়ায় বিএনপি’র কেন্দ্রীয় নেতাকে ফুলেল শুভেচ্ছা।

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৬ জুন, ২০২৫, ৬:৩৯ এম
কলাপাড়ায় বিএনপি’র কেন্দ্রীয় নেতাকে ফুলেল শুভেচ্ছা।
52

পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কলাপাড়া সাপ্লাই এন্ড সেলস সোসাইটির নবনির্বাচিত নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (৫ জুন) সকাল দশটায় পৌর শহরের এতিমখানাস্থ এবিএম মোশাররফ হোসেনের নিজস্ব অফিসে এ শুভেচ্ছা এবং নবনির্বাচিত সদস্যদের পরিচয় করিয়ে দেয়া হয়। এ সময় বক্তব্য রাখেন কলাপাড়া সাপ্লাই এন্ড সেল সোসাইটির নবনির্বাচিত সভাপতি বিশ্বাস শফিকুর রহমান টুলু, কলাপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ূন সিকদার এবং কেন্দ্রীয় বিএনপি’র কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামান শহীদ মাতুব্বর, কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি,যুগ্ম সাধারণ সম্পাদক জাকির সিকদার, মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, কেন্দ্রীয় যুবদল নেতা মো.মহসিন, সংগঠনের নবনির্বাচিত সদস্য এবং উপজেলা যুবদলের আহবায়ক হারুনর রশীদ, নাসির উদ্দীন রতন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও সংগঠনের সদস্য মো.ফখরুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শাহাবুদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক ও সংগঠনের সদস্য মিজানুর রহমান, সদস্য মোস্তাফিজুর রহমান, মো.জিয়াউর রহমানসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।


নবনির্বাচিত কমিটির সভাপতি বিশ্বাস শফিকুর রহমান টুলু বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা এবং উপজেলা সভাপতির চাওয়া মতে এই কলাপাড়ার অতি গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানের অতীতের সকল অব্যাবস্থনা দূর করে কলাপাড়া সাপ্লাই এন্ড সেলস সোসাইটির হারিয়ে যাওয়া ঐতিহ্যেকে ফিরিয়ে আনতে কমিটির সকল সদস্য এবং স্টাফদের নিয়ে একযোগে কাজ করতে আমরা বদ্ধপরিকর।


কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেন, একটা সময় কলাপাড়ায় এই সমবায়ের আওতায় ম্যাচ ফ্যাক্টরি, অটো রাইচ মিল, সোসাইটি সিনেমা হলসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ছিল। এর ঐতিহ্যকে পুনরুদ্ধার করতে হবে। তিনি আরও বলেন, একটা দেশকে এগিয়ে নিতে সমবায়ের বিকল্প নেই। চীন, জাপান সহ উন্নত দেশগুলো এই সমবায় প্রতিষ্ঠানের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করেছে।


জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১১:৫৭ এম
জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের সেবায় খুশি কলাপাড়ার সেবাগ্রহীতাগণ

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৭:৩২ পিএম
সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের সেবায় খুশি কলাপাড়ার সেবাগ্রহীতাগণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : কলাপাড়া উপজেলায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সেবায় দিন দিন বাড়ছে সাধারণ মানুষের সন্তুষ্টি। দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে কাজী নজরুল ইসলাম সেবাগ্রহীতাদের যথাসময়ে সেবা প্রদানের মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
সেবাগ্রহীতাদের অভিযোগ ছিল— আগে দলিল নিবন্ধন, খতিয়ান যাচাই বা জমি সংক্রান্ত বিভিন্ন কাগজপত্রে অযথা দেরি হতো। কিন্তু বর্তমান সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের দায়িত্ব গ্রহণের পর থেকে সেই ভোগান্তি অনেকটাই কমে এসেছে। তিনি অফিসে নিয়মিত উপস্থিত থেকে নিজে তদারকি করছেন প্রতিটি কাজ।
একজন সেবাগ্রহীতা রিফাত হোসেন বলেন, “আগে একটি দলিল রেজিস্ট্রেশনে অনেক সময় লেগে যেত। এখন খুব দ্রুত ও ঝামেলাহীনভাবে কাজ শেষ হচ্ছে। কর্মকর্তা নিজে আমাদের সাথে কথা বলেন এবং সমস্যার সমাধান করে দেন।”

নতুন অফিস ও দ্রুত সেবা কার্যক্রম:

বর্তমান সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের দায়িত্ব গ্রহণের পর তার হাত ধরে কলাপাড়ায় চালু হয়েছে আধুনিক সুবিধাসম্পন্ন নতুন অফিস। এখানে সহজ ও দ্রুত পদ্ধতিতে দলিল যাচাই, রেজিস্ট্রেশন ও প্রয়োজনীয় কাগজপত্র প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম শুরু হয়েছে। ফলে সাধারণ মানুষ এখন আগের তুলনায় দ্রুত ও ঝামেলাহীনভাবে সেবা পাচ্ছেন।

একজন সেবাগ্রহীতা বলেন, “নতুন অফিসে এসে বুঝতে পারছি কাজ কতটা সহজ হয়েছে, সিস্টেমে দ্রুত কাগজপত্র তৈরি হয়ে যাচ্ছে, অতিরিক্ত ঝামেলা নেই।”

অন্য একজন জানান, “আগে দিনকে দিন ঘুরতে হতো। এখন একদিনেই কাজ শেষ হয়। সাব-রেজিস্ট্রার সাহেব সবসময় আমাদের কথা শুনেন এবং সাহায্য করেন।”
অন্য একজন প্রবীণ নাগরিক ফুয়াদ হাসান জানান, “আমরা যে সেবা পাওয়ার কথা, তা এখন সহজে পাচ্ছি। সাব-রেজিস্ট্রার সাহেবের ব্যবহারও অত্যন্ত ভদ্র ও আন্তরিক।”
স্থানীয়দের মতে, দায়িত্বশীলতা ও স্বচ্ছতার মাধ্যমে কাজী নজরুল ইসলাম শুধু সেবাগ্রহীতাদের আস্থা অর্জন করেননি, বরং সরকারি সেবা ব্যবস্থার প্রতি মানুষের আস্থাও বাড়াচ্ছেন।

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি ঘোষণা 

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫, ৩:২০ পিএম
বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি ঘোষণা 

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির (বাকসাস) কার্যনির্বাহী কমিটি (২০২৫-২৬) ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলার ক্যাম্পাস প্রতিনিধি এইচ এম সাইফুল ইসলাম সাব্বির ও সাধারণ সম্পাদক মানবজমিনের শিহাব আল নাসিম।

শুক্রবার (২৭ জুন) বাকসাস’র উপদেষ্টা পরিষদ এই কমিটি চূড়ান্ত অনুমোদন করে। এতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সকালের সময়ের ক্যাম্পাস প্রতিনিধি মেহেদী হাসান তাওহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক আজকের কাগজের জিসান আহমেদ কাব্য, সাংগঠনিক সম্পাদক সময়ের কণ্ঠস্বরের এস এম মঈন এবং অর্থ ও দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন সংগ্রাম প্রতিদিনের আরমানুজ্জামান সৈকত।

এ ছাড়াও কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ডেইলি ক্যাম্পাসের কাজী আল তাজরীমিন, মানবতার কণ্ঠের রাসেল রানা ও দৈনিক সংগ্রাম প্রতিদিনের শান্তা আক্তার।

আগামী এক বছরের জন্য কার্যনির্বাহী এই কমিটি অনুমোদন করেন বাঙলা কলেজ সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা ও আজকের পত্রিকার সিনিয়র অপরাধ বিষয়ক প্রতিবেদক আমানুর রহমান রনি, মোহনার টেলিভিশনের প্রধান প্রতিবেদক এবং বাকসাস’স প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা মো. মনিরুল ইসলাম, বাকসাস’র সাবেক সভাপতি এবং এখন টেলিভিশনের অ্যাসিসট্যান্ট নিউজ এডিটর মো. নাজমুল হোসেন এবং বাকসাস’র সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলার নিজস্ব প্রতিবেদক (অনুসন্ধান) জাফর ইকবাল।