সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

১৬বছরে ২৮লক্ষ কোটি টাকা পাচার হয়েছে-লালমনিরহাটে ইসলামী আন্দোলনের সিনিয়র আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫, ১০:৪৮ পিএম
১৬বছরে ২৮লক্ষ কোটি টাকা পাচার হয়েছে-লালমনিরহাটে ইসলামী আন্দোলনের সিনিয়র আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম
56


মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি:

১৬বছরে ২৮লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। এই কাজে উৎসাহ দিয়েছে ভারত তাই ভারতের বিষয় পরিস্কার বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম সিনিয়র নায়েবে আমির আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই।

রোববার (২২ জুন) বিকাল ৫টা ৩০মিনিটে লালমনিরহাটের কালেক্টরেট মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এক বিশাল জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম সিনিয়র নায়েবে আমির আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, গোটা বাংলাদেশের মানুষদে কাছে যে পরিমাণ টাকা সেই পরিমাণ টাকা রয়েছে মাত্র ২০টি পরিবারের কাছে। এই পুঁজিবাদী অর্থনীতি ধনীদের ধনী বাড়ায় আর গরীবকে গরীব বানায়। আর ইসলাম গরীবদের ধনী বাড়ায় অপরদিকে ধনীদের ভারসাম্য বজায় রাখে। কৃষকদের উৎপাদন নিয়ে তারা ফূর্তি করে।

বর্তমান রাজনীতির অবস্থা সমালোচনা করে তিনি বলেন, চাঁদাবাজির কারণে আওয়ামী লীগ যদি দোষী হয় তাহলে বর্তমান বিএনপি যা করতেছে তারাও তো একই দোষের ভাগিদার। আসলে এরা একই গাছের দুই ডাল। আগে আওয়ামী লীগ আমাদের মোল্লা বলতো এখন বিএনপি কিছু কিছু বক্তা আমাদের মোল্লা বলে। জনগণকে সবকিছু বুজে শুনে এসব থেকে বেড়িয়ে এসে হাতপাখার হাতকে শক্তিশালী করার আহবান জানান তিনি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম সিনিয়র নায়েবে আমির আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে সংখ্যানুপাতিক (পি.আর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন প্রদান করতে হবে। ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার দাবি জানান।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম সিনিয়র নায়েবে আমির আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, ইহকালিন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মুহাম্মদ আজহারুল ইসলাম-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম সিনিয়র নায়েবে আমির আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই। এতে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) হাফেজ মাওলানা অ্যাড. এম. হাছিবুল ইসলাম। বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার সেক্রেটারী আলহাজ্ব মুহাম্মদ মোকছেদুল ইসলাম প্রমুখ। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা, উপজেলা ও পৌর এবং ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১১:৫৭ এম
জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের সেবায় খুশি কলাপাড়ার সেবাগ্রহীতাগণ

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৭:৩২ পিএম
সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের সেবায় খুশি কলাপাড়ার সেবাগ্রহীতাগণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : কলাপাড়া উপজেলায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সেবায় দিন দিন বাড়ছে সাধারণ মানুষের সন্তুষ্টি। দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে কাজী নজরুল ইসলাম সেবাগ্রহীতাদের যথাসময়ে সেবা প্রদানের মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
সেবাগ্রহীতাদের অভিযোগ ছিল— আগে দলিল নিবন্ধন, খতিয়ান যাচাই বা জমি সংক্রান্ত বিভিন্ন কাগজপত্রে অযথা দেরি হতো। কিন্তু বর্তমান সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের দায়িত্ব গ্রহণের পর থেকে সেই ভোগান্তি অনেকটাই কমে এসেছে। তিনি অফিসে নিয়মিত উপস্থিত থেকে নিজে তদারকি করছেন প্রতিটি কাজ।
একজন সেবাগ্রহীতা রিফাত হোসেন বলেন, “আগে একটি দলিল রেজিস্ট্রেশনে অনেক সময় লেগে যেত। এখন খুব দ্রুত ও ঝামেলাহীনভাবে কাজ শেষ হচ্ছে। কর্মকর্তা নিজে আমাদের সাথে কথা বলেন এবং সমস্যার সমাধান করে দেন।”

নতুন অফিস ও দ্রুত সেবা কার্যক্রম:

বর্তমান সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের দায়িত্ব গ্রহণের পর তার হাত ধরে কলাপাড়ায় চালু হয়েছে আধুনিক সুবিধাসম্পন্ন নতুন অফিস। এখানে সহজ ও দ্রুত পদ্ধতিতে দলিল যাচাই, রেজিস্ট্রেশন ও প্রয়োজনীয় কাগজপত্র প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম শুরু হয়েছে। ফলে সাধারণ মানুষ এখন আগের তুলনায় দ্রুত ও ঝামেলাহীনভাবে সেবা পাচ্ছেন।

একজন সেবাগ্রহীতা বলেন, “নতুন অফিসে এসে বুঝতে পারছি কাজ কতটা সহজ হয়েছে, সিস্টেমে দ্রুত কাগজপত্র তৈরি হয়ে যাচ্ছে, অতিরিক্ত ঝামেলা নেই।”

অন্য একজন জানান, “আগে দিনকে দিন ঘুরতে হতো। এখন একদিনেই কাজ শেষ হয়। সাব-রেজিস্ট্রার সাহেব সবসময় আমাদের কথা শুনেন এবং সাহায্য করেন।”
অন্য একজন প্রবীণ নাগরিক ফুয়াদ হাসান জানান, “আমরা যে সেবা পাওয়ার কথা, তা এখন সহজে পাচ্ছি। সাব-রেজিস্ট্রার সাহেবের ব্যবহারও অত্যন্ত ভদ্র ও আন্তরিক।”
স্থানীয়দের মতে, দায়িত্বশীলতা ও স্বচ্ছতার মাধ্যমে কাজী নজরুল ইসলাম শুধু সেবাগ্রহীতাদের আস্থা অর্জন করেননি, বরং সরকারি সেবা ব্যবস্থার প্রতি মানুষের আস্থাও বাড়াচ্ছেন।

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি ঘোষণা 

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫, ৩:২০ পিএম
বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি ঘোষণা 

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির (বাকসাস) কার্যনির্বাহী কমিটি (২০২৫-২৬) ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলার ক্যাম্পাস প্রতিনিধি এইচ এম সাইফুল ইসলাম সাব্বির ও সাধারণ সম্পাদক মানবজমিনের শিহাব আল নাসিম।

শুক্রবার (২৭ জুন) বাকসাস’র উপদেষ্টা পরিষদ এই কমিটি চূড়ান্ত অনুমোদন করে। এতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সকালের সময়ের ক্যাম্পাস প্রতিনিধি মেহেদী হাসান তাওহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক আজকের কাগজের জিসান আহমেদ কাব্য, সাংগঠনিক সম্পাদক সময়ের কণ্ঠস্বরের এস এম মঈন এবং অর্থ ও দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন সংগ্রাম প্রতিদিনের আরমানুজ্জামান সৈকত।

এ ছাড়াও কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ডেইলি ক্যাম্পাসের কাজী আল তাজরীমিন, মানবতার কণ্ঠের রাসেল রানা ও দৈনিক সংগ্রাম প্রতিদিনের শান্তা আক্তার।

আগামী এক বছরের জন্য কার্যনির্বাহী এই কমিটি অনুমোদন করেন বাঙলা কলেজ সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা ও আজকের পত্রিকার সিনিয়র অপরাধ বিষয়ক প্রতিবেদক আমানুর রহমান রনি, মোহনার টেলিভিশনের প্রধান প্রতিবেদক এবং বাকসাস’স প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা মো. মনিরুল ইসলাম, বাকসাস’র সাবেক সভাপতি এবং এখন টেলিভিশনের অ্যাসিসট্যান্ট নিউজ এডিটর মো. নাজমুল হোসেন এবং বাকসাস’র সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলার নিজস্ব প্রতিবেদক (অনুসন্ধান) জাফর ইকবাল।