সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

প্রফেসর ড. জিল্লুর রহমান স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।।

জাকির হোসেন, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫, ৮:৩৩ পিএম
প্রফেসর ড. জিল্লুর রহমান স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।।
55


পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভাষা ও যোগাযোগ বিভাগের চেয়ারম্যান, ছাত্র বিষয়ক উপদেষ্টা এবং রিজেন্ট বোর্ড সদস্য, প্রফেসর ড. মো. জিল্লুর রহমানের মৃত্যুতে শোক সভা ।

২২ জুন (রবিবার) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত হয় শোকসভা ও দোয়া মাহফিল। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিনের সভাপতিত্বে ও এগ্রোনমি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আবু ইউসুফের সঞ্চালনায় আয়োজিত এই স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান এবং কোষাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল লতিফ।

স্মরণসভায় আরও বক্তব্য রাখেন এনএফএস অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মোঃ রবিউল হক, হর্টিকালচার বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মাহবুব রব্বানী, বিবিএ অনুষদের সাবেক ডিন প্রফেসর বদিউজ্জামান, এগ্রিকালচারাল বোটানি বিভাগের প্রফেসর এম জহুরুল হক, রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টারের পরিচালক প্রফেসর ড. মোঃ মামুন-উর-রশিদ, এম কেরামত আলী হলের প্রভোস্ট প্রফেসর ড. শেখ আব্দুল্লাহ আল মামুন হোসেন, বিবিএ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সুজাহাঙ্গীর কবির সরকার, প্রক্টর প্রফেসর আবুল বাশার খান, সিএসই অনুষদের ডিন প্রফেসর ড. খোকন হোসেন, ভাষা ও যোগাযোগ বিভাগের প্রফেসর মোঃ মেহেদী হাসান, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মোঃ মাহফুজুর রহমান সবুজ, ডেপুটি রেজিস্ট্রার ড. আমিনুল ইসলাম টিটো, ডেপুটি রেজিস্ট্রার মোঃ আবুবকর সিদ্দিক, সয়েল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম, সহকারী রেজিস্ট্রার এম. রিয়াজ কাঞ্চন শহিদ, কর্মচারী মোঃ মাহাবুবুর রহমান, পবিপ্রবি শাখা ছাত্রদলের সাধারন সম্পাদক ও ফিসারিজ অনুষদের শিক্ষার্থী সোহেল রানা জনি, বিবিএ অনুষদের ছাত্র সোলায়মান মান্না, আইন অনুষদের নুরুন্নবী, ইসলামি ছাত্র শিবির পবিপ্রবি শাখার সভাপতি ও এনএফএস অনুষদের শিক্ষার্থী জান্নাতীন নাঈম জীবন, সিএসই অনুষদের মোঃ মহিবুল্লাহ এবং বিভিন্ন অনুষদের শিক্ষার্থী ও ছাত্র সংগঠনের প্রতিনিধিগণ।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “প্রফেসর জিল্লুর রহমানের মৃত্যু বিশ্ববিদ্যালয়ের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর জ্ঞান, প্রজ্ঞা ও মানবিক গুণাবলি তাঁকে করে তুলেছিল অনন্য। তরুণ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে তিনি ছিলেন এক নীরব অনুপ্রেরণা। তাঁর জীবন ও কর্ম আমাদের জন্য এক উজ্জ্বল আদর্শ হয়ে থাকবে। তিনি শুধু একজন শিক্ষক ছিলেন না, ছিলেন এক আলোকবর্তিকা—যিনি সততা, নীতিনিষ্ঠা ও ইসলামী আদর্শে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষাগত পরিমণ্ডলকে আলোকিত করেছেন।”

বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “আমরা হারিয়েছি এক অমূল্য সম্পদকে। প্রশাসনিক পরিসরে তিনি ছিলেন কর্মনিষ্ঠ, দূরদর্শী ও দায়িত্ববান এক সাহসী কণ্ঠ। ”তাঁর জ্ঞানের গভীরতা, নেতৃত্বের সক্ষমতা এবং সহকর্মীদের প্রতি আন্তরিকতা অতুলনীয়। এমন একজন গুণী ব্যক্তিত্বকে হারানো সত্যিই শোকাবহ।

কোষাধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুল লতিফ বলেন, “প্রফেসর জিল্লুর রহমান ছিলেন এক নিরহঙ্কার, শৃঙ্খলাবদ্ধ ও নৈতিক মূল্যবোধসম্পন্ন শিক্ষাবিদ। তাঁর কর্মকুশলতা এবং আন্তরিকতা সবসময় বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী পর্যায়ে ইতিবাচক ভূমিকা রেখেছে।

সভাপতির বক্তব্যে রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন বলেন, “প্রফেসর ড. মোঃ জিল্লুর রহমান ছিলেন আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি ছিলেন সবার জন্য শ্রদ্ধেয়, সহকর্মীদের কাছে নির্ভরতার প্রতীক এবং শিক্ষার্থীদের জন্য ভালোবাসার কেন্দ্রবিন্দু। তাঁর স্মৃতি ও আদর্শ আমাদের পথচলায় চিরভাসমান থাকবে।”

স্মরণসভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আল্লাহর দরবারে তাঁর জান্নাতুল ফেরদৌস লাভের প্রার্থনা করা হয়।

জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১১:৫৭ এম
জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের সেবায় খুশি কলাপাড়ার সেবাগ্রহীতাগণ

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৭:৩২ পিএম
সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের সেবায় খুশি কলাপাড়ার সেবাগ্রহীতাগণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : কলাপাড়া উপজেলায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সেবায় দিন দিন বাড়ছে সাধারণ মানুষের সন্তুষ্টি। দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে কাজী নজরুল ইসলাম সেবাগ্রহীতাদের যথাসময়ে সেবা প্রদানের মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
সেবাগ্রহীতাদের অভিযোগ ছিল— আগে দলিল নিবন্ধন, খতিয়ান যাচাই বা জমি সংক্রান্ত বিভিন্ন কাগজপত্রে অযথা দেরি হতো। কিন্তু বর্তমান সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের দায়িত্ব গ্রহণের পর থেকে সেই ভোগান্তি অনেকটাই কমে এসেছে। তিনি অফিসে নিয়মিত উপস্থিত থেকে নিজে তদারকি করছেন প্রতিটি কাজ।
একজন সেবাগ্রহীতা রিফাত হোসেন বলেন, “আগে একটি দলিল রেজিস্ট্রেশনে অনেক সময় লেগে যেত। এখন খুব দ্রুত ও ঝামেলাহীনভাবে কাজ শেষ হচ্ছে। কর্মকর্তা নিজে আমাদের সাথে কথা বলেন এবং সমস্যার সমাধান করে দেন।”

নতুন অফিস ও দ্রুত সেবা কার্যক্রম:

বর্তমান সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের দায়িত্ব গ্রহণের পর তার হাত ধরে কলাপাড়ায় চালু হয়েছে আধুনিক সুবিধাসম্পন্ন নতুন অফিস। এখানে সহজ ও দ্রুত পদ্ধতিতে দলিল যাচাই, রেজিস্ট্রেশন ও প্রয়োজনীয় কাগজপত্র প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম শুরু হয়েছে। ফলে সাধারণ মানুষ এখন আগের তুলনায় দ্রুত ও ঝামেলাহীনভাবে সেবা পাচ্ছেন।

একজন সেবাগ্রহীতা বলেন, “নতুন অফিসে এসে বুঝতে পারছি কাজ কতটা সহজ হয়েছে, সিস্টেমে দ্রুত কাগজপত্র তৈরি হয়ে যাচ্ছে, অতিরিক্ত ঝামেলা নেই।”

অন্য একজন জানান, “আগে দিনকে দিন ঘুরতে হতো। এখন একদিনেই কাজ শেষ হয়। সাব-রেজিস্ট্রার সাহেব সবসময় আমাদের কথা শুনেন এবং সাহায্য করেন।”
অন্য একজন প্রবীণ নাগরিক ফুয়াদ হাসান জানান, “আমরা যে সেবা পাওয়ার কথা, তা এখন সহজে পাচ্ছি। সাব-রেজিস্ট্রার সাহেবের ব্যবহারও অত্যন্ত ভদ্র ও আন্তরিক।”
স্থানীয়দের মতে, দায়িত্বশীলতা ও স্বচ্ছতার মাধ্যমে কাজী নজরুল ইসলাম শুধু সেবাগ্রহীতাদের আস্থা অর্জন করেননি, বরং সরকারি সেবা ব্যবস্থার প্রতি মানুষের আস্থাও বাড়াচ্ছেন।

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি ঘোষণা 

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫, ৩:২০ পিএম
বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি ঘোষণা 

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির (বাকসাস) কার্যনির্বাহী কমিটি (২০২৫-২৬) ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলার ক্যাম্পাস প্রতিনিধি এইচ এম সাইফুল ইসলাম সাব্বির ও সাধারণ সম্পাদক মানবজমিনের শিহাব আল নাসিম।

শুক্রবার (২৭ জুন) বাকসাস’র উপদেষ্টা পরিষদ এই কমিটি চূড়ান্ত অনুমোদন করে। এতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সকালের সময়ের ক্যাম্পাস প্রতিনিধি মেহেদী হাসান তাওহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক আজকের কাগজের জিসান আহমেদ কাব্য, সাংগঠনিক সম্পাদক সময়ের কণ্ঠস্বরের এস এম মঈন এবং অর্থ ও দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন সংগ্রাম প্রতিদিনের আরমানুজ্জামান সৈকত।

এ ছাড়াও কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ডেইলি ক্যাম্পাসের কাজী আল তাজরীমিন, মানবতার কণ্ঠের রাসেল রানা ও দৈনিক সংগ্রাম প্রতিদিনের শান্তা আক্তার।

আগামী এক বছরের জন্য কার্যনির্বাহী এই কমিটি অনুমোদন করেন বাঙলা কলেজ সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা ও আজকের পত্রিকার সিনিয়র অপরাধ বিষয়ক প্রতিবেদক আমানুর রহমান রনি, মোহনার টেলিভিশনের প্রধান প্রতিবেদক এবং বাকসাস’স প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা মো. মনিরুল ইসলাম, বাকসাস’র সাবেক সভাপতি এবং এখন টেলিভিশনের অ্যাসিসট্যান্ট নিউজ এডিটর মো. নাজমুল হোসেন এবং বাকসাস’র সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলার নিজস্ব প্রতিবেদক (অনুসন্ধান) জাফর ইকবাল।