সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

সমাজসেবা কার্যালয়ের সেই অফিস সহকারী আবারও লালমনিরহাটের কালীগঞ্জে বদলি; নেওয়া হয়নি কোনো শাস্তি মূলক ব্যবস্থা!

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫, ৩:৪৯ পিএম
সমাজসেবা কার্যালয়ের সেই অফিস সহকারী আবারও লালমনিরহাটের কালীগঞ্জে বদলি; নেওয়া হয়নি কোনো শাস্তি মূলক ব্যবস্থা!
53

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের গুরুত্বপূর্ণ ফাইল গায়েব কান্ডে অভিযুক্ত তৎকালীন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবদুর রাজ্জাক ও একই কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পারভীন বেগমের বিরুদ্ধে দাপ্তরিক ভাবে এখন পর্যন্ত নেওয়া হয়নি শাস্তি মূলক কোনো ব্যবস্থা।

এদিকে অভিযুক্ত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পারভীন বেগমকে আবারও কালীগঞ্জ উপজেলা সমাজ সেবা কার্যালয়ে একই পদে চলতি বছরের ১৬ এপ্রিল লালমনিরহাট সদর উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে বদলি করা হয়েছে।

ঢাকার সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) শাহেদ পারভেজ স্বাক্ষরিত ২০২৫ সালের ১৬ এপ্রিল অফিস আদেশে পারভীন বেগমকে একই সালের ২২ এপ্রিল তারিখের মধ্যে লালমনিরহাট সদর উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশনা দেওয়া হয়, অন্যথায় ২৩ এপ্রিল থেকে পারভীন বেগম সরাসরি অব্যাহতি প্রাপ্ত হবেন বলে উক্ত অফিস আদেশে উল্লেখ করা হয়।

এখানে উল্লেখ্য যে, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা সমাজ সেবা কার্যালয়ের গুরুত্বপূর্ণ ফাইল গায়েব কান্ডে অভিযুক্ত তৎকালীন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবদুর রাজ্জাককে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর একই পদে রংপুরের পীরগঞ্জ উপজেলায় এবং তৎকালীন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পারভীন বেগমকে ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর লালমনিরহাট সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ে একই পদে বদলি করা হয়।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, লালমনিরহাটের আদিতমারীর সাপ্টিবাড়ির বাসিন্দা মোঃ আবদুর রাজ্জাক কালীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা পদে ২০২১ সালের ২ মার্চ তারিখে যোগদান করেন। উদ্ভুত পরিস্থিতিতে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর রংপুরের পীরগঞ্জে একই পদে বদলি হন। এখনও সেখানে কর্মরত রয়েছেন।

কালীগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পারভীন বেগম লালমনিরহাটের কালীগঞ্জের তুষভান্ডার ইউনিয়নের কাশিরাম মৌজার বাসিন্দা। একই মৌজার স্থায়ী বাসিন্দা ১৭, লালমনিরহাট-০২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের তৎকালীন এমপি ও তৎকালীন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। ২০১৮ সালের ৪ জুন পারভীন বেগম সমাজসেবা অধিদপ্তরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে যোগদান করেন। এরপর একই সালের ২৭ জুন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ে একই পদে যোগদান করেন।

এখানে উল্লেখ্য যে, ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন হলে, ৬ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে কালীগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের গুরুত্বপূর্ণ ফাইল হারিয়ে গেছে দাবি করে ঘটনার ১ মাস পরে লালমনিরহাটের কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পারভীন বেগম।

এ নিয়ে অনলাইনে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর “লালমনিরহাটের কালীগঞ্জে সমাজসেবা কার্যালয় থেকে নথি হারানোর ঘটনায় জিডি” শিরোনামে একটি খবর প্রকাশিত হয়।

লালমনিরহাট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ মতিয়ার রহমান বলেন, আর্থিকসহ বিভিন্ন ধরনের বরাদ্দ তালিকা, অর্থ বিতরণ/ প্রদান তালিকা, নোট, অনুমোদন পত্র, রেজুলেশন, গুরুত্বপূর্ণ চিঠিসহ বিভিন্ন নথি সাধারণত সমাজকল্যাণ পরিষদের নথিপত্রের অন্তর্ভুক্ত থাকে। এ ধরনের গুরুত্বপূর্ণ নথিপত্র কীভাবে হারিয়ে গেছে, সেটা অনুসন্ধান/ তদন্ত করে স্বাক্ষ্য প্রমাণের আলোকে মনে হয়েছে, তৎকালীন কালীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবদুর রাজ্জাক ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পারভীন বেগম এই দুইজন মিলে পরামর্শ ক্রমে ভিন্ন কোনো উদ্দেশ্যকে সামনে রেখে ফাইল হারানোর ঘটনা উল্লেখ করে থানায় জিডির ঘটনা সাজিয়েছেন।

লালমনিরহাট জেলা সমাজসেবা কার্যালয়ের একাধিক সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৬ আগস্ট উশৃংখল জনতা ছবিতে আগুন দেওয়া ছাড়া কালীগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের অন্য কোনো কাগজ পত্রে হাত দেয়নি। সুতরাং ২০২৪ সালের ৬ আগস্ট কালীগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে গুরুত্বপূর্ণ ফাইল নিখোঁজ/ গায়ের হওয়ার ঘটনাটি সঠিক নয়। উক্ত ঘটনার ১ মাস পরে তৎকালীন সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরস্পর পরামর্শে ভিন্ন কোনো উদ্দেশ্যকে সামনে রেখে থানায় জিডি করেছেন।

লালমনিরহাট জেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ মতিয়ার রহমান এক প্রশ্নের জবাবে বলেন, এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক জিলুফা সুলতানা মহোদয়কে ২০২৪ সালের ১১ ডিসেম্বর প্রেরণ করা হয়েছে। এ ছাড়া লালমনিরহাটে চলতি বছরের ২১ এপ্রিল দুদকের গণশুনানির অনুষ্ঠানে এ সংক্রান্ত বিষয়ের তদন্ত প্রতিবেদনসহ অন্যান্য তথ্য উপাত্ত উপস্থাপন করা হয়েছে। এখন পর্যন্ত অভিযুক্ত দুজনের বিরুদ্ধে বদলি ছাড়া আর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

তিনি বলেন, পারভীন বেগমকে সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) শাহেদ আলী দুই মাস আগে লালমনিরহাট সদর উপজেলা থেকে কালীগঞ্জে পুনরায় বদলি করেন। পারভীন বেগম যথা সময়ে যোগদান করেন। তিনি আর কিছু বলতে রাজি হননি।

বৃহস্পতিবার দুপুরে রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক জিলুফা সুলতানার মুঠোফোনে একাধিকবার ফোন করা হয়। বিপরীত দিক থেকে সাড়া মেলেনি। হোয়াইটসআপে যোগাযোগ করেও সাড়া মেলেনি।

পারভীন বেগম এক প্রশ্নের জবাবে বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এ সংক্রান্ত বিষয়ে লিখিত ভাবে আমার বক্তব্য উপস্থাপন করা হয়েছে। তৎকালীন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবদুর রাজ্জাকের পরামর্শে থানায় জিডি করা হয়েছে। তিনি আর কিছু বলতে রাজি হননি।

জনশ্রুতি রয়েছে, ১৭, লালমনিরহাট-০২ (আদিতমারী- কালীগঞ্জ) আসনের তৎকালীন এমপি ও তৎকালীন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, মন্ত্রী পুত্র রাকিবুজ্জামান আহমেদসহ পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও দলীয় নেতা-কর্মীদের অনুকূলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাসহ আর্থিক অনুদান সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত যাতে ভবিষ্যতে দুদকসহ গোয়েন্দা সংস্থা ও মিডিয়ার নজরে না আসে সেজন্য ৬ আগস্টের ঘটনার অজুহাতে এবং নিজেদের বাচাতে থানায় জিডি করা হয়েছে। অভিযুক্ত দুইজনকে আইনের আওতায় নিয়ে আসা হলে প্রকৃত ঘটনা উদঘাটন সম্ভব।

জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১১:৫৭ এম
জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের সেবায় খুশি কলাপাড়ার সেবাগ্রহীতাগণ

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৭:৩২ পিএম
সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের সেবায় খুশি কলাপাড়ার সেবাগ্রহীতাগণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : কলাপাড়া উপজেলায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সেবায় দিন দিন বাড়ছে সাধারণ মানুষের সন্তুষ্টি। দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে কাজী নজরুল ইসলাম সেবাগ্রহীতাদের যথাসময়ে সেবা প্রদানের মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
সেবাগ্রহীতাদের অভিযোগ ছিল— আগে দলিল নিবন্ধন, খতিয়ান যাচাই বা জমি সংক্রান্ত বিভিন্ন কাগজপত্রে অযথা দেরি হতো। কিন্তু বর্তমান সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের দায়িত্ব গ্রহণের পর থেকে সেই ভোগান্তি অনেকটাই কমে এসেছে। তিনি অফিসে নিয়মিত উপস্থিত থেকে নিজে তদারকি করছেন প্রতিটি কাজ।
একজন সেবাগ্রহীতা রিফাত হোসেন বলেন, “আগে একটি দলিল রেজিস্ট্রেশনে অনেক সময় লেগে যেত। এখন খুব দ্রুত ও ঝামেলাহীনভাবে কাজ শেষ হচ্ছে। কর্মকর্তা নিজে আমাদের সাথে কথা বলেন এবং সমস্যার সমাধান করে দেন।”

নতুন অফিস ও দ্রুত সেবা কার্যক্রম:

বর্তমান সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের দায়িত্ব গ্রহণের পর তার হাত ধরে কলাপাড়ায় চালু হয়েছে আধুনিক সুবিধাসম্পন্ন নতুন অফিস। এখানে সহজ ও দ্রুত পদ্ধতিতে দলিল যাচাই, রেজিস্ট্রেশন ও প্রয়োজনীয় কাগজপত্র প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম শুরু হয়েছে। ফলে সাধারণ মানুষ এখন আগের তুলনায় দ্রুত ও ঝামেলাহীনভাবে সেবা পাচ্ছেন।

একজন সেবাগ্রহীতা বলেন, “নতুন অফিসে এসে বুঝতে পারছি কাজ কতটা সহজ হয়েছে, সিস্টেমে দ্রুত কাগজপত্র তৈরি হয়ে যাচ্ছে, অতিরিক্ত ঝামেলা নেই।”

অন্য একজন জানান, “আগে দিনকে দিন ঘুরতে হতো। এখন একদিনেই কাজ শেষ হয়। সাব-রেজিস্ট্রার সাহেব সবসময় আমাদের কথা শুনেন এবং সাহায্য করেন।”
অন্য একজন প্রবীণ নাগরিক ফুয়াদ হাসান জানান, “আমরা যে সেবা পাওয়ার কথা, তা এখন সহজে পাচ্ছি। সাব-রেজিস্ট্রার সাহেবের ব্যবহারও অত্যন্ত ভদ্র ও আন্তরিক।”
স্থানীয়দের মতে, দায়িত্বশীলতা ও স্বচ্ছতার মাধ্যমে কাজী নজরুল ইসলাম শুধু সেবাগ্রহীতাদের আস্থা অর্জন করেননি, বরং সরকারি সেবা ব্যবস্থার প্রতি মানুষের আস্থাও বাড়াচ্ছেন।

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি ঘোষণা 

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫, ৩:২০ পিএম
বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি ঘোষণা 

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির (বাকসাস) কার্যনির্বাহী কমিটি (২০২৫-২৬) ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলার ক্যাম্পাস প্রতিনিধি এইচ এম সাইফুল ইসলাম সাব্বির ও সাধারণ সম্পাদক মানবজমিনের শিহাব আল নাসিম।

শুক্রবার (২৭ জুন) বাকসাস’র উপদেষ্টা পরিষদ এই কমিটি চূড়ান্ত অনুমোদন করে। এতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সকালের সময়ের ক্যাম্পাস প্রতিনিধি মেহেদী হাসান তাওহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক আজকের কাগজের জিসান আহমেদ কাব্য, সাংগঠনিক সম্পাদক সময়ের কণ্ঠস্বরের এস এম মঈন এবং অর্থ ও দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন সংগ্রাম প্রতিদিনের আরমানুজ্জামান সৈকত।

এ ছাড়াও কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ডেইলি ক্যাম্পাসের কাজী আল তাজরীমিন, মানবতার কণ্ঠের রাসেল রানা ও দৈনিক সংগ্রাম প্রতিদিনের শান্তা আক্তার।

আগামী এক বছরের জন্য কার্যনির্বাহী এই কমিটি অনুমোদন করেন বাঙলা কলেজ সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা ও আজকের পত্রিকার সিনিয়র অপরাধ বিষয়ক প্রতিবেদক আমানুর রহমান রনি, মোহনার টেলিভিশনের প্রধান প্রতিবেদক এবং বাকসাস’স প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা মো. মনিরুল ইসলাম, বাকসাস’র সাবেক সভাপতি এবং এখন টেলিভিশনের অ্যাসিসট্যান্ট নিউজ এডিটর মো. নাজমুল হোসেন এবং বাকসাস’র সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলার নিজস্ব প্রতিবেদক (অনুসন্ধান) জাফর ইকবাল।