সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

মাইজভান্ডারি খানকার জমির টাকা আত্মসাত ও প্রতারনার অভিযোগে সংবাদ সম্মেলন

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫, ৩:২৯ পিএম
মাইজভান্ডারি খানকার জমির টাকা আত্মসাত ও প্রতারনার অভিযোগে সংবাদ সম্মেলন
64

পটুয়াখালীর কলাপাড়ায় মাইজভান্ডার খানকা শরীফের নামে দেওয়া ভূমির অধিকগ্রহণকৃত টাকা আত্মসাত, পৈত্রিক সম্পত্তির অধিগ্রহনকৃত ক্ষতিপূরনের টাকা আত্মসাত, পাওনা টাকা না দিয়ে উল্টো মিথ্যা চুরির মামলায় জেল খাটানো এবং বর্তমানে জীবননাশের হুমকির অভিযোগ তুলে সৎ চাচা ও চাচাতো ভাইয়ের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছেন মিঠু হাওলাদার (৩৫) নামের এক যুবক। শনিবার দুপুর বারোটায় কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন মিঠু হাওলাদার। সংবাদ সম্মেলনে মিঠুর স্ত্রী শাহিনুর বেগম, মা আছমা বেগম ও চাচি কাজল রেখাসহ স্বজনরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে মিঠু হাওলাদার বলেন, আমার বাবা জহিরুল ইসলাম নয়া হাওলাদার মাইজ ভান্ডার শরীফের একজন মুরিদ ছিলেন ও খানকা শরীফের সভাপতি ছিলেন । আমার বাবা ও আমার দাদা ওয়াজেদ আলী হাওলাদারের নামে ১৫ নং জে.এল বানাতীপাড়া মৌজায় এস.এ ৪১ ও ৪৫ নং খতিয়ানের এস.এ ২৫৫ নং দাগে ২ একরের বেশি সম্পত্তি ও মাইজভান্ডার শরীফের ঘর ছিলো। ২০০২ সালে আমার বাবা খানকা শরীফের নামে ওই জমি থেকে ৯ শতাংশ জমি দান করেন। ২০০৩ সালে আমার বাবা মৃত্যু বরন করার পরে আমার চাচা নাসির হাওলাদার ওই খানকা শরীফের সভাপতির দায়িত্ব নেন। পরে পায়রা বন্দর নির্মানের জন্য ওই ঘর ও জমি অধিগ্রহন করা হলে সে নিজে ঘরের টাকা উত্তোলন করে আত্মসাত করেন। শুধু এই ঘরের টাকা আত্মসাতই নয় পায়রা বন্দর কৃর্তপক্ষ ওই খানকা ঘরের পরিবর্তে লালুয়া হাসনাপাড়ায় একটি ‘এ টাইপ’ ঘর দিলে সেটাও তিনি দখল করেন।

মিঠু আরও বলেন, আমার জানামতে আমার দাদার এসএ বানাতী মৌজায় ১০০ নং খতিয়ানের ৫৯৩ দাগের ১ একর ৪২ শতাংশ, ৬৯৯ নম্বর দলিলে ৬৬ শতাংশ  ও ৯৯ খতিয়ানের ৫৮৭ দাগের ২ একর ৭৪ শতাংশ জমি ছিলো। আমার দাদার ৩ জন স্ত্রী ছিলেন। ৩ নম্বর স্ত্রীর ৫ জন ছেলে ওয়ারিশ সূত্রে কোন জমি আজ পর্যন্ত আমার বড় চাচা নাসির হাওলাদার বুঝিয়ে দেয়নি। তিনি তার ছেলে মাকসুদ হাওলাদার, মিজান হাওলাদার ও হালিম হাওলাদারের নামে বিএস রেকর্ড করে নেন। পরে ওই জমি শের-ই-বাংলা নৌঘাটি নির্মানের লক্ষে অধিগ্রহন করলে তিনি সব টাকা উত্তোলন করে আত্মসাত করেন। বিষয়টি বুঝতে পেরে আমরা আমাদের ওয়ারিস সূত্রের সম্পত্তির ভাগ চাইলে সে নানা রকম তালবাহানা শুরু করে। অদ্যবধি সে আমাদের জমি বা টাকা বুঝিয়ে দেয়নাই। 

ভূক্তভোগী মিঠু হাওলাদার আরো বলেন, আমার চাচা নাসির হাওলাদারের ছোট ছেলে হালিম হাওলাদার লালুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও পটুয়াখালী এলএ শাখার একজন দালাল। ২০১৯ সে বানাতী বাজারের মলাপাড়া গ্রামে জমি কেনার কথা বলে আমার কাছ থেকে ৫ লাখ টাকা ধার নেয়। টাকা ধার নেয়ার বিষয়ে তার এবং আমার কথোপকথনের একটি অর্ডিও রেকর্ড প্রমান হিসাবে রয়েছে। দুই মাসের মধ্যে আমার টাকা ফেরত দেয়ার কথা। কিন্তু দীর্ঘ দিনেও সে টাকা ফেরত না দেয়ায় ৫ মাস আগে আমি কলাপাড়ার সেনাবাহিনীর কাছে একটি লিখিত অভিযোগ করি। সেনাবাহিনী বিষয়টি আমলে নিয়ে লালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে বিষয়টি সমাধানের জন্য বলেন। কিন্তু চেয়ারম্যান ৪ বার সালিশ বৈঠক ডেকেও বিষয়টি মিমাংসা করতে পারেননি। পরে এপ্রিল মাসে আমার চাচাতো ভাইয়েরা লালুয়ার হাসনাপাড়া গ্রামে একটি ট্রলারের মালামাল চুরির মিথ্যা মামলায় আমাকে ষড়যন্ত মূলক ফাঁসিয়ে দেন। এ মামলায় আমি ২৩ দিন জেলে ছিলাম। দীর্ঘ দিনেও আমার পাওনা টাকা না পাওয়ায় আমার স্ত্রী শাহিনুর বেগম ২০ মে আমার চাচাচো ভাই সহ ১৩ জনের নামে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। 

তিনি আরও বলেন, শুধু মাত্র পাওনা টাকা ফেরত চাওয়া ও অংশীদার হিসেবে জমি বুঝে পাওয়ার জন্য আমার চাচা ও চাচাতো ভাইয়েরা আমার সম্মান হানি করেছে। বর্তমানে তারা আমাকে মেরে ফেলার হুমকি ধামকি দিচ্ছেন। আমি সুবিচার পাওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে জানতে নাসির হাওলাদারের মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, মিঠু নিজে জমিজমার বিরোধ নিয়ে আদালতে একটি দেওয়ানি মামলা করেছে,  সে মামলা আদালতে চলমান রয়েছে। এছাড়া সে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতেও আমার ছেলে ও স্বজনদের নামে একটি মিথ্যা মামলা দায়ের করেছেন। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট।

হালিম হাওলাদার বলেন, আমার সঙ্গে মিঠুর টাকা পয়সার লেনদেন হয়নাই। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট।

জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১১:৫৭ এম
জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের সেবায় খুশি কলাপাড়ার সেবাগ্রহীতাগণ

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৭:৩২ পিএম
সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের সেবায় খুশি কলাপাড়ার সেবাগ্রহীতাগণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : কলাপাড়া উপজেলায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সেবায় দিন দিন বাড়ছে সাধারণ মানুষের সন্তুষ্টি। দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে কাজী নজরুল ইসলাম সেবাগ্রহীতাদের যথাসময়ে সেবা প্রদানের মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
সেবাগ্রহীতাদের অভিযোগ ছিল— আগে দলিল নিবন্ধন, খতিয়ান যাচাই বা জমি সংক্রান্ত বিভিন্ন কাগজপত্রে অযথা দেরি হতো। কিন্তু বর্তমান সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের দায়িত্ব গ্রহণের পর থেকে সেই ভোগান্তি অনেকটাই কমে এসেছে। তিনি অফিসে নিয়মিত উপস্থিত থেকে নিজে তদারকি করছেন প্রতিটি কাজ।
একজন সেবাগ্রহীতা রিফাত হোসেন বলেন, “আগে একটি দলিল রেজিস্ট্রেশনে অনেক সময় লেগে যেত। এখন খুব দ্রুত ও ঝামেলাহীনভাবে কাজ শেষ হচ্ছে। কর্মকর্তা নিজে আমাদের সাথে কথা বলেন এবং সমস্যার সমাধান করে দেন।”

নতুন অফিস ও দ্রুত সেবা কার্যক্রম:

বর্তমান সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের দায়িত্ব গ্রহণের পর তার হাত ধরে কলাপাড়ায় চালু হয়েছে আধুনিক সুবিধাসম্পন্ন নতুন অফিস। এখানে সহজ ও দ্রুত পদ্ধতিতে দলিল যাচাই, রেজিস্ট্রেশন ও প্রয়োজনীয় কাগজপত্র প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম শুরু হয়েছে। ফলে সাধারণ মানুষ এখন আগের তুলনায় দ্রুত ও ঝামেলাহীনভাবে সেবা পাচ্ছেন।

একজন সেবাগ্রহীতা বলেন, “নতুন অফিসে এসে বুঝতে পারছি কাজ কতটা সহজ হয়েছে, সিস্টেমে দ্রুত কাগজপত্র তৈরি হয়ে যাচ্ছে, অতিরিক্ত ঝামেলা নেই।”

অন্য একজন জানান, “আগে দিনকে দিন ঘুরতে হতো। এখন একদিনেই কাজ শেষ হয়। সাব-রেজিস্ট্রার সাহেব সবসময় আমাদের কথা শুনেন এবং সাহায্য করেন।”
অন্য একজন প্রবীণ নাগরিক ফুয়াদ হাসান জানান, “আমরা যে সেবা পাওয়ার কথা, তা এখন সহজে পাচ্ছি। সাব-রেজিস্ট্রার সাহেবের ব্যবহারও অত্যন্ত ভদ্র ও আন্তরিক।”
স্থানীয়দের মতে, দায়িত্বশীলতা ও স্বচ্ছতার মাধ্যমে কাজী নজরুল ইসলাম শুধু সেবাগ্রহীতাদের আস্থা অর্জন করেননি, বরং সরকারি সেবা ব্যবস্থার প্রতি মানুষের আস্থাও বাড়াচ্ছেন।

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি ঘোষণা 

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫, ৩:২০ পিএম
বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি ঘোষণা 

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির (বাকসাস) কার্যনির্বাহী কমিটি (২০২৫-২৬) ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলার ক্যাম্পাস প্রতিনিধি এইচ এম সাইফুল ইসলাম সাব্বির ও সাধারণ সম্পাদক মানবজমিনের শিহাব আল নাসিম।

শুক্রবার (২৭ জুন) বাকসাস’র উপদেষ্টা পরিষদ এই কমিটি চূড়ান্ত অনুমোদন করে। এতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সকালের সময়ের ক্যাম্পাস প্রতিনিধি মেহেদী হাসান তাওহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক আজকের কাগজের জিসান আহমেদ কাব্য, সাংগঠনিক সম্পাদক সময়ের কণ্ঠস্বরের এস এম মঈন এবং অর্থ ও দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন সংগ্রাম প্রতিদিনের আরমানুজ্জামান সৈকত।

এ ছাড়াও কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ডেইলি ক্যাম্পাসের কাজী আল তাজরীমিন, মানবতার কণ্ঠের রাসেল রানা ও দৈনিক সংগ্রাম প্রতিদিনের শান্তা আক্তার।

আগামী এক বছরের জন্য কার্যনির্বাহী এই কমিটি অনুমোদন করেন বাঙলা কলেজ সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা ও আজকের পত্রিকার সিনিয়র অপরাধ বিষয়ক প্রতিবেদক আমানুর রহমান রনি, মোহনার টেলিভিশনের প্রধান প্রতিবেদক এবং বাকসাস’স প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা মো. মনিরুল ইসলাম, বাকসাস’র সাবেক সভাপতি এবং এখন টেলিভিশনের অ্যাসিসট্যান্ট নিউজ এডিটর মো. নাজমুল হোসেন এবং বাকসাস’র সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলার নিজস্ব প্রতিবেদক (অনুসন্ধান) জাফর ইকবাল।