মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

নাটোর-১ আসন: বিএনপির একাধিক প্রার্থী, নড়েচড়ে বসছে জামায়াত, অস্তিত্বহীন ১৪ দল।

শিহাব উদ্দিন টোকন, নাটোর প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫, ৮:৪২ পিএম
নাটোর-১ আসন: বিএনপির একাধিক প্রার্থী, নড়েচড়ে বসছে জামায়াত, অস্তিত্বহীন ১৪ দল।
49

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ৫৮ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসন ইতিমধ্যে গণসংযোগ ও মতবিনিময় সহ বিভিন্ন সভা সমাবেশ শুরু করেছেন রাজনৈতিক দলগুলোর সম্ভ্যব্য প্রার্থীরা।

এই আসনটিতে বিএনপির একাধিক সম্ভাব্য প্রার্থী রয়েছে। তবে জামায়াতের কেন্দ্র থেকে আগেই একক প্রার্থীতা ঘোষণা করেছে দলটি। এছাড়াও মাঠে গণসংযোগ করতে দেখা গেছে এবি পার্টির সম্ভাব্য প্রার্থী। অন্যান্য দলের নেতা ও সম্ভাব্য প্রার্থীদের তেমনভাবে মাঠে দেখা যায়নি। অন্যদিকে লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় কমিটিই দিতে পারেনি নবগঠিত দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপিতে অভ্যন্তরীণ কোন্দলের কারণে একাধিক প্রার্থী হয়েছে, আর এই সুযোগ কাজে লাগিয়ে ভোটের মাঠে সাধারণ ভোটারদের আকৃষ্ট করতে কৌশলী ভুমিকায় নড়েচড়ে বসছে জামায়াতে ইসলামী। এদিকে বিএনপির একাধিক প্রার্থী থাকলেও নির্বাচন এলে দলীয় মনোনীত প্রার্থীর সাথে একাত্মতা ঘোষণা করতে পারে বলে মনে করছেন বিএনপির তৃণমূলের নেতারা।

বিএনপির ঘাটি হিসেবে পরিচিত এই আসনটিতে সর্বশেষ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচেনে অংশ নেয় বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটলের সহধর্মিণী কামরুন্নাহার শিরীন, সেই বিতর্কিত নির্বাচনে তিনি পরাজিত হন। তবে গত জুলাই-আগষ্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর থেকে অস্তিত্বহীন হয়ে পড়েছে বিগত দিনে মাঠ দাপিয়ে বেড়ানো পতিত আওয়ামিলীগ জাতীয় পার্টি সহ ১৪ দলীয় জোট।

এদিকে ঈদ উদযাপন করতে শহর ছেড়ে নিজ এলাকায় এসেছিলেন রাজনৈতিক দলের নেতারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পুরোদমে ভোটের প্রস্তুতি শুরু করেছে বিএনপি, জামায়াতসহ রাজনৈতিক দলগুলো। ভোটারদের মন জয় করতে ইতোমধ্যে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যোগ দিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা।

তবে এই আসনের বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, বিগত সরকারের আমলের তিক্ত অভিজ্ঞতা বিবেচনায় আগামী নির্বাচনে প্রার্থী বাছাইয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করবেন এবং ভোট দেওয়ার ক্ষেত্রে শুধু প্রতীক দেখে নয় সৎ, যোগ্য, দূর্নীতিমুক্ত ক্লিন ইমেজের প্রার্থীকেই তারা নির্বাচিত করবেন।

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির সম্ভাব্য তিনজন প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তাদের সংসদীয় এলাকায় বিভিন্ন সভা-সমাবেশ, গণসংযোগ এবং সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে দেখা গেছে। এ আসনে সম্ভাব্য প্রার্থী বিএনপির কেন্দ্রীয় বিএনপির সহ-দফতর সম্পাদক অ্যাড. তাইফুল ইসলাম টিপু, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের কন্যা নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. ফারজানা শারমিন পুতুল। পটলের ছেলে জেলা বিএনপির সদস্য ডা: ইসাসির আরশাদ রাজন রয়েছেন। অন্যদিকে, জামায়াতের একক প্রার্থী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমীর মাও: আবুল কালাম আজাদ রয়েছেন, এবি পার্টির এএসএম মোকাররেব্বুর রহমান নাসিম রয়েছেন।

জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১১:৫৭ এম
জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের সেবায় খুশি কলাপাড়ার সেবাগ্রহীতাগণ

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৭:৩২ পিএম
সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের সেবায় খুশি কলাপাড়ার সেবাগ্রহীতাগণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : কলাপাড়া উপজেলায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সেবায় দিন দিন বাড়ছে সাধারণ মানুষের সন্তুষ্টি। দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে কাজী নজরুল ইসলাম সেবাগ্রহীতাদের যথাসময়ে সেবা প্রদানের মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
সেবাগ্রহীতাদের অভিযোগ ছিল— আগে দলিল নিবন্ধন, খতিয়ান যাচাই বা জমি সংক্রান্ত বিভিন্ন কাগজপত্রে অযথা দেরি হতো। কিন্তু বর্তমান সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের দায়িত্ব গ্রহণের পর থেকে সেই ভোগান্তি অনেকটাই কমে এসেছে। তিনি অফিসে নিয়মিত উপস্থিত থেকে নিজে তদারকি করছেন প্রতিটি কাজ।
একজন সেবাগ্রহীতা রিফাত হোসেন বলেন, “আগে একটি দলিল রেজিস্ট্রেশনে অনেক সময় লেগে যেত। এখন খুব দ্রুত ও ঝামেলাহীনভাবে কাজ শেষ হচ্ছে। কর্মকর্তা নিজে আমাদের সাথে কথা বলেন এবং সমস্যার সমাধান করে দেন।”

নতুন অফিস ও দ্রুত সেবা কার্যক্রম:

বর্তমান সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের দায়িত্ব গ্রহণের পর তার হাত ধরে কলাপাড়ায় চালু হয়েছে আধুনিক সুবিধাসম্পন্ন নতুন অফিস। এখানে সহজ ও দ্রুত পদ্ধতিতে দলিল যাচাই, রেজিস্ট্রেশন ও প্রয়োজনীয় কাগজপত্র প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম শুরু হয়েছে। ফলে সাধারণ মানুষ এখন আগের তুলনায় দ্রুত ও ঝামেলাহীনভাবে সেবা পাচ্ছেন।

একজন সেবাগ্রহীতা বলেন, “নতুন অফিসে এসে বুঝতে পারছি কাজ কতটা সহজ হয়েছে, সিস্টেমে দ্রুত কাগজপত্র তৈরি হয়ে যাচ্ছে, অতিরিক্ত ঝামেলা নেই।”

অন্য একজন জানান, “আগে দিনকে দিন ঘুরতে হতো। এখন একদিনেই কাজ শেষ হয়। সাব-রেজিস্ট্রার সাহেব সবসময় আমাদের কথা শুনেন এবং সাহায্য করেন।”
অন্য একজন প্রবীণ নাগরিক ফুয়াদ হাসান জানান, “আমরা যে সেবা পাওয়ার কথা, তা এখন সহজে পাচ্ছি। সাব-রেজিস্ট্রার সাহেবের ব্যবহারও অত্যন্ত ভদ্র ও আন্তরিক।”
স্থানীয়দের মতে, দায়িত্বশীলতা ও স্বচ্ছতার মাধ্যমে কাজী নজরুল ইসলাম শুধু সেবাগ্রহীতাদের আস্থা অর্জন করেননি, বরং সরকারি সেবা ব্যবস্থার প্রতি মানুষের আস্থাও বাড়াচ্ছেন।

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি ঘোষণা 

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫, ৩:২০ পিএম
বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি ঘোষণা 

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির (বাকসাস) কার্যনির্বাহী কমিটি (২০২৫-২৬) ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলার ক্যাম্পাস প্রতিনিধি এইচ এম সাইফুল ইসলাম সাব্বির ও সাধারণ সম্পাদক মানবজমিনের শিহাব আল নাসিম।

শুক্রবার (২৭ জুন) বাকসাস’র উপদেষ্টা পরিষদ এই কমিটি চূড়ান্ত অনুমোদন করে। এতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সকালের সময়ের ক্যাম্পাস প্রতিনিধি মেহেদী হাসান তাওহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক আজকের কাগজের জিসান আহমেদ কাব্য, সাংগঠনিক সম্পাদক সময়ের কণ্ঠস্বরের এস এম মঈন এবং অর্থ ও দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন সংগ্রাম প্রতিদিনের আরমানুজ্জামান সৈকত।

এ ছাড়াও কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ডেইলি ক্যাম্পাসের কাজী আল তাজরীমিন, মানবতার কণ্ঠের রাসেল রানা ও দৈনিক সংগ্রাম প্রতিদিনের শান্তা আক্তার।

আগামী এক বছরের জন্য কার্যনির্বাহী এই কমিটি অনুমোদন করেন বাঙলা কলেজ সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা ও আজকের পত্রিকার সিনিয়র অপরাধ বিষয়ক প্রতিবেদক আমানুর রহমান রনি, মোহনার টেলিভিশনের প্রধান প্রতিবেদক এবং বাকসাস’স প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা মো. মনিরুল ইসলাম, বাকসাস’র সাবেক সভাপতি এবং এখন টেলিভিশনের অ্যাসিসট্যান্ট নিউজ এডিটর মো. নাজমুল হোসেন এবং বাকসাস’র সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলার নিজস্ব প্রতিবেদক (অনুসন্ধান) জাফর ইকবাল।