মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

মহিপুরে পরিবেশবান্ধব উদ্যোক্তা তৈরির কার্যক্রমে স্বাবলম্বি প্রান্তিক জনগোষ্ঠী

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৮:৫৬ পিএম
মহিপুরে পরিবেশবান্ধব উদ্যোক্তা তৈরির কার্যক্রমে স্বাবলম্বি প্রান্তিক জনগোষ্ঠী
49

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ঝুঁকির মুখে থাকা প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা ও টেকসই জীবিকার লক্ষ্যে পটুয়াখালীর মহিপুরসহ বরিশালের বিভিন্ন এলাকায় বাস্তবায়িত হচ্ছে “ধরিত্রী” বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য পরিবেশবান্ধব উদ্যোক্তা তৈরী ও বাজারজাতকরণ প্রকল্প।

ক্যাথলিক এজেন্সি ফর ওভারসিজ ডেভেলপমেন্ট এর অর্থায়নে এবং কারিতাস বাংলাদেশের বাস্তবায়নে প্রকল্পটি পরিচালিত হচ্ছে জানুয়ারি ২০২৩ থেকে ডিসেম্বর ২০২৫ মেয়াদে। এটি বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়ন ও পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নে চালু রয়েছে।

প্রকল্পের লক্ষ্য হচ্ছে পরিবেশবান্ধব কৃষি অনুশীলনের মাধ্যমে ক্ষুদ্র ও দরিদ্র কৃষকদের জন্য টেকসই আয়ের পথ তৈরি করা এবং নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা।

প্রকল্পের আওতায় এখন পর্যন্ত ৬৯৪ জন সরাসরি উপকারভোগী হয়েছেন, যার মধ্যে ৭০ শতাংশই নারী। পরোক্ষভাবে উপকারভোগী হয়েছেন আরও ২ হাজার ৪৬৭ জন, যারা জৈবসার ব্যবহার, পরিবেশবান্ধব কৃষি, ও বাজার সংযোগের সুবিধা পাচ্ছেন।

এ পর্যন্ত ২৮০ জন কৃষক কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) উৎপাদন ও বিক্রয়ের মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন। নিজেদের চাহিদা মিটিয়ে অবশিষ্ট কেঁচো সার ১৪টি বিক্রয় কেন্দ্রের মাধ্যমে বাজারজাত করা হচ্ছে।

প্রকল্পের ‘ভার্মি গ্রুপ’ নামক উদ্যোগের মাধ্যমে ১০টি দলে ভাগ করে কৃষকদের প্রশিক্ষণ, বৈঠক ও অভিজ্ঞতা বিনিময় কর্মসূচি চালু রয়েছে। এ পর্যন্ত ৯৩ জন কৃষককে কেঁচো সার উৎপাদনে সহায়তা হিসেবে ৫,০০০ টাকা করে দেওয়া হয়েছে।

শুধু তাই নয়, ফসল ও সবজি চাষে ১৩৫ জন কৃষক পেয়েছেন ৩,৫০০ টাকা করে অনুদান এবং ৪ জন নারী উদ্যোক্তাকে নারী কর্নার স্থাপনের জন্য দেয়া হয়েছে ২৩,৫২৫ টাকা করে।

উদ্যোক্তাদের কণ্ঠে সাফল্যের গল্প

পুরান মহিপুর গ্রামের মোসাঃ পারভিন বেগম বলেন, “আমার নয় সদস্যের পরিবারের উপার্জনের কেউ ছিল না। কারিতাস মহিপুর অফিসের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে কেঁচো সার উৎপাদন শুরু করি। পরে তারা আমাকে ৩,৫০০ টাকা সহায়তা দেয়। এখন শাকসবজি চাষ করে প্রতি মাসে ২৫-৩০ হাজার টাকা আয় করি।”

মনোহরপুর গ্রামের মায়া রানী জানান, “তিনটি চারি ও পাঁচটি রিং ব্যবহার করে কেঁচো সার উৎপাদন করি। এতে মাসে ১০-১২ হাজার টাকা আয় হয়।”

বিপিনপুর গ্রামের হেনা বেগম জানান, “অর্থনৈতিক অবস্থা ভালো না থাকলেও কারিতাসের ২৩,৫২৫ টাকা সহায়তা পেয়ে একটি দোকান শুরু করেছি। এখন সংসার ভালোভাবে চালাতে পারছি।”

ধরিত্রী ও একরাব প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মি: জর্জ বৈরাগী, বলেন, “ধরিত্রী” প্রকল্প চলমান রেখে পরিবেশবান্ধব উদ্যোক্তা তৈরি করতে পারলে অর্থনৈতিক ভাবে মানুষকে স্বাবলম্বী করা সম্ভব”

কলাপাড়া উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আশরাফ আলী বলেন, “কারিতাসের উদ্যোগে মহিপুরের প্রান্তিক কৃষকরা রাসায়নিক সার ও কীটনাশক পরিহার করে কেঁচো সার ব্যবহার করে নিরাপদ সবজি উৎপাদন করছেন, যা অত্যন্ত ইতিবাচক। এ ধরনের কার্যক্রম দেশব্যাপী ছড়িয়ে দেয়া উচিত।”

সম্ভাবনার দিগন্ত

প্রকল্প বাস্তবায়নের পর ৬৯৪ টি পরিবারের মাসিক আয় ২০ শতাংশ পর্যন্ত বেড়েছে। স্থানীয় পর্যায়ে পরিবেশবান্ধব কৃষিপণ্যের উৎপাদন ও বাজারজাতকরণে একটি স্থায়ী ভিত্তি তৈরি হচ্ছে, যা নতুন কর্মসংস্থান ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১১:৫৭ এম
জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের সেবায় খুশি কলাপাড়ার সেবাগ্রহীতাগণ

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৭:৩২ পিএম
সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের সেবায় খুশি কলাপাড়ার সেবাগ্রহীতাগণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : কলাপাড়া উপজেলায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সেবায় দিন দিন বাড়ছে সাধারণ মানুষের সন্তুষ্টি। দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে কাজী নজরুল ইসলাম সেবাগ্রহীতাদের যথাসময়ে সেবা প্রদানের মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
সেবাগ্রহীতাদের অভিযোগ ছিল— আগে দলিল নিবন্ধন, খতিয়ান যাচাই বা জমি সংক্রান্ত বিভিন্ন কাগজপত্রে অযথা দেরি হতো। কিন্তু বর্তমান সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের দায়িত্ব গ্রহণের পর থেকে সেই ভোগান্তি অনেকটাই কমে এসেছে। তিনি অফিসে নিয়মিত উপস্থিত থেকে নিজে তদারকি করছেন প্রতিটি কাজ।
একজন সেবাগ্রহীতা রিফাত হোসেন বলেন, “আগে একটি দলিল রেজিস্ট্রেশনে অনেক সময় লেগে যেত। এখন খুব দ্রুত ও ঝামেলাহীনভাবে কাজ শেষ হচ্ছে। কর্মকর্তা নিজে আমাদের সাথে কথা বলেন এবং সমস্যার সমাধান করে দেন।”

নতুন অফিস ও দ্রুত সেবা কার্যক্রম:

বর্তমান সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের দায়িত্ব গ্রহণের পর তার হাত ধরে কলাপাড়ায় চালু হয়েছে আধুনিক সুবিধাসম্পন্ন নতুন অফিস। এখানে সহজ ও দ্রুত পদ্ধতিতে দলিল যাচাই, রেজিস্ট্রেশন ও প্রয়োজনীয় কাগজপত্র প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম শুরু হয়েছে। ফলে সাধারণ মানুষ এখন আগের তুলনায় দ্রুত ও ঝামেলাহীনভাবে সেবা পাচ্ছেন।

একজন সেবাগ্রহীতা বলেন, “নতুন অফিসে এসে বুঝতে পারছি কাজ কতটা সহজ হয়েছে, সিস্টেমে দ্রুত কাগজপত্র তৈরি হয়ে যাচ্ছে, অতিরিক্ত ঝামেলা নেই।”

অন্য একজন জানান, “আগে দিনকে দিন ঘুরতে হতো। এখন একদিনেই কাজ শেষ হয়। সাব-রেজিস্ট্রার সাহেব সবসময় আমাদের কথা শুনেন এবং সাহায্য করেন।”
অন্য একজন প্রবীণ নাগরিক ফুয়াদ হাসান জানান, “আমরা যে সেবা পাওয়ার কথা, তা এখন সহজে পাচ্ছি। সাব-রেজিস্ট্রার সাহেবের ব্যবহারও অত্যন্ত ভদ্র ও আন্তরিক।”
স্থানীয়দের মতে, দায়িত্বশীলতা ও স্বচ্ছতার মাধ্যমে কাজী নজরুল ইসলাম শুধু সেবাগ্রহীতাদের আস্থা অর্জন করেননি, বরং সরকারি সেবা ব্যবস্থার প্রতি মানুষের আস্থাও বাড়াচ্ছেন।

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি ঘোষণা 

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫, ৩:২০ পিএম
বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি ঘোষণা 

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির (বাকসাস) কার্যনির্বাহী কমিটি (২০২৫-২৬) ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলার ক্যাম্পাস প্রতিনিধি এইচ এম সাইফুল ইসলাম সাব্বির ও সাধারণ সম্পাদক মানবজমিনের শিহাব আল নাসিম।

শুক্রবার (২৭ জুন) বাকসাস’র উপদেষ্টা পরিষদ এই কমিটি চূড়ান্ত অনুমোদন করে। এতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সকালের সময়ের ক্যাম্পাস প্রতিনিধি মেহেদী হাসান তাওহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক আজকের কাগজের জিসান আহমেদ কাব্য, সাংগঠনিক সম্পাদক সময়ের কণ্ঠস্বরের এস এম মঈন এবং অর্থ ও দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন সংগ্রাম প্রতিদিনের আরমানুজ্জামান সৈকত।

এ ছাড়াও কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ডেইলি ক্যাম্পাসের কাজী আল তাজরীমিন, মানবতার কণ্ঠের রাসেল রানা ও দৈনিক সংগ্রাম প্রতিদিনের শান্তা আক্তার।

আগামী এক বছরের জন্য কার্যনির্বাহী এই কমিটি অনুমোদন করেন বাঙলা কলেজ সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা ও আজকের পত্রিকার সিনিয়র অপরাধ বিষয়ক প্রতিবেদক আমানুর রহমান রনি, মোহনার টেলিভিশনের প্রধান প্রতিবেদক এবং বাকসাস’স প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা মো. মনিরুল ইসলাম, বাকসাস’র সাবেক সভাপতি এবং এখন টেলিভিশনের অ্যাসিসট্যান্ট নিউজ এডিটর মো. নাজমুল হোসেন এবং বাকসাস’র সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলার নিজস্ব প্রতিবেদক (অনুসন্ধান) জাফর ইকবাল।