সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

ঈদযাত্রায় সড়ক নিরাপত্তামূলক প্রচারণার দাবি রোড সেফটির

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ৭:১৫ এম
ঈদযাত্রায় সড়ক নিরাপত্তামূলক প্রচারণার দাবি রোড সেফটির
48

ঈদযাত্রা নিরাপদ করতে আইনশৃঙ্খলা বাহিনির সাথে ছাত্র-যুবদের সম্পৃক্ত করে ব্যাপক তৎপরতা এবং টেলিভিশনে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সড়ক নিরাপত্তামূলক প্রচারণার দাবি জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।

বুধবার সকালে সংগঠনটির নির্বাহী পরিচালক সাইদুর রহমানের পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ঈদযাত্রায় মাত্র ৩/৪ দিনে ঢাকা থেকে প্রায় ১ কোটি ২৫ লাখ মানুষ দেশের বিভিন্ন গন্তব্যে যাত্রা করবেন। এছাড়া দেশের অভ্যন্তরে আন্ত-জেলায় প্রায় ৪ কোটি মানুষ যাতায়াত করবেন। অতি অল্পসময়ে এত বিপুল সংখ্যক মানুষ পরিবহন করার মতো মানসম্মত গণপরিবহন দেশে নেই। ট্রেন ও নৌ-পরিবহন সেবা অপর্যাপ্ত। তাই অধিকাংশ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক, পিকআপ, ত্রুটিপূর্ণ বাস, অটোরিকশা, নসিমন-ভটভটি এবং মোটরসাইকেল ইত্যাদির মাধ্যমে সড়ক পথেই যাত্রা করবেন।

এই বিপুল ঘরমুখী মানুষের চাপ সামলাতে নানা সিদ্ধান্ত গ্রহণ করলেও সড়কে চাঁদাবাজি, বাড়তি ভাড়া আদায় এবং অনিরাপদ যানবাহন চলাচল বন্ধে তেমন কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে পাববেন না। এটা প্রতি বছরের বাস্তব চিত্র।

রোড সেফটি ফাউন্ডেশন বলেছে, এবারের ঈদযাত্রার সবচেয়ে বড় চ্যালেঞ্জ দুটি। একটি হলো ব্যাটারি চালিত অটোরিকশা সড়ক-মহাসড়কে ব্যাপকভাবে চলাচল করবে, এইসাথে মোটরসাইকেলের ব্যবহারও বাড়বে, যা সড়ক দুর্ঘটনার মাত্রা ব্যাপক বৃদ্ধির অন্যতম কারণ হতে পারে।

দ্বিতীয়টি হলো, রাতে যানবাহনে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা অতিমাত্রায় ঘটতে পারে। বিশেষ করে আঞ্চলিক ও গ্রামীণ সড়কে এই আশংকা বেশি। একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে এটা করবে। এজন্য সারা দেশের সড়কে আইনশৃঙ্খলা বাহিনির সাথে ছাত্র-যুবদের সম্পৃক্ত করে ব্যাপক পাহারার ব্যবস্থা করতে হবে। থানায় থানায় কট্রোল রুম সচল রাখতে হবে। ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে নজরদারী বাড়াতে হবে। এই ব্যবস্থা না করলে সারা দেশ ডাকাতি-ছিনতাইয়ের নৈরাজ্যে পরিণত হতে পারে।

উল্লেখ্য, ঈদযাত্রা নিরাপদ করার জন্য সরকারি উদ্যোগ ঈদপূর্ব ঘরমুখী যাত্রায় যতটা সক্রিয় থাকে, ঈদের ফিরতি যাত্রায় ততোটা সক্রিয় থাকে না। ফলে ফিরতি যাত্রায় সড়ক দুর্ঘটনা বেশি ঘটে। এটা প্রতি ঈদ মৌসুমেই এমন চিত্র দেখা যায়।

ঈদপূর্ব ঘরমুখী যাত্রা কয়েকদিনব্যাপী হয়। কিন্তু ঈদের পর খুব সংক্ষিপ্ত সময়ে বিপুল সংখ্যক মানুষ একযোগে ফিরতি যাত্রা করেন। এসময় মানুষের আর্থিক সঙ্গতি কম থাকে। ফলে তারা যেনতেনভাবে যাতায়াত করেন, যা সড়ক দুর্ঘটনা বৃদ্ধির কারণ হিসেবে কাজ করে। তাই বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারকে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান অব্যাহত রাখতে হবে। সরকার সমন্বিত উদ্যোগে সকল স্টেক হোল্ডারদের সমপৃক্ত করে একটি আনন্দপূর্ণ ঈদ উৎসব সম্পন্ন করবে বলে রোড সেফটি ফাউন্ডেশন প্রত্যাশা করছে।

রোড সেফটি ফাউন্ডেশন মনে করে, নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে কমপক্ষে ৩ বছরের একটি মধ্য মেয়াদি টেকসই পরিকল্পনা গ্রহণ করতে হবে। এই পরিকল্পনার অধীনে রেললাইন সম্প্রসারণ করে ট্রেনের সংখ্যা বৃদ্ধি করে মানুষকে ট্রেনমুখী করতে হবে। নদীপথ সংস্কার ও জনবান্ধব করতে হবে। সড়কে বিআরটিসির রুট বিস্তৃত করে বাসের সংখ্যা বাড়াতে হবে। একই সাথে সড়কের সকল মেয়াদোত্তীর্ণ ও ত্রুটিপূর্ণ যানবাহন বন্ধ করতে হবে। এসব উদ্যোগ ঠিকমতো বাস্তবায়ন করলে পরবর্তী সকল ঈদযাত্রা স্বাভাবিক ও নিরাপদ করা সম্ভব হবে।

জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১১:৫৭ এম
জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের সেবায় খুশি কলাপাড়ার সেবাগ্রহীতাগণ

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৭:৩২ পিএম
সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের সেবায় খুশি কলাপাড়ার সেবাগ্রহীতাগণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : কলাপাড়া উপজেলায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সেবায় দিন দিন বাড়ছে সাধারণ মানুষের সন্তুষ্টি। দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে কাজী নজরুল ইসলাম সেবাগ্রহীতাদের যথাসময়ে সেবা প্রদানের মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
সেবাগ্রহীতাদের অভিযোগ ছিল— আগে দলিল নিবন্ধন, খতিয়ান যাচাই বা জমি সংক্রান্ত বিভিন্ন কাগজপত্রে অযথা দেরি হতো। কিন্তু বর্তমান সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের দায়িত্ব গ্রহণের পর থেকে সেই ভোগান্তি অনেকটাই কমে এসেছে। তিনি অফিসে নিয়মিত উপস্থিত থেকে নিজে তদারকি করছেন প্রতিটি কাজ।
একজন সেবাগ্রহীতা রিফাত হোসেন বলেন, “আগে একটি দলিল রেজিস্ট্রেশনে অনেক সময় লেগে যেত। এখন খুব দ্রুত ও ঝামেলাহীনভাবে কাজ শেষ হচ্ছে। কর্মকর্তা নিজে আমাদের সাথে কথা বলেন এবং সমস্যার সমাধান করে দেন।”

নতুন অফিস ও দ্রুত সেবা কার্যক্রম:

বর্তমান সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের দায়িত্ব গ্রহণের পর তার হাত ধরে কলাপাড়ায় চালু হয়েছে আধুনিক সুবিধাসম্পন্ন নতুন অফিস। এখানে সহজ ও দ্রুত পদ্ধতিতে দলিল যাচাই, রেজিস্ট্রেশন ও প্রয়োজনীয় কাগজপত্র প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম শুরু হয়েছে। ফলে সাধারণ মানুষ এখন আগের তুলনায় দ্রুত ও ঝামেলাহীনভাবে সেবা পাচ্ছেন।

একজন সেবাগ্রহীতা বলেন, “নতুন অফিসে এসে বুঝতে পারছি কাজ কতটা সহজ হয়েছে, সিস্টেমে দ্রুত কাগজপত্র তৈরি হয়ে যাচ্ছে, অতিরিক্ত ঝামেলা নেই।”

অন্য একজন জানান, “আগে দিনকে দিন ঘুরতে হতো। এখন একদিনেই কাজ শেষ হয়। সাব-রেজিস্ট্রার সাহেব সবসময় আমাদের কথা শুনেন এবং সাহায্য করেন।”
অন্য একজন প্রবীণ নাগরিক ফুয়াদ হাসান জানান, “আমরা যে সেবা পাওয়ার কথা, তা এখন সহজে পাচ্ছি। সাব-রেজিস্ট্রার সাহেবের ব্যবহারও অত্যন্ত ভদ্র ও আন্তরিক।”
স্থানীয়দের মতে, দায়িত্বশীলতা ও স্বচ্ছতার মাধ্যমে কাজী নজরুল ইসলাম শুধু সেবাগ্রহীতাদের আস্থা অর্জন করেননি, বরং সরকারি সেবা ব্যবস্থার প্রতি মানুষের আস্থাও বাড়াচ্ছেন।

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি ঘোষণা 

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫, ৩:২০ পিএম
বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি ঘোষণা 

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির (বাকসাস) কার্যনির্বাহী কমিটি (২০২৫-২৬) ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলার ক্যাম্পাস প্রতিনিধি এইচ এম সাইফুল ইসলাম সাব্বির ও সাধারণ সম্পাদক মানবজমিনের শিহাব আল নাসিম।

শুক্রবার (২৭ জুন) বাকসাস’র উপদেষ্টা পরিষদ এই কমিটি চূড়ান্ত অনুমোদন করে। এতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সকালের সময়ের ক্যাম্পাস প্রতিনিধি মেহেদী হাসান তাওহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক আজকের কাগজের জিসান আহমেদ কাব্য, সাংগঠনিক সম্পাদক সময়ের কণ্ঠস্বরের এস এম মঈন এবং অর্থ ও দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন সংগ্রাম প্রতিদিনের আরমানুজ্জামান সৈকত।

এ ছাড়াও কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ডেইলি ক্যাম্পাসের কাজী আল তাজরীমিন, মানবতার কণ্ঠের রাসেল রানা ও দৈনিক সংগ্রাম প্রতিদিনের শান্তা আক্তার।

আগামী এক বছরের জন্য কার্যনির্বাহী এই কমিটি অনুমোদন করেন বাঙলা কলেজ সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা ও আজকের পত্রিকার সিনিয়র অপরাধ বিষয়ক প্রতিবেদক আমানুর রহমান রনি, মোহনার টেলিভিশনের প্রধান প্রতিবেদক এবং বাকসাস’স প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা মো. মনিরুল ইসলাম, বাকসাস’র সাবেক সভাপতি এবং এখন টেলিভিশনের অ্যাসিসট্যান্ট নিউজ এডিটর মো. নাজমুল হোসেন এবং বাকসাস’র সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলার নিজস্ব প্রতিবেদক (অনুসন্ধান) জাফর ইকবাল।