সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

একটি দল আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে: সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৫:১৭ পিএম
একটি দল আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে: সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল
57

একটি দল আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। তাদের মনে রাখতে হবে আওয়ামী লীগ একটি নিমকহারামের দল। বিগতদিনে যারাই এদের পুনর্বাসনের চেষ্টা করেছে তারাই নিঃশেষ হয়ে গেছে। বাকশাল গঠনের মধ্য দিয়ে শেখ মুজিব আওয়ামী লীগের কবর রচনা করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে ডান-বাম সব দলের সাথে আওয়ামী লীগকেও প্রতিষ্ঠা করেন। আওয়ামী লীগ পুনরায় রাজনীতি করার অনুমোদন পায় জিয়াউর রহমানের সময়। ১৯৭৯ সালের নির্বাচনে অংশগ্রহণ করে তারা একটা সম্মানজনক আসন লাভ করে। কিন্তু দূর্ভাগ্য এই আওয়ামী লীগই শহীদ জিয়াউর রহমানকে হত্যার চক্রান্তে লিপ্ত হয় এবং জিয়াউর রহমানকে হত্যা করে। এরপরে একসময় জাতীয় পার্টি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে। সেই জাতীয় পার্টি আজ নিঃশেষ হওয়ার পথে। জামায়াতে ইসলামী ১৯৮৮ সাল ও ২০০৮ সালের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে। এর ফলাফল জামায়াতের জন্য ভাল হয়নি। তাদের দলের ১২ জন শীর্ষনেতাকে বিচারের নামে ফাঁসিতে ঝুলিয়ে আওয়ামী লীগ জামায়াতকে তার প্রতিদান দেয়। এখন একটি নতুন দল গঠিত হতে যাচ্ছে। পত্রিকায় সংবাদ দেখে আমি আনন্দিত। একটি গণতান্ত্রিক দেশে একাধিক রাজনৈতিক দল গঠিত হবে এটা খুব স্বাভাবিক ব্যাপার। আমি নতুন দলকে স্বাগত জানাই। কিন্তু এই দল যেন কোন চক্রান্তে লিপ্ত না হয়। আমরা পুনরায় বলছি যে বা যারা আজ প্রকাশ্যে বিরোধীতা করলেও আওয়ামী লীগের লোকজনকে অন্তরালে নিজেদের দলে ভিড়িয়ে নিজেদের দলকে শক্তিশালী করার চেষ্টা করছেন, এই চেষ্টা তাদের জন্য সুফল বয়ে আনবে না। এই আওয়ামী লীগই একসময় আপনাদের জন্য সমূহ ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।২০ জানুয়ারি ২০২৫ইং সোমবার বিকাল ৪.০০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে “শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ” কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এসব কথা বলেন। বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের সভাপতি মো. জহিরুল ইসলাম কলিম এর সভাপতিত্বে বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীন এর পরিচালনায় বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সিনিয়র সহ সভাপতি কালাম ফয়েজী, ফাউন্ডেশনের সহ সভাপতি মো. মোস্তফা, ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, ফাউন্ডেশনের সমাজকল্যাণ সম্পাদক হাসান মাহমুদ, ফাউন্ডেশনের সহ সভাপতি রমিজ উদ্দিন রুমী, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ সৈয়দ মো. বেলাল হোসাইন, ফাউন্ডেশনের মহিলা সম্পাদিকা নীলা শেখ, ফাউন্ডেশনের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এড. শিরীন আখতার, সদস্য এস.এম কমর উদ্দিন, ওসমান কোরাইশী, মো. কবির হোসেন প্রমুখ।কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে লেখক কলামিস্ট কালাম ফয়েজী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশন শীতার্তদের মাঝে যে কম্বল বিতরণের আয়োজন করেছে এজন্য তিনি সংগঠনের কর্তাব্যক্তিদের ধন্যবাদ দেন। তিনি বলেন, জিয়াউর রহমানের মাজারে একসময় আমরা যেতে পারতাম না। বিশেষ দিবসেও আমরা ফুল দিতে গিয়ে ফেরত এসেছি। অথচ আজ দেশের যেকোন প্রান্ত থেকে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী লোকজন তার মাজারে এসে ফুল দিতে পারে এবং ফাতেহা পাঠ করতে পারে। আজকে জিয়াউর রহমানের এই মাজার জাতীয়তাবাদীদের তীর্থস্থানে পরিণত হয়েছে।

জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১১:৫৭ এম
জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের সেবায় খুশি কলাপাড়ার সেবাগ্রহীতাগণ

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৭:৩২ পিএম
সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের সেবায় খুশি কলাপাড়ার সেবাগ্রহীতাগণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : কলাপাড়া উপজেলায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সেবায় দিন দিন বাড়ছে সাধারণ মানুষের সন্তুষ্টি। দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে কাজী নজরুল ইসলাম সেবাগ্রহীতাদের যথাসময়ে সেবা প্রদানের মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
সেবাগ্রহীতাদের অভিযোগ ছিল— আগে দলিল নিবন্ধন, খতিয়ান যাচাই বা জমি সংক্রান্ত বিভিন্ন কাগজপত্রে অযথা দেরি হতো। কিন্তু বর্তমান সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের দায়িত্ব গ্রহণের পর থেকে সেই ভোগান্তি অনেকটাই কমে এসেছে। তিনি অফিসে নিয়মিত উপস্থিত থেকে নিজে তদারকি করছেন প্রতিটি কাজ।
একজন সেবাগ্রহীতা রিফাত হোসেন বলেন, “আগে একটি দলিল রেজিস্ট্রেশনে অনেক সময় লেগে যেত। এখন খুব দ্রুত ও ঝামেলাহীনভাবে কাজ শেষ হচ্ছে। কর্মকর্তা নিজে আমাদের সাথে কথা বলেন এবং সমস্যার সমাধান করে দেন।”

নতুন অফিস ও দ্রুত সেবা কার্যক্রম:

বর্তমান সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের দায়িত্ব গ্রহণের পর তার হাত ধরে কলাপাড়ায় চালু হয়েছে আধুনিক সুবিধাসম্পন্ন নতুন অফিস। এখানে সহজ ও দ্রুত পদ্ধতিতে দলিল যাচাই, রেজিস্ট্রেশন ও প্রয়োজনীয় কাগজপত্র প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম শুরু হয়েছে। ফলে সাধারণ মানুষ এখন আগের তুলনায় দ্রুত ও ঝামেলাহীনভাবে সেবা পাচ্ছেন।

একজন সেবাগ্রহীতা বলেন, “নতুন অফিসে এসে বুঝতে পারছি কাজ কতটা সহজ হয়েছে, সিস্টেমে দ্রুত কাগজপত্র তৈরি হয়ে যাচ্ছে, অতিরিক্ত ঝামেলা নেই।”

অন্য একজন জানান, “আগে দিনকে দিন ঘুরতে হতো। এখন একদিনেই কাজ শেষ হয়। সাব-রেজিস্ট্রার সাহেব সবসময় আমাদের কথা শুনেন এবং সাহায্য করেন।”
অন্য একজন প্রবীণ নাগরিক ফুয়াদ হাসান জানান, “আমরা যে সেবা পাওয়ার কথা, তা এখন সহজে পাচ্ছি। সাব-রেজিস্ট্রার সাহেবের ব্যবহারও অত্যন্ত ভদ্র ও আন্তরিক।”
স্থানীয়দের মতে, দায়িত্বশীলতা ও স্বচ্ছতার মাধ্যমে কাজী নজরুল ইসলাম শুধু সেবাগ্রহীতাদের আস্থা অর্জন করেননি, বরং সরকারি সেবা ব্যবস্থার প্রতি মানুষের আস্থাও বাড়াচ্ছেন।

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি ঘোষণা 

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫, ৩:২০ পিএম
বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি ঘোষণা 

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির (বাকসাস) কার্যনির্বাহী কমিটি (২০২৫-২৬) ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলার ক্যাম্পাস প্রতিনিধি এইচ এম সাইফুল ইসলাম সাব্বির ও সাধারণ সম্পাদক মানবজমিনের শিহাব আল নাসিম।

শুক্রবার (২৭ জুন) বাকসাস’র উপদেষ্টা পরিষদ এই কমিটি চূড়ান্ত অনুমোদন করে। এতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সকালের সময়ের ক্যাম্পাস প্রতিনিধি মেহেদী হাসান তাওহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক আজকের কাগজের জিসান আহমেদ কাব্য, সাংগঠনিক সম্পাদক সময়ের কণ্ঠস্বরের এস এম মঈন এবং অর্থ ও দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন সংগ্রাম প্রতিদিনের আরমানুজ্জামান সৈকত।

এ ছাড়াও কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ডেইলি ক্যাম্পাসের কাজী আল তাজরীমিন, মানবতার কণ্ঠের রাসেল রানা ও দৈনিক সংগ্রাম প্রতিদিনের শান্তা আক্তার।

আগামী এক বছরের জন্য কার্যনির্বাহী এই কমিটি অনুমোদন করেন বাঙলা কলেজ সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা ও আজকের পত্রিকার সিনিয়র অপরাধ বিষয়ক প্রতিবেদক আমানুর রহমান রনি, মোহনার টেলিভিশনের প্রধান প্রতিবেদক এবং বাকসাস’স প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা মো. মনিরুল ইসলাম, বাকসাস’র সাবেক সভাপতি এবং এখন টেলিভিশনের অ্যাসিসট্যান্ট নিউজ এডিটর মো. নাজমুল হোসেন এবং বাকসাস’র সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলার নিজস্ব প্রতিবেদক (অনুসন্ধান) জাফর ইকবাল।