প্রকাশের সময়: শনিবার, ২১ জুন, ২০২৫ । ১:০১ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

সদর ছাড়িয়ে বরগুনার সব উপজেলায় ছড়িয়েছে ডেঙ্গু

অনলাইন ডেস্ক

বরগুনায় ডেঙ্গুতে নতুন করে আরও ৬৩ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৫১ জনে। স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এছাড়া জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ২২১ জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ১৮৩ জন, আমতলী উপজেলায় ২ জন, বেতাগী উপজেলায় ১ জন, বামনা উপজেলায় ১১ জন, পাথরঘাটা এবং তালতলী উপজেলায় ৭ জন করে চিকিৎসাধীন আছেন।

চিকিৎসকরা বলছেন, সদর উপজেলা ছাপিয়ে এখন ডেঙ্গুর সংক্রমণ অন্যান্য উপজেলায় ছড়িয়ে পড়ছে। যা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, ‘দিন যত বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ততই বাড়ছে। কিছুতেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা নিয়ন্ত্রণে আসছে না। এমনিতেই এখন আমাদের চিকিৎসা সেবা প্রদান করতে বেগ পেতে হচ্ছে। এরকম পরিস্থিতি চলতে থাকলে সবকিছুই নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।

এসময় তিনি স্থানীয়দের সচেতন হওয়ার পাশাপাশি ব্যাপক পরিসরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং মশক নিধন কার্যক্রম পরিচালনার তাগিদ দেন।

সম্পাদক : মাসুম বিল্লাহ। কপিরাইট ২০২৫ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন