প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ । ৩:০৪ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

বরিশাল চলচ্চিত্র সংসদ’র যাত্রা শুরু

অনলাইন ডেস্ক

বরিশাল চলচ্চিত্র সংসদ’র প্রথম সভায় উপস্থিত সদস্যরা। ছবি: সংগৃহীত

বরিশালের সংস্কৃতিমনা মানুষদের নিয়ে প্রথমবারের মতো যাত্রা শুরু করলো বরিশাল চলচ্চিত্র সংসদ নামের একটি নতুন সংগঠন।

সোমবার (১৬ জুন) বিকেলে বরিশাল চলচ্চিত্র সংসদের প্রথম আলোচনা সভার আয়োজন করা হয়। বরিশাল জেলা শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে সংগঠনটির বিভিন্ন নাট্যকর্মী ও প্রশিক্ষকরা এ আলোচনা সভায় অংশ নেন।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সংগঠনটির প্রধান উদ্যোগতা ও নাট্যনির্মাতা মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেয়ালী গ্রুপ থিয়েটারের সভাপতি মোঃ সিরাজুল মুনির টিটু, শব্দাবলী গ্রুপ থিয়েটারের নাট্যকার ও নির্দেশক অনিমেষ সাহা লিটু, বরিশালের নাট্যাঙ্গের জনপ্রিয় মুখ জসিম উদ্দিন।

আরও উপস্থিত ছিলেন অপূর্ব রায় অপু, বিশ্ব সাহিত্যের কেন্দ্রীয় সমন্বয়ক বাহাউদ্দীন গোলাপ, গীতিকার ও সঙ্গীত শিল্পী জহিরুল হাসান সোহেল, প্রবীণ নাট্যকর্মী মাসুম শরিফ, অবেলার ডাক সবার জন্য সাহিত্য ম্যাগাজিনের প্রকাশক ও সম্পাদক মোঃ রিসালাত মীরবহর, নৃত্যশিল্পী ও প্রশিক্ষক সাথী রায়।

ভোরের অংগীকার পত্রিকার সম্পাদক রুনা রহমান, বরিশাল বেতারের ঘোষক ও বরিশাল সরকারী বালিকা উচ্চবিদ্যালয়ের ইংরেজীর শিক্ষক রোমানা রহমান এ সভায় উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের চূড়ান্ত গঠনতন্ত্র অনুমোদন এবং কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।

সুস্থ ও সুন্দর চলচ্চিত্র নির্মাণের উপর বিশেষ গুরুত্বারোপ করে কাজ করবে বরিশাল চলচ্চিত্র সংসদ। 

সম্পাদক : মাসুম বিল্লাহ। কপিরাইট ২০২৫ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন