প্রকাশের সময়: শুক্রবার, ১৩ জুন, ২০২৫ । ৯:১৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

গোবিন্দগঞ্জে রংপুর ইপিজেডেরকাজ শুরুর দাবিতে মানববন্ধন

অর্পিতা চ্যাটার্জী, গোবিন্দগঞ্জ প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর ইপিজেডের কাজ শুরু করার দাবীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেলে স্থানীয় থানা মোড়ে গোবিন্দগঞ্জ নাগরিক ঐক্য পরিষদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন সার্জেন্ট আবু রায়হান, মোঃ আব্দুর রাজ্জাক, সৈয়দ মোস্তফা, অয়ন সুলতান,আবু তাহের, শরিফ শুভ, মাকসুদ রহমান ও তানভীর প্রধান প্রমুখ। বক্তারা বলেন, গোবিন্দগঞ্জ উপজেলার বাগদাহ ফার্ম এলাকায় রংপুর ইপিজেড নামে ইপিজেডের সকল প্রশাসনিক কাজ শেষ হয়েছে।

গোবিন্দগঞ্জের প্রাণের দাবী ইপিজেড নির্মিত হলে এখানে প্রায় ২ লাখ লোকের কর্মসংস্থান হবে।
কিন্তু এলাকার কতিপয় ষড়যন্ত্রকারী ব্যক্তির বাঁধার কারণে ইপিজেডের কাজ শুরু হচ্ছে না। তাই এলাকার উন্নয়নের জন্য অবিলম্বে ইপিজেড কাজ বাস্তবায়নের জন্য মানববন্ধনকারীরা বর্তমান সরকারের একান্ত হস্তক্ষেপ কামনা করেছেন।

সম্পাদক : মাসুম বিল্লাহ। কপিরাইট ২০২৫ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন