প্রকাশের সময়: বুধবার, ১১ জুন, ২০২৫ । ৭:২৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের দুই সদস্য আটক

খোকন চ্যাটার্জী, গোবিন্দগঞ্জ প্রতিনিধি


গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্থ ইউনিয়নের উত্তর সিংহা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর থেকে অভিযান চালিয়ে মামুন মিয়া ও ওয়াহেদ মিয়া নামক ২হ্যাকারকে আটক করেছে সেনাবাহিনী।

‎অভিযানে দুই হ্যাকারের বাড়ি থেকে নগদ ও বিকাশ মোবাইল ব্যাংকিং প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন মোবাইল কোম্পানির ২ হাজার ৩শ ৭৪টি সিম কার্ড, সিম কার্ডের পিন কোডের চারটি রেজিস্টার, একটি ল্যাপটপ, ৭টি মোবাইল ও ৬ লক্ষ টাকাসহ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।
‎আটক মামুন মিয়া (৩৭) উত্তর সিংহা গ্রামের রমজান আলির ছেলে ও ওয়াহেদ মিয়া (৩৯) একই গ্রামের মধু মিয়ার ছেলে।


সেনাবাহিনীর গাইবান্ধা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রুবায়েত ইসলাম জানান, উল্লেখিত প্রতারকরা দীর্ঘদিন থেকে সরকারের বিধবা, বয়স্ক, প্রতিবন্ধীসহ বিভিন্ন সামাজিক সুবিধাভোগীর মোবাইল হ্যাকিংয়ের মাধ্যমে প্রতারণা করে অর্থ উপার্জন করে আসছিল।
‎পরবর্তীতে তাদের গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক : মাসুম বিল্লাহ। কপিরাইট ২০২৫ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন