প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫ । ১১:৩৩ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

কলাপাড়ায় নানা আয়োজনে পালিত হচ্ছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৫ তম তিরোধান দিবস

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি/এস আর

পটুয়াখালীর কলাপাড়য় নানা আয়োজনে পালিত হচ্ছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৫ তম তিরোধান দিবস।

আজ মঙ্গলবার সকাল নয়টায় জেলার সকল লোকনাথ মন্দির সহ অধিকাংশ সনাতনী মন্দিরে মঙ্গলঘট স্থাপনের মধ্য দিয়ে শুরু হয় এ দিবসের আনুষ্ঠানিকতা। পরে পূজা অর্চনা ও বাল্যভোগ অনুষ্ঠিত হয়।

এসময় ঢাক-ঢোল, কাঁশর ঘন্টা ও সনাতনী নারীদের উলুধ্বনীতে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গন। এছাড়া দিনভর আরতী কীর্তন ও লোকনাথের কর্মময় জীবনি সম্পর্কে আলোচনার মধ্য দিয়ে পালিত হবে এ তিরোধান দিবস। অনেক লোকনাথ মন্দিরে ৬ দিন ব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে।

নিখিল চন্দ্র হাওলাদার বলেন, আজকে আমি লোকনাথ বাবার তিরোধান উপলক্ষে পূজা করতে এসেছি। পরিবার পরিজন ও সমাজের সবাইকে নিয়ে  ভালো থাকতে পারি বাবার কাছে এই প্রার্থনা করেছি।

শিলা রানী বলেন, ব্রহ্মচারী লোকনাথ বাবার পুজো করতে এই মন্দিরে এসেছি। স্বামী সন্তান নিয়ে ভবিষ্যতের সুন্দর জীবন-যাপন করতে পারি এই প্রার্থনায় বাবার কাছে করেছি।

সার্বজনীন নাচনাপাড়া লোকনাথ মন্দিরের সাধারণ সম্পাদক প্রনব নারায়ণ বিশ্বাস বলেন, আমরা প্রতিবছরের মতো এবছর সকাল থেকে  শ্রীশ্রী লোকনাথ বাবার ১৩৫ তম তিরোধান দিবস উপলক্ষে পূজার অর্চনা করেছি। আমরা কাছে প্রার্থনা করেছি এই বাংলাদেশে  হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান একসাথে মিলেমিশে থাকতে পারি। এছাড়া বিশ্বের সকল মানুষের শান্তি কামনা করেছি।

সম্পাদক : মাসুম বিল্লাহ। কপিরাইট ২০২৫ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন