প্রকাশের সময়: শুক্রবার, ৩০ মে, ২০২৫ । ১০:৫০ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

কলাপাড়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি/এস আর

পটুয়াখালীর কালপাড়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

আজ শুক্রবার (৩০ মে) বিকাল ৫ ঘটিকায় কলাপাড়া উপজেলা ও পৌর বিএনপি’র সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে পৌর শহরের নতুন বাজারে অবস্থিত উপজেলা বিএনপি’র কার্যালয়ে এ আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. খন্দকার নাসির উদ্দিন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন কলাপাড়া পৌর বিএনপি’র সভাপতি গাজী মো. ফারুক।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ূন শিকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অ্যাড. হাফিজুর রহমান চুন্নু তালুকদার।

এ সময় কালপাড়া উপজেলা ও পৌর বিএনপি’র সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, কর্মী, সমার্থক প্রমুখ উপস্থিত ছিলেন। দোয়া-মিলাদ পরিচালনা করেন নতুন বাজার জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ মো. মিরাজ।

সম্পাদক : মাসুম বিল্লাহ। কপিরাইট ২০২৫ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন