প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫ । ১১:৪৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

সৌদিতে ঈদ ৬ জুন, চাঁদ দেখা গেছে।

অলনাইল ডেস্ক, বাংলাদেশ সংলাপ

সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।

মঙ্গলবার (২৭ মে) ছিল জিলক্বদ মাসের ২৯ তারিখ।  এ দিন চাঁদ দেখা যাওয়ায় মধ্যপ্রাচ্যের দেশটিতে আগামীকাল বুধবার থেকে জিলহজ মাস শুরু হবে এবং ৬ জুন (শুক্রবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

উল্লেখ্য, ইসলামি বর্ষপঞ্জির শেষ মাস জিলহজেই অনুষ্ঠিত হয় পবিত্র হজ এবং ঈদুল আজহা।

এই মাসের ৮ তারিখে শুরু হয় হজের আনুষ্ঠানিকতা, চলে ১৩ তারিখ পর্যন্ত। আর এই জিলহজের ১০ তারিখে উদযাপিত হয় মুসলমানদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। 

সূত্র: গালফ নিউজ

সম্পাদক : মাসুম বিল্লাহ। কপিরাইট ২০২৫ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন