প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫ । ৭:৫৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

কলাপাড়ায় প্রবাহমান খাল ভরাট করে স্থাপনা নির্মাণের দায়ে অর্থদণ্ড

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় প্রবাহমান খাল ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের দায়ে এক ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে।

অভিযুক্ত মো. মিলন হোসেন নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডবিধি ১৮৬০-এর ২৯১ ধারায় এই শাস্তি প্রদান করা হয়।

মঙ্গলবার (২৭ মে) বিকেলে পৌরসভার রহমতপুর এলাকায় এই দণ্ডাদেশ কার্যকর করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইয়াসীন সাদেকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

উল্লেখ্য, অভিযুক্ত ব্যক্তি রহমতপুর এলাকায় সরকারি খালের উপর অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছিলেন। প্রশাসনের পক্ষ থেকে পূর্বে তাকে স্থাপনা অপসারণের জন্য নোটিশ দেওয়া হলেও তিনি তা অমান্য করেন। পরে জেলা প্রশাসনের নির্দেশে মোবাইল কোর্ট পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াসীন সাদেক বলেন, “সরকারি খাল-বিল ও জলাশয় কোনোভাবেই দখল করা যাবে না। এ ধরনের দখলদারিত্বের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।” খালের ওপর নির্মিত অবৈধ স্থাপনা সরিয়ে পূর্বের প্রবাহ পুনরুদ্ধারের নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পাদক : মাসুম বিল্লাহ। কপিরাইট ২০২৫ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন