প্রকাশের সময়: শুক্রবার, ২৩ মে, ২০২৫ । ২:১৬ এম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

কলাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতে শ্রমিকদলের নেতাকে ৭ দিনের কারাদণ্ড

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার নতুন বাজার এলাকায় সিকদার বুটিকস্ হাউজ সংলগ্ন ইতোপূর্বে উচ্ছেদকৃত সরকারি খাস জায়গা পুনরায় দখল করে স্থাপনা তোলার দায়ে সোহেল দেওয়ানকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দিয়েছেন।

উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ সোহেল দেওয়ানকে ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইন, ২০২৩-এর ১১ ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড (অনাদায়ে আরও ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড) দেওয়া হয়েছে। তবে জরিমানার অর্থ জমা দেওয়ায় দুই দিনের দণ্ড মওকুফ করা হয়েছে।

সম্পাদক : মাসুম বিল্লাহ। কপিরাইট ২০২৫ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন