প্রকাশের সময়: শনিবার, ১৭ মে, ২০২৫ । ৩:৩১ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

কলাপাড়ায় পুকুরে বিষ প্রয়োগে মাছ মারলো দুর্বৃত্তরা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ছলিমপুর গ্রামে শামিম খলিফার বাড়িতে রাতের আধারে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৬ মে) দিবাগত রাতের কোন এক সময় ঘটনাটি ঘটিয়েছে দূর্বৃত্তরা। এতে ওই পরিবারের পুকুরে থাকা সিলভার কার্প, তেলাপিয়া, রুই, কাতল, মৃগেল সহ ছোট বড় সকল মাছ মরে গেছে। যার সর্বনিম্ন মুল্য এক লক্ষাধীক টাকা বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারটি।

ঘটনার বিবরণে প্রতিবেশী আলআমিন মল্লিক বলেন, ফজরের সময় তার মা মিনারা বেগম অজু করার জন্য পুকুরে এসে মাছ ভেসে থাকতে দেখেন। এরপর বিষয়টি ওই পরিবার কে জানান। পরে প্রতিবেশীরা এগিয়ে এসে মাছগুলো জালদিয়ে টেনে তুলে কিছু মাছ বাজারে বিক্রির উদ্দেশ্য পাঠান।

এ ছাড়াও ঘটনা জানাজানি হলে পার্শ্ববর্তী অনেককে পানির নিচে তলিয়ে থাকা মাছ গুলো তুলে নিতে দেখা যায়। এহেন কর্মকাণ্ডে নিন্দা জানিয়েছে এলাকাবাসী। তারা এধরনের ঘটনাকে সামাজিক অবক্ষয় হিসেবে দেখছেন।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য শারমিন বেগম বলেন, পরিকল্পিত ভাবে কে বা কাহারা আমাদের এত বড় ক্ষতি করেছে। পুকুরের সকল মাছ মেরে ফেলেছে। আমাদের অন্তত দেড়লক্ষ টাকার ক্ষতি করছে। আমরা এর বিচার চাই। আমারা কারো ক্ষতি করিনি।আমাদের ক্ষতি কেন করলো বুঝে উঠতে পারছি না।

কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম বলেন, এবিষয়ে কোন অভিযোগ পাইনি।

সম্পাদক : মাসুম বিল্লাহ। কপিরাইট ২০২৫ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন