প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫ । ৬:১৮ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

কলাপাড়ায় রাকিবুল হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

কলাপাড়া প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নে রাকিবুল ইসলাম হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী আটক।

সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য নুরুজ্জামান মুন্সী ওরফে নুরছি। তাকে ঢাকার নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

কলাপাড়া থানার পরিদর্শক তদন্ত ইলিয়াস তালুকদার জানান, ২০২১ সালে মিঠাগঞ্জে রাকিবুলকে কুপিয়ে হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করার পর সারা শরীর কুপিয়ে জখম করে হত্যা করা হয়। ওই মামলায় নুরুজ্জামান পলাতক ছিলো।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৪ মে) সদস্যরা নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এবং রাতে তাকে কলাপাড়া থানায় প্রেরণ করে।

বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার নুরুজ্জামানকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

সম্পাদক : মাসুম বিল্লাহ। কপিরাইট ২০২৫ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন