প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫ । ৫:১৮ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

রমনায় বোমা হামলা: দুজনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর কারাদণ্ড

অনলাইন ডেস্ক

রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে ২০০১ সালে বোমা হামলা মামলায় মাওলানা তাজ উদ্দিন ও জুয়েলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। সাজাপ্রাপ্ত ৯ আসামির ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

জজ আদালতে আটজনকে দেওয়া মৃত্যুদণ্ড কার্যকরের আবেদন খারিজ করে এবং আসামিদের আপিল মঞ্জুর করে এই রায় দেওয়া হয়।

ঢাকার দায়রা জজ রুহুল আমিন ২০১৪ সালের ২৩ জুন এ হত্যা মামলার রায়ে আটজনকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন।

সম্পাদক : মাসুম বিল্লাহ। কপিরাইট ২০২৫ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন