প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫ । ৯:০৬ এম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

চোখের চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চোখের চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

সোমবার (১২ মে) দিনগত রাত পৌনে ৩টার দিকে থাই এয়ারওয়েজের এক ফ্লাইটে স্ত্রীসহ ঢাকা ত্যাগ করেন তিনি। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ২টা ৪৫ মিনিটে থাই এয়ারওয়েজের এক ফ্লাইটে স্ত্রীসহ ঢাকা থেকে ব্যাংককের উদ্দেশ্যে যাত্রা করেন মির্জা ফখরুল। ব্যাংককে অবস্থানকালে তার চিকিৎসা হবে রুটনিন আই হাসপাতালে।

সম্পাদক : মাসুম বিল্লাহ। কপিরাইট ২০২৫ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন