প্রকাশের সময়: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪ । ৫:৫৭ এম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

অপপ্রচার নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং আজ

অনলাইন ডেস্ক

সারাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে অপপ্রচার নিয়ে বাংলাদেশে বি‌ভিন্ন মিশ‌নে দা‌য়িত্বরত বি‌দে‌শি কূটনী‌তিক‌দের আজ ব্রিফ কর‌বেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এতে ইসকনসহ সাম্প্রতিক ঘটনাপ্রবাহ প্রসঙ্গ তু‌লে ধরা হ‌বে বলে জানা গেছে।

সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনী‌তিক‌দের ব্রিফ কর‌বেন তিনি। মন্ত্রণালয়ের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

তারা জানান, রোববার সন্ধ্যায় মন্ত্রণালয়ের তরফে ঢাকাস্থ সব কূটনৈতিক মিশনে চিঠি পাঠিয়ে ব্রিফিংয়ে আমন্ত্রণ জানানো হয়েছে। ব্রিফিংয়ে ঢাকার রাষ্ট্রদূত, হাইকমিশনার, চার্জ দ্য অ্যাফেয়ার্স বা মিশন প্রধান নন, যেকোনো কূটনী‌তিক অংশ নিতে পারবেন। ত‌বে আন্তর্জাতিক সংস্থা এবং সংগঠনের প্রতিনিধিদের এবার আমন্ত্রণ জানানো হয়নি।

সোমবারের ব্রিফিং‌য়ে ধর্মীয় সংখ্যালঘু ইস্যুতে কূটনীতিকদের আনুষ্ঠানিকভাবে অবহিত করবে সরকার। ইসকন পুরোহিত চিন্ময় কৃষ্ণ দাশের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে জানানো হবে।

সম্পাদক : মাসুম বিল্লাহ। কপিরাইট ২০২৫ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন